যিলালিল কুরআন — যিলালিল কুরআন 21
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

ন্যায় ও হেদায়াতের পথে স্থীতিশীলতা, পরিপক্কতা ও দৃঢ়তাকেও বুঝায় । ব্যক্তিগতভাবে যখন কেউ দ্বীনের জ্ঞান ও তার তাত্ত্বিক ও তথ্যগত বিষয়ে এতটা পারদর্শী হয় যে, তার ভেতরে আপনা-আপনি ও স্বতপ্রবৃত হয়ে ন্যায়পরায়ণ, কল্যাণকামী ও সত্যনিষ্ঠ হওয়ার যোগ্যতা ও প্রবণতা জন্মে, তখন সেই অবস্থাটাকেই ‘রুশদ’ বলা হয়। এখানে প্রশ্ব হলো কোরআন কিভাবে 'রুশদ’ বা হেদায়াত ও ন্যায়নিষ্ঠতার দিকে মানুষকে চালিত করে বা তার সন্ধান দেয়? এর জবাব এই যে, এ কাজটি সে মানুষের মনে ন্যায় ও অন্যায়ের ব্যাপারে তীব্র সচেতনতা ও সংবেদনশীলতা জন্ম দেয় জ্ঞান ও বুদ্ধিমত্তা, হেদায়াতের উৎসের সাথে সংযুক্ততা এবং আল্লাহর শরীয়তের প্রধান প্রধান আইন ও মূলনীতির সাথে তার স্বভাব চরিত্র ও মানসিকতার সমন্বয় গড়ে তোলে। তাছাড়া সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়নের জন্যে কোরআন যে নীতি, আদর্শ ও বিধান দেয় তার মাধ্যমেও সে এ কাজটি সম্পন্ব করে। কোরআনের দেয়া এই নীতি ও বিধান এতো উঁচু ও উৎকৃষ্ট মানের যে, এর অধীনে মানব জাতি নিজের ব্যক্তিগত ও সমষ্টিগত জীবনে, নৈতিকতা, আচার ব্যবহারে ও লেনদেনে এক কথায় জীবনের সর্বক্ষেত্রে ব্যাপক উন্নৃতি সাধন করেছিলো। এতখানি উন্নতি, উৎকর্ষ, শান্তি ও সমৃদ্ধি অর্জন করেছিলো যে, সমগ্র মানবেতিহাসে কোনো সভ্যতা এবং কোনো রাষ্ট্র ব্যবস্থার অধীনে তা ততোটা সুখ সমৃদ্ধি ও উন্নতি কখনো অর্জন করতে পারেনি। ‘তাই আমরা তার প্রতি ঈমান এনেছি ।' বস্তুত এটি হচ্ছে কোরআন শ্রবণের ফলে একটি বিকার মুক্ত, সুস্থ ও স্বাভাবিক বিবেক কর্তৃক তার দাওয়াতকে গ্রহণের শামিল। কোরআনের প্রতি ঈমান আনার ঘোষণা দিয়ে জ্বিনরা তাদের বিবেকের এই ইতিবাচক প্রতিক্রিয়াই ব্যক্ত করেছিলো। তারা কোরআনের স্বাভাবিক দাবী এবং তার অন্তর্নিহিত সত্যকে মেনে নিয়েছিলো। ওহীর মাধ্যমে এই দাবী কোরআনের শ্রোতা মোশরেকদের সামনে পেশ করা হচ্ছিল, অথচ তারা ঈমান আনছিলো না । বরঞ্চ তারা কোরআনকে জ্রিনদের অবদান বলে আখ্যায়িত করছিলো । তারা রসূল (স.)-কে জ্যোতিষী, কবি অথবা যাদুকর আখ্যায়িত করতো । এই সব কটিই ভ্রিনের প্রভাব থেকে উদ্ভুত । অথচ জ্রিনরা কোরআন শুনে এতো মুগ্ধ ও অভিভূত হয়ে গেলো যে, তারা ঈমানের ঘোষণা না দিয়ে স্থির থাকতে পারলো না, শুধু তাই নয়। তারা এ কথাও ঘোষণা করেছে যে, ‘আমরা আমাদের প্রভুর সাথে কাউকে কখনো শরীক করবোনা !' অর্থাৎ আমরা খালেছ ও নির্ভেজাল ঈমান এনেছি। এ ঈমান কোরআনের দাওয়াতের যথার্থ উপলব্ধির ফল । কোরআন যে তাওহীদের আহবান জানিয়েছে, সেই তাওহীদ ভিত্তিক ঈমানে ৷ যেখানে শেরেকের লেশমাত্রও নেই। ‘তিনি আমাদের অতি উচ্চ মর্যাদা সম্পন্ন প্রতিপালক । তিনি কোনো সন্তান বা স্ত্রী খহণ করেননি ৷’ ‘জাদ্দ’ শব্দটির অর্থ ভাগ্য, মর্যাদা, শ্রেষ্ঠত্ব ও পরাক্রম। এগুলো নিছক শব্দের রকমফের মাত্র । আয়াতে এ শব্দ দ্বারা মোটামুটি এ কথাই বুঝানো হয়েছে যে, আল্লাহ তায়ালা এতো উচ্চ যিলাল ২১তম ২৪ Www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৮৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।