যিলালিল কুরআন — যিলালিল কুরআন 21
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

এ কথা নিশ্চিতভাবে বলা যায় যে, এই সূরায় জ্বিনদের যে ঘটনা বর্ণনা করা হয়েছে, তা হুবহু |' সূরা আহকাফে বর্ণিত ঘটনা । সেখানে বলা হয়েছে, ‘আমি একদল জ্বিনকে তোমার দিকে পাঠিয়ে দিলাম যে কোরআন শুনে আসুক ৷ তারা সেখানে উপস্থিত হয়ে পরস্পরকে বললো, নীরবে শুনতে থাকো । তারপর শোনা শেষ হলে তারা স্বজাতির কাছে ফিরে গিয়ে তাদেরকে সাবধান করতে লাগলো। তারা বললো, হে আমাদের জনগণ! আমরা এক কেতাব শুনে এসেছি । মূসার পরে নাযিল হওয়া এ কেতাব তীর কেতাবের সমর্থন করে এবং সত্য ও সঠিক পথের সন্ধান দেয়। হে আমাদের জাতি! তোমরা আল্লাহর আহ্বানকারীর দাওয়াত গ্রহণ করো এবং তার ওপর ঈমান আনো তাহলে আল্লাহ তায়ালা তোমাদের গুনাহ মাফ করবেন এবং যন্ত্রণাদায়ক শাস্তি থেকে রেহাই দেবেন। আর যে ব্যক্তি আল্লাহর আহ্বায়কের দাওয়াত গ্রহণ করে না, সে পৃথিবীতে অজেয় নয় এবং আন্তাহর মোকাবেলায় তার কোনো বন্ধুও নেই । তারা প্রকাশ্য বিদ্রান্তিতে লিপ্ত ৷' সূরা ভবনের মতো এ আয়াতগুলো থেকেও মনে হয়, জ্বনেরা আকস্মিকভাবেই কোরআনের আয়াত শোনার সুযোগ পেয়েছিলো। এই আকশস্মিকতা তাদেরকে অস্থির করে তুলেছিলো, তাদের হৃদয়কে কাঁপিয়ে দিয়েছিলো, তাদের চেতনায় ও স্নায়ুতে প্রবল একটা ঝাকুনি দিয়েছিলো, তাদের সমগ্র সত্তায় প্রচন্ড আবেগের সৃষ্টি করেছিলো এবং সে আবেগে তাদের সত্তা কানায় কানায় বলে উপচে পড়েছিলো । এরপর সেই ভাবাবেগে মত্ত মন নিয়েই তারা তাদের জাতির কাছে চলে গেলো। এখন তাদের আবেগ উচ্ছাস নিয়ন্ত্রণ যোগ্য ছিলো না এবং তাদের মোটেই বিলম্ব সইছিলো না। তারা যে আবেগ উদ্বেলিত, তা অন্যদের মধ্যেও একই গতিতে প্রবাহিত না করা পর্যন্ত তারা শান্ত হতে পারছিলো না। আকস্মিকভাবে প্রথমবারের মতো কোনো প্রচন্ড অনুভূতি দ্বারা আক্রান্ত হলে প্রত্যেকেরই এমন অবস্থা হয়। নিজের আবেগ অনুভূতিকে অন্যের ভেতরে সংক্রামিত করার জন্যে সে অধীর হয়ে ওঠে ৷ ‘আমরা এক আশ্চর্য কোরআন শুনতে পেলাম ৷' এ ছিলো কোরআন সম্পর্কে তাদের স্বতক্ফর্ত প্রথম অনুভূতি । তাদের মনে হয়েছিলো, এ এক বিস্ময়কর কোরআন,যা সচরাচর দেখা যায় না ও শোনা যায় না। হৃদয়ে তা প্রচন্ড বিশ্বয় ও চাঞ্চল্যের সৃষ্টি করে। খোলা মন, সচকিত অনুভূতি, সুস্থ ও অবিকৃত রুচি ও নির্মল ভাবাবেগ নিয়ে যে ব্যক্তিই কোরআন পড়ে বা শোনে, তার মনে এ ধরনের প্রতিক্রিয়া হওয়াই স্বাভাবিক । ওপর কোরআনের অপ্রতিরোধ্য প্রভাব এবং শ্রোতার মন ও আবেগ-অনুভূতিতে শিহরণ সৃষ্টিকারী শ্রুতিমধুর ও ছন্দময় শব্দের জন্যে । কোরআনের, আয়াত শুনে ভ্রিনের দলটি তার স্বাদে যেভাবে মাতোয়ারা হয়ে গিয়েছিলো, তাতেও প্রমাণিত হয় যে, কোরআন বাস্তবিক পক্ষেই বিস্ময়কর ৷ ‘সত্য ও সঠিক পথের সন্ধান দেয় ৷ এ হচ্ছে কোরআনের দ্বিতীয় বিশিষ্ট গুণ, যা জ্বিনের দলটি অনুভব করেছিলো। এ গুণটির বাস্তবতা তারা তাদের অন্তরের অস্তস্থল দিয়ে হৃদয়ংগম করেছিলো । 'রুশ্দ’ শব্দটি অত্যন্ত ব্যাপক অর্থবোধক ৷ এর অর্থ দাঁড়ায়, কোরআন সত্য, ন্যায় ও সঠিক পথের সন্ধান দেয়! কিন্তু ‘রুশদ' শব্দটি শুধু সত্য ন্যায় ও সঠিক পথ পাওয়াকেই বুঝায় না, বরং আরো এক ধাপ অগ্রসর হয়ে সত্য, www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৮৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।