যিলালিল কুরআন — যিলালিল কুরআন 21
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

একটু বিশ্রাম নিয়ে রসূল (স.) আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন! ‘হে আল্লাহ তায়ালা, তোমার কাছে আমি নিজের শারীরিক অক্ষমতা, কৌশলগত দুর্বলতা এবং মানুষের চোখে মর্যাদাহীন হওয়ার কথা স্বীকার করছি। হে শ্রেষ্ঠ দয়ালু! তুমি দুর্বলদের প্রভু! তুমি আমার প্রভু ৷ আমাকে তুমি এ কার গলগ্রহ বানাচ্ছো? এমন কোনো দূরবর্তী আত্মীয়ের কাছে, আমাকে সোপর্দ করছো, যে আমাকে অপর মনে করে? অথবা, এমন কোনো নিকটাত্মীয়ের কাছে আমাকে সঁপে দিচ্ছো যে আমার মনিব হয়ে বসবে? তুমি যদি আমার ওপর রুষ্ট না হয়ে থাক, তাহলে আমার কোনোই পরোয়া নেই । তবে তুমি শান্তি ও নিরাপত্তা দিলে সেটা আমার জন্যে প্রশস্ততর । তোমার নূরের আশ্রয় চাই যার আলোতে সকল অন্ধকার বিদূরিত হয় এবং দুনিয়া ও আখেরাতের যাবতীয় সমস্যার সমাধান হয়। আমার ওপর তোমার গযব যেন না আসে, তোমার কাছেই ধর্ণা দিয়ে থাকি যতোক্ষণ না তুমি খুশী হও । তোমার শক্তি ছাড়া আর কারো শক্তি আমার কাজে লাগবেনা ৷' তার এই অবস্থা দেখে ওৎ্বা ও শায়বার মনে করুণার উদ্লেক করলো । তারা তাদের খৃস্টান ভৃত্য আব্বাসকে দিয়ে একটি প্লেটে করে এক থলে আংগুর রসূল (স.)-এর খাওয়ার জন্যে পাঠালো, আব্বাস আংগুর নিয়ে রসূল (স.) কে খেতে বললো। তিনি ‘বিসমিল্লাহ’ বলে আংগুর খেলেন । আব্বাস তা শুনে রসূল (স.)-এর মুখের দিকে তাকালো এবং বললো, এই দেশের লোকেরা এ ধরনের কথা বলে না। রসূল (স.) বললেন, তুমি কোন দেশের মানুষ এবং তোমার ধর্ম কি? সে বললো, আমি একজন খৃষ্টান এবং নিনোয়ার অধিবাসী ৷ রসূল (স.) বললেন, পুণ্যবান মহাপুরু্ষ ইউনুস বিন মাত্তার শহরের অধিবাসী? আব্বাস বললো, ইউনুস বিন মাত্তা কে, তা আপনি কি করে জানলেন? রসূল (স.) বললেন, ‘তিনি আমার ভাই । তিনিও নবী ছিলেন, আমিও নবী ।' সংগে সংগে আব্বাস মাথা নুইয়ে রসূল (স.)-এর কপালে, হাতে ও পায়ে চুমু খেলো। দূর থেকে এ দৃশ্য দেখে ওৎবা ও শায়বা পরস্পরকে বললো, ভৃত্যটিকে বুঝি সে নষ্টই করে দিলো ৷' আব্বাস এলেই তারা তাকে জিজ্ঞাসা করলো, কিরে আব্বাস! তুই সেই আগস্তুকের হাত পা ও কপালে চুমু খেলি কেন? . সে বললো, হে আমার মনিব! পৃথিবীতে এই ব্যক্তির চেয়ে উত্তম কেউ নেই । তিনি আমাকে এমন একটা জিনিস শিখিয়েছেন যা নবী ছাড়া আর কেউ শেখায় না। ওৎ্বা ও শায়বা ধমক দিয়ে বললো, তুই কিন্তু সেই লোকটির প্ররোচনায় নিজের ধর্ম ছাড়িসনে ৷ তোর ধর্ম ওর ধর্মের চেয়ে ভালো। অতপর, রসূল (স.) তায়েফ থেকে মক্কার দিকে ফিরে চললেন । বনু সাকীফের দিক থেকে তিনি এক বুক হতাশা নিয়ে ফিরলেন। রাত দুপুরের দিকে নাখলায় পৌছে নামায পড়তে লাগলেন। এসময়ে তার কাছ দিয়ে এক দল জ্বিন অতিক্রম করে। আল্লাহ তায়ালা এদের কথাই এই সূরায় বলেছেন। তারা ছিলো নাসিবীনদের মধ্য থেকে সাতজন জ্বিন । তারা তার কোরআন পড়া শুনলো। অতপর স্বগোত্রীয় ভ্বিনদের কাছে গিয়ে ইসলাম প্রচার শুরু করে দিলো। তারা আগেই ঈমান এনেছিলো। আল্লাহ তায়ালা এই ভ্বিনদের খবর রসূল (স.) কে দিয়েছেন এই বলে, www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৮২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।