যিলালিল কুরআন — যিলালিল কুরআন 21
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

স্তর বিশেষ এবং জাহেলিয়াতের সৃষ্টি করা ধ্যান-ধারণা ও অনাচারের পর্যায়ক্রমিক প্রতিকারের একটি ধাপ মাত্র । এ সব ধ্যান-ধারণায় আক্রান্তদের অনেকেই ছিলো নিরীহ কিন্তু বিভ্রান্ত অজ্ঞ ও মূর্খ নেতাদের অন্ধ অনুসারী হওয়ার কারণে তাদের অনেকেই অনুসৃত বিভ্রান্তি কুসংস্কার ও অলীক ধ্যান ধারণার শিকার ছিলো। জ্বিনদের কাছে আশ্রয় চাওয়া বাতুল্লকতা মাত্র! ‘মানুষের মধ্য থেকে কিছু লোক জ্বিনদের মধ্য থেকে কিছু ব্যক্তির কাছে আশ্রয় প্রার্থনা এ উক্তিটির মধ্য দিয়ে ভ্বিনরা এমন একটি প্রথার দিকে ইংগিত দিয়েছে, যা জাহেলী যুগেও প্রচলিত ছিলো এবং আজও অনেক ক্ষেত্রে প্রচলিত আছে। সেই প্রথাটি হলো, পৃথিবীর ওপর ও মানুষের ওপর জ্বিনদের এক ধরনের আধিপত্য রয়েছে বলে ধারণা করা । শুধু তাই নয়, অনেক ক্ষতি ও উপকার করার ক্ষমতাও তাদের আছে এবং পৃথিবীর স্থল ভাগ, সমুদ্র ও মহাশূন্যের অনেক জায়গায় তাদের কর্তৃত্ব চলে বলেও ধারণা করা হয়। এ সব ধারণার দরুন লোকেরা কোনো জনমানবহীন প্রান্তরে বা অজানা স্থানে রাত হয়ে গেলে সেখানকার অদৃশ্য সরদারের কাছে তার অসভ্য ও উচ্ছ্‌ংখল প্রজাদের কবল থেকে নিরাপদ আশ্রয় প্রার্থনা করতে বাধ্য হতো । তারপর তারা নিজ নিজ ধারণা ও বিশ্বাস মোতাবেক নিরাপদে রাত কাটাতে সক্ষম হতো । আল্লাহ্‌ তায়ালা যাকে বিশেষ অনুগ্রহ বলে রক্ষা করেছেন ও নিরাপত্তা দিয়েছেন, তার কথা স্বতন্ত্র । নচেত প্রত্যেক আদম সন্তানের হৃদয়ের ওপর শয়তান আধিপত্য বিস্তার করে রেখেছে। যে ব্যক্তি শয়তানের দিকে ঝুকে পড়ে শয়তান তার কোনো উপকার করে না, সে বরং তার দুশমন । সে কেবল তাকে কষ্ট দেয় ও দুর্দশাগ্রস্ত করে। উপরোক্ত ভ্রান্ত জাহেলী প্রথাটির কথাই জ্বিনরা এ আয়াতে উল্লেখ করেছে। যে দুর্দশার কথা এ আয়াতে বলা হয়েছে, তা দ্বারা সম্ভবত, গোমরাহী, মানসিক উদ্বেগ উৎকণ্ঠা ও হয়রানীকে বুঝানো হয়েছে। শয়তানের ঘনিষ্ঠতা অর্জনকারীরা এ সব বিপর্যয়ের শিকার হয়ে থাকে। . কেননা যিনি যথার্থই এ সব আপদ থেকে রক্ষা করতে পারেন তার আশ্রয় তারা চায় না। অথচ আদি পিতা আদম (আ.)-এর আমল থেকেই মানুষকে শয়তান থেকে এবং সব রকমের আপদ বিপদ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার নির্দেশ দেয়া হয়েছে এবং সেই সময় থেকেই মানুষ ও ইবলিসের মধ্যে যে শত্রুতার সৃষ্টি হয়েছে, তার কথা স্মরণ করিয়ে দেয়া হয়েছে। মানুষ যখন কোনো উপকারের আশায় কিংবা কোনো ক্ষতি থেকে উদ্ধার পাওয়ার উদ্দেশ্যে আল্লাহ তায়ালা ছাড়া অন্য কারো আশ্রয় চায়, তখন সে হয়রানী ও উদ্বেগ ছাড়া আর কিছুই পায় না। কোনো শান্তি ও স্থীতি তার কপালে জোটে না। এটাই তার চরম দুর্দশা ও বিপর্যয় । আল্লাহ তায়ালা ছাড়া সব কিছুই পরিবর্তনশীল ও স্থীতিহীন ৷ সুতরাং আল্লাহ তায়ালা ছাড়া আর যার সাথেই সম্পর্ক স্থাপন করা হবে তার কাছ থেকে স্থীতিহীনতা, অস্থিরতা ও নিত্য পরিবর্তনশীলতা ছাড়া আর কিছুই পাওয়া যাবে না। ভয় ও আশার দোলায় সর্বদা দোদুল্যমান থাকতে হবে। যার ওপর কেউ নিজের আশা-আকাংখাকে নির্ভরশীল করবে, সে সরে যাওয়ার সাথে সাথেই তার আশা-ভরাসাস্থলও পাল্টে যাবে। একমাত্র আল্লাহ তায়ালাই এর ব্যতিক্রম । তিনি চিরঞ্জীব ও চিরস্থায়ী । তার ভেতরে কখনো পরিবর্তন আসে না । যে ব্যক্তি তার দিকে মুখ ফেরায় এবং তার ওপর নির্ভরশীল হয় সে অপরিবর্তনীয়, স্থীতিশীল ও অচল অটল কেন্ত্রের সাথে নিজেকে যুক্ত করে। www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।