যিলালিল কুরআন — যিলালিল কুরআন 21
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

‘তোমরা যেমন ভেবেছিলে যে আল্লাহ তায়ালা কোনো নবী কখনো পাঠাবেন না, তারাও তেমনি ভাবে ৷' অর্থাৎ এই জিবনের দলটি নিজেদের লোকদের সাথে আলোচনা প্রসংগে বলে যে, মানুষের মধ্যে যারা জ্বনিদের আশ্রয় প্রার্থনা করতো তারা তোমাদের মতোই মনে করতো যে, আল্লাহ তায়ালা কোনো রসূল পাঠাবেন না । কিন্তু এই তো তিনি রসূল পাঠিয়েছেন। তার সাথে এই সত্য ও ন্যায়ের দিকনির্দেশনা সম্বলিত কোরআনও পাঠিয়েছেন। কিংবা এর মর্ম এই যে, তারাও তোমাদের মতোই ভাবতো যে, আখেরাত এবং হিসাব নিকাশ বলতে কিছুই নেই । তাই আখেরাতের জন্যে তারা কোনো কাজও করেনি। আখেরাতে যা যা হবে বলে রসূল (স.) প্রতিশ্রুতি দিয়েছিলেন তাকেও তারা মিথ্যা মনে করেছিলো। কেননা ইতপূর্বে তারা এ সব কথায় বিশ্বাস করতো না। উপরোক্ত দুটো ধারণার যেটিই গৃহীত হোক না কেন, বাস্তবের সাথে তার কোনোই মিল নেই । এ ধারণা নিরেট অজ্ঞতাপ্রসূত ৷ মানুষকে সৃষ্টি করার পেছনে আল্লাহর যে মহৎ ও সুগভীর উদ্দেশ্য রয়েছে, তা উপলব্ধি না করার কারণেই এ ধারণার জন্য হয়েছে। তিনি মানুষকে ভালো মন্দ এবং সততা ও অসততা উভয়ের যোগ্যতা দিয়ে সৃষ্টি করেছেন। এই সূরা থেকে আমরা জানতে পারি যে, জিনদেরও এরূপ দ্বৈত যোগ্যতা রয়েছে। তবে ইবলিস এর ব্যতিক্রম ৷ সে শুধু অন্যায় ও অসৎ কাজেই নিজেকে নিয়োজিত করেছে এবং আল্লাহর প্রত্যক্ষ নাফরমানীর কারণে আল্লাহর রহমত থেকে বিতাড়িত হয়ে নিজেকে নিরেট খারাপ কাজের যোগ্য করে তুলেছে অন্যদের মতো ভালো ও মন্দ কাজের দ্বৈত যোগ্যতা তার মধ্যে আর অবশিষ্ট নেই। এ জন্যে আল্লাহ তায়ালা স্বীয় অনুগ্রহের বশে সেই সব মানুষকে নবী দ্বারা সহায়তা করার সিদ্ধান্ত নিলেন । নবীরা তাদের মনে ভালো কাজের যোগ্যতাকে জোরদার করবেন এবং তাদের ভেতরে জন্মগতভাবে যে সৎকাজের প্রবণতা ও যোগ্যতা নিহিত রয়েছে তাকে সংরক্ষণ করবেন। সুতরাং তাদের কাছে আল্লাহ তায়ালা কখনো নবী পাঠাবেন না এমন কথা বিশ্বাস করার কোনো অবকাশ নেই । এই ব্যাখ্যা খহণ করা যাবে কেবল তখনই, যখন ‘বস’ শব্দের অর্থ হবে “নবী প্রেরণ ।' কিন্তু যদি এর অর্থ ধরা হয় আখেরাতের পুনরুজ্জীবন বা পুনরুথান, তাহলে সেটিও অনিবার্য ও অবধারিত মেনে নেয়া ছাড়া গত্যস্তর নেই । কেননা আল্লাহ তায়ালা তার সৃষ্টির কাছ থেকে তার পূর্ণ হিসাব নিকাশ ইহলৌকিক জীবনে গ্রহণ করেন না। এর পেছনে অবশ্য আল্লাহর কি মহৎ উদ্দেশ্য লুকিয়ে আছে, তা তিনিই ভালো জানেন। সৃষ্টির সমন্বয় ও শৃংখলা বিধানের স্বার্থেই হয়তো তিনি এরূপ ব্যবস্থা করেছেন, যা তিনিই জানেন, আমরা জানিনা । আল্লাহ তায়ালা স্বীয় সৃষ্টির কাছ থেকে পরিপূর্ণ হিসাব নেয়ার জন্যে আখেরাতে তাদের পুনরুজ্জীবনের ব্যবস্থা করেছেন। সেখানে প্রত্যেক সৃষ্টি তার পার্থিব জীবনের কাজকর্মের উপযোগী ফল পাবে। সুতরাং এই অর্থের দিক থেকে আয়াতের ব্যাখ্যা হবে এই যে, আল্লাহ তায়ালা কাউকে পুনরুজীবিত করবেন না এরূপ ধারণা করার অবকাশ নেই । কেননা এরূপ ধারণা আল্লাহর সর্বোচ্চ বিচক্ষণতা ও কর্মকুশলতায় বিশ্বাস স্থাপনের পরিপস্থী ৷ www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৮৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।