মর্ধাদাসম্পর্ব যে, তীর স্ত্রী বা সন্তান থাকার প্রশ্নই ওঠে না । আরবরা মনে করতো যে, ফেরেশতারা আল্লাহর কন্যা । জ্বিন বংশোদডুত স্ত্রীর গর্ভ থেকে আল্লাহ তায়ালা এই কন্যা সন্তান পেয়েছেন (নাউযুবিল্লাহ) কিন্তু জ্বিনিরা ঈমান এনে এই অলীক ও ভিত্তিহীন কুসংস্কার থেকে আল্লাহর পবিত্রতা ঘোষণা করলো এবং উক্ত ধারণার প্রতি ঘৃণা ও ধিক্কার দিলো । যদি এ ধারণায় সত্যতার লেশমাত্রও থাকতো, তাহলে আল্লাহর শ্বশুর কুলের আত্মীয় হবার গৌরব তারা বুক ফুলিয়ে প্রকাশ করতো । তার পরিবর্তে ভজ্বিনদের এই ঘোষণা মোশরেকদের অলীক ধ্যানধারণার ওপর একটি ভয়াবহ বোমার বিস্ফোরণ ঘটানোর সমতুল্য ৷ যারা আল্লাহর সন্তান থাকার ধারণা বা তার সমপর্যায়ের কোনো ধারণা না কোনো উপায়ে লালন করে থাকে, তাদের সেই বাতিল ধারণার ওপর এ ঘোষণা এক প্রচন্ড মরণাঘাতস্বরূপ । ‘আমাদের মধ্যকার মূর্খ ও বখাটে লোকেরা আল্লাহ সম্পর্কে আজেবাজে কথা বলতো । আর আমরা ভাবতাম জ্বিন ও মানুষ কখনো আল্লাহর ওপর মিথ্যা আরোপ করবে না৷’ অজ্ঞ ও মূৰ্খ ভ্বিনদের শেরেকী আচক্সণ অজ্ঞ ও মূর্খ ভ্বিনেরা আল্লাহর সাথে শেরেক করতো এবং তার স্ত্রী, সন্তান ও শরীক আছে বলে দাবী করতো । তাদের সেই আচরণ সম্পর্ক ঈমান আনয়নকারী জ্বিনিরা এই মন্তব্য করে। কেননা কোরআন শ্রবণের পর তারা জানতে পারে যে, সেই দাবী ও ধারণা ভ্রান্ত । বরঞ্চ যারা এসব বলে তারা মূর্খ ও বোকা । কিন্তু এই মোমেন জ্বিনরা ইতিপূর্বে তাদের এইসব বখাটে মূর্খদেরকে সমর্থন করতো । কেননা তারা তখন ভাবতো যে, কোনো জ্বিন বা মানুষ আল্লাহ তায়ালা সম্পর্কে মিথ্যা বলতে পারে না। এ থেকে বুঝা গেলো যে, আল্লাহ তায়ালা সম্পর্কে মিথ্যা আরোপ করাকে তারা অত্যন্ত মারাত্মক রকমের ধৃষ্টতা মনে করতো । অসভ্য জ্বিনরা যখন প্রচার করলো যে, আল্লাহর স্ত্রী ও সন্তান আছে, তখন তারা তাদের কথা বিশ্বাস করেছিলো। কেননা তারা আল্লাহ্ তায়ালা সম্পর্কে কখনো মিথ্যা বলতে পারে তা ভাবতে পারেনি। আল্লাহর ওপর মিথ্যা আরোপের ব্যাপারটাকে এতো অবিশ্বাস্য ও ঘৃণ্য মনে করা জ্বিনদের এই দলটির একটি অনুপম চারিত্রিক বৈশিষ্ট্য । এ বৈশিষ্ট্য তাদের মধ্যে ঈমান আনার যোগ্যতা সৃষ্টি করেছিলো । কেননা এ দ্বারা বুঝা যায় যে, তারা অত্যন্ত বিশুদ্ধ, নির্মল, অবিকৃত ও সুস্থ-স্বাভাবিক বিবেকের অধিকারী ছিলো। নিছক সরলতা ও নিরীহ স্বভাবের কারণেই তারা বিপথগামী হয়েছিলো কিন্তু কোরআনের বাণী শোনার পর তাদের ভেতরে বৈপ্লবিক পরিবর্তন এলো, তারা ভালো মন্দ বুঝতে ও বাছাই করতে শিখলো, তাদের মধ্যে সঠিক রুচি ও জ্ঞানের স্ফুরণ ঘটলো ৷ তাই তারা ঘোষণা দিলো, ‘আমরা এক বিস্ময়কর কোরআন শুনেছি, যা সত্য ও সততার পথ নির্দেশ করে, ফলে আমরা তার ওপর ঈমান এনেছি। আমরা আর কখনো আমাদের প্রভুর সাথে কাউকে শরীক করবো না। আমাদের প্রভু অত্যন্ত উঁচু মর্যাদ সম্পন্ন । তিনি কোনো স্ত্রী বা সন্তান গ্রহণ করেননি ৷' সত্য সম্পর্কে ভজ্বিনদের মধ্যে সৃষ্ট এই বৈপ্লবিক পরিবর্তন সেইসব বিভ্রান্ত শীর্ষস্থানীয় কোরায়শ নেতাদের মনেও সম্বিত ফিরিয়ে আনতে পারতো । তাদের হৃদয়ে সতর্কতা ও সচেতনতার সৃষ্টি করতে পারতো । মোহাম্মদ (স.) যা বলেন এবং কোরায়শ নেতারা যা বলে, তার মধ্যে কোনটি সঠিক, সে ব্যাপারে অনুসন্ধিৎসা ও কৌতুহল জাগিয়ে তুলতে পারতো । কোরায়শদের বড় বড় নেতারা যা বলে, তার ওপর স্থাপিত অন্ধ বিশ্বাসকে তা বিচলিত করে দিতে পারতো । সূরা ভ্রিনে এই সত্যটিকে এভাবে প্রকাশ করার উদ্দেশ্যও ছিলো তাই । তাই বলা যেতে পারে যে, সূরার এ অংশটি আসলে কোরআন ও বিদ্রোহী কোরায়শের মধ্যকার দীর্ঘস্থায়ী দ্বন্বের একটি www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১৮৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।