‘আমি একদল ভ্বিনিকে তোমার দিকে চালিত করলাম যেন তারা কোরআন শুনতে পায়। তারা সেখানে পৌছে পরস্পরকে বললো, নীরবে শোনো :........ (সূরা ‘আল আহকাফ’) অতপর এই সূরার প্রথম থেকে শেষ পর্যন্ত নাযিল করলেন । বিশিষ্ট মোফাসসের ইবনে কাসীর ইবনে ইসহাকের উক্ত বর্ণনা সম্পর্কে মত্তব্য করেছেন যে, ‘ঘটনা তো ঠিকই । তবে সেই রাত্রেই যে ভ্বিনরা প্রথম কোরআন শুনেছে, এ কথা বিচার বিবেচনা সাপেক্ষ । কারণ ইবনে আব্বাসের হাদীস থেকে জামা যায় যে, জ্বিনরা ওহীর সূচনাকালেই কোরআন শুনেছে। আর রসূল (স.)-এর তায়েফ যাত্রা ছিলো তাঁর চাচার মৃত্যুর পরের ঘটনা । হিজরতের মাত্র দুই বা এক বছর আগে এ ঘটনাটি ঘটে । ইবনে ইসহাকের এই বর্ণনাকে যদি সত্য ধরে নেয়া হয় যে, ঘটনাটা তীর তায়েফ থেকে নির্যাতিত ও মর্মাহত হয়ে এবং সাকীফ গোত্রের নেতাদের নির্মম নিষ্ঠুর ও অমানুষিক ব্যবহারে মনোন্ষুন্ন হয় ফেরার পথেই ঘটেছিলো, তাহলে এ দিক থেকে ঘটনাটা সত্যিই চমকপ্রদ মনে হয় । তায়েফবাসীর অত্যাচারে ব্যথিত হৃদয়ে তিনি যে দোয়া আল্লাহর কাছে করেছিলেন, তার পরিপ্রেক্ষিতে তিনি যদি এই জ্বিনের দলটিকে তার কাছে পাঠিয়ে থাকেন এবং জ্িনেরা যা যা করেছিলো এবং স্বজাতির কাছে গিয়ে যা যা বলেছিলো, তা যথাযথ অবহিত করে থাকেন, তবে এই ঘটনা ও তার এই বর্ণনা খুবই তাৎপর্যবহ মনে হয়। ঘটনার সময় যখনই হোক না কেন, এটি নিসন্দেহে অত্যন্ত শিক্ষণীয় ঘটনা । বিশেষত ইসলাম ও কোরআন সম্পর্কে ভ্রিনদের বক্তব্য এখানে খুবই আকর্ষণীয় । তাফসীর এবারে আমি সুরাটির তাফসীরে মনোনিবেশ করবো । সূরার প্রথম সাতটি আয়াত পড়ে যান। এখানে ভবনের যে দলটির কথা বলা হয়েছে তা তিন থেকে নয়জন হতে পারে। কারো কারো মতে তারা ছিলো সাতজন । সূরার প্রারম্ভিক ভাষা থেকেই বুঝা যায় যে, ভজ্বনেরা যে রসূল (স.)-এর কোরআন পাঠ শুনেছিলো এবং শোনার পর তাদের মধ্যে যে প্রতিক্রিয়া হয়েছিলো, তা রসূল (স.) ওহীর মাধ্যমেই জানতে পেরেছিলেন । ঘটনা রসূল (স.) ইতিপূর্বে জানতে পারেননি, তা আল্লাহই তাকে জানিয়েছেন জ্বিনদের কোরআন শ্রবণজনিত এই ঘটনা হয়তো এটাই প্রথম ছিলো। এরপর হয়তো এই ঘটনার পুনরাবৃত্তি ঘটে থাকবে । রসূল (স.) হয়তো স্বেচ্ছায় তাদেরকে কোরআন পড়ে শুনিয়ে থাকবেন । রসূল (স.) কর্তৃক সুরা ‘আর রাহমান’ পড়ার যে ঘটনা তিরমিযী শরীফে বর্ণিত হয়েছে, তা থেকেও এরূপ মনে হয়। সেই হাদীসে হযরত জাবের (রা.) বলেন, রসূল (স.) একবার তার সাহাবীদের কাছে উপস্থিত হয়ে সম্পূর্ণ সূরা আর রাহমান পাঠ করলেন। শুনে সাহাবীরা কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করলেন না। তখন রসূল (স.) বললেন, আমি এই সূরা ভজ্বিনদের সামনে পড়েছি। তারা এটি শুনে তোমাদের চেয়ে ভালো প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। যখনই আমি পড়েছি ‘তবে তোমরা তোমাদের প্রতিপালকের কোনো অনুগ্রহ অস্বীকার করবে?’ তখনি তারা বলে উঠেছে, ‘হে আমাদের প্রতিপালক, তোমার কোনো অনুগ্রহই অস্বীকার করি না, তোমার প্রতি বরং আমরা কৃতজ্ঞতা জানাই ৷’ ইতিপূর্বে বর্ণিত ইবনে মাসউদের হাদীসও এ হাদীসের সমর্থন করে। www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১৮৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।