যিলালিল কুরআন — যিলালিল কুরআন 21
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

তিনি বললেন, তোমাদের হাতে যে কোনো হাডিড আসুক, তার ওপর আল্লাহর নাম উচ্চারণ করলেই তা গোশতে পরিণত হবে। আর জস্ুুর পায়খানার প্রতিটি টুকরো তোমাদের জস্তুসমূহের খাদ্য হবে, অতএব তোমরা হাডিড ও জত্তুর পায়খানা দ্বারা পেশাব পায়খানার পর কুলুখ করো না । কেননা সেই জিনিস দুটো তোমাদের (অন্য) ভাইদের খাদ্য ৷” ইবনে মাসউদের আরেকটি রেওয়ায়েত থেকে জানা যায় যে, তিনি সেই রাতে রসূল (স.)-এর সাথে ছিলেন। তবে প্রথমোক্ত রেওয়ায়াতের সনদ অধিকতর নির্ভরযোগ্য । তাই আমরা অন্য রেওয়ায়েতকে তেমন আমল দিতে চাই না। বোখারী ও মুসলিমের রেওয়ায়েত দুটি থেকে বুঝা যায় যে, হযরত ইবনে আব্বাসের মতে রসূল (স.) জ্বিনদের উপস্থিতি ঢের পাননি। আর ইবনে মাসউদ বলেন যে, তারা তাকে ডেকে নিয়ে গিয়েছিলো। বায়হাকীর ব্যাখ্যা এই যে, উভয় রেওয়ায়েত আসলে আলাদা দুটো ঘটনা বর্ণিত হয়েছে। তৃতীয় আরেকটি রেওয়ায়েত ইবনে ইসহাক কর্তৃক বর্ণিত হয়েছে। তিনি বলেন, ‘আবু তালেব মারা যাওয়ার পর কোরায়শদের পক্ষ থেকে রসূল (স.) এতো কষ্ট পেতে লাগলেন, যা আৰু তালেবের জীবদ্দশায় পাননি । ফলে রসূল (স.) তায়েফে চলে গেলেন। বনু সাকীফ থেকে তিনি সাহায্য পাওয়ার আশা করছিলেন এবং তার গোত্রের অত্যাচার থেকে তাকে তারা রক্ষা করবে ভেবেছিলেন। তাই তিনি তায়েফে গিয়েছিলেন। তিনি যখন তায়েফে পৌছলেন, তখন বনু সাকিফের প্রধান তিন ব্যক্তির কাছে গিয়ে উপস্থিত হলেন। এরা ছিলো তিন ভাই । এই তিন ভাই এর নাম ছিলো ইয়ালীল, মাসউদ ও হাবীব ৷ এরা সবাই ছিলো অমর বিন উমাইয়ের পুত্র । তাদের একজন কোরায়শের মেয়ে বিয়ে করেছিলো । রসূল (স.) তাদেরকে আল্লাহর দিকে আহবান জানালেন এবং তাঁকে তার গোত্রের অত্যাচার থেকে রক্ষা করার অনুরোধ জানালেন। তাদের একজন বললো, আল্লাহ তায়ালা যদি তোমাকে সত্যিই পাঠিয়ে থাকে, তাহলে আমি কাবার গেলাফকে ছিড়ে ফেলবো । অপরজন বললো, আল্লাহ তায়ালা রসূল বানাতে তোমাকে ছাড়া আর কাউকে বুঝি পেলেন না! তৃতীয় জন বললো, আমি তোমার সাথে কোনো কথাই বলবো না । তুমি যদি সত্যিই রসূল হয়ে থাকো, তাহলে তোমার কথার জবাব দেয়া খুবই বিপদজনক । আর যদি তুমি মিথ্যাবাদী হও, তাহলে তোমার সাথে আমার কথা বলাই সাজে না ৷' এরপর রসূল (স.) তাদের কাছ থেকে বিদায় নিলেন। বনু সাকীফের কাছ থেকে তার আর কোনো কল্যাণের আশা রইল না । বিদায় নেয়ার সময় বললেন, 'তোমরা যখন আমার দাওয়াত মানলেই না, তখন আমার ব্যাপারটা গোপন রাখো ৷' সাকীফের লোকেরা তার আগমনের খবর জানুক, এটা তিনি পছন্দ করলেন না। কেননা তাতে বখাটে লোকদেরকে তার পেছনে লেলিয়ে দেয়া হতে পারে। সাকীফের নেতারা রসূল (স.)-এর শেষ অনুরোধটিও রক্ষা করলো না। তারা তাদের বখাটে তরুণদেরকে ও চাকর-বাকরদেরকে তীর পেছনে লেলিয়ে দিলো তারা তাকে গালিগালাজ করতে লাগলো এবং চিৎকার করতে করতে তার পিছু নিলো। শেষপর্যন্ত বিপুলসংখ্যক লোকের ভিড় জমে উঠলো এবং রসূল (স.) ওৎবা ও শায়বার বাগানে আশ্রয় নিতে বাধ্য হলেন। তখন বখাটে তরুণগুলো ফিরে গেলো । একটি আংগুরের ঝোপের আড়ালে তিনি বসে বিশ্রাম নিতে লাগলেন । রবীয়ার ছেলে ওৎবা ও শায়বা বখাটে তরুণদের অত্যাচারে তীর কি হাল হয়েছে সে দৃশ্য উপভোগ করলো। www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।