যিলালিল কুরআন — যিলালিল কুরআন 21
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

‘দালায়েলুন নবুওত' নামক গ্রন্থে ইমাম বায়হাকী হযরত ইবনে আব্বাসের বরাত দিয়ে বর্ণনা করেন যে, 'রসূল (স.) জ্বিনদের দেখেনওনি, তাদেরকে লক্ষ্য করেও কোরআন পড়েননি রসূল (স.) কতিপয় সাহাবীকে সাথে নিয়ে উকাযের মেলায় গিয়েছিলেন। এই সময় শয়তানদের আকাশ থেকে খবরাখবর সংগ্রহের কাজ বাধাগ্রস্ত হয়ে পড়ে । কেননা তাদের ওপর উল্ধাপাত হচ্ছিল । ফলে শয়তানরা তাদের স্বজাতির কাছে ফিরে গেলো । তারা বললো, ‘আমাদের আকাশ থেকে খবর সংগ্রহ বাধাগ্রস্ত হয়েছে। আমাদের ওপর উল্কা নিক্ষেপ করা হয়েছে৷’ স্বজাতির লোকেরা বললো, তোমাদের আকাশ থেকে খবর সংগ্রহ যদি বাধাগ্রস্ত হয়ে থাকে, তবে তা নিশ্চয়ই কোনো নবাগত জিনিসের কারণেই হয়েছে। অতএব, যাও সমগ্র পূর্ব পশ্চিমে একটা টহল দিয়ে এসো এবং কিসের কারণে তোমরা বাধা পাচ্ছ তা খুঁজে দেখে এসো ৷' এ কথা শুনে শয়তানরা পূর্ব ও পশ্চিমের ভ্রমণে চলে গেলো এবং তাদের আকাশ ভ্রমণ বাধাগ্রস্ত হওয়ার কারণ অনুসন্ধান করতে লাগলো। শয়তানদের এই দলটি ‘তাহামা' অঞ্চলের দিকে চলে গেলো । সেখানে রসূল (স.) উকাযের মেলায় যাওয়ার পথে নাখলায় যাত্রাবিরতি করছিলেন। ভ্বিনরা যখন ওখানে উপস্থিত হলো, তখন রসূল (স.)-এর কোরআন পাঠ শুনে তারা পরস্পরকে বললো, এটাই হচ্ছে সেই জিনিস, যা আমাদের আকাশ থেকে খবর সংগ্রহকে অবরুদ্ধ করেছে। তৎক্ষণাৎ তারা আপন জাতির লোকদের কাছে ফিরে গিয়ে বললো, ‘নিশ্চয় আমরা এক আজব কোরআন শুনেছি; যা সততা ও ন্যায়ের পথ দেখায় । আমরা তার ওপর ঈমান এনেছি এবং আর কখনো আমদের প্রভুর সাথে কাউকে শরীক করবো না। আর আল্লাহ তায়ালা রসূল (স.)-এর কাছে ওহী নাযিল করলেন যে, তুমি বলো আমাকে ওহীযোগে জানানো হয়েছে যে, ভবনের একটি দল কোরআন শুনেছে ।' আসলে তাঁর কাছে জ্বিনদের কথাটাই ওহীযোগে জানানো হয়েছিলো। (বোখারী ও মুসলিম শরীফের বর্ণনাও এর কাছাকাছি ।) সহীহ মুসলিমে আরো একটি রেওয়ায়েত বর্ণিত হয়েছে, এই রেওয়ায়াতের বর্ণনাকারী আমের বলেন, আমি আলকামাকে জিজ্ঞাসা করলাম যে, ইবনে মাসউদ কি রসূল (স.) এর সাথে সেই রায়ে অবস্থান করছিলেন, যখন ভ্বিনিরা সেখানে এসেছিলো । আলকামা বললেন, আমি ইবনে মাসউটদকে জিজ্ঞাসা করেছিলাম যে, আপনাদের কেউ কি সেইরাতে রসূল (স.)-এর সাথে ছিলেন যখন জ্রিনরা এসেছিলো? ইবনে মাসউদ বললেন, না, তবে আমরা অন্য কোনো এক রাতে রসূল (স.)-এর সাথে ছিলাম, হঠাৎ আমরা তাকে হারিয়ে ফেললাম । আমরা পাহাড়ে ও সমতল প্রান্তরে সর্বত্র তাকে খুঁজলাম । আমাদের মধ্যে গুঞ্জন উঠলো যে, ‘রসূল (স.)-কে কি কেউ উঠিয়ে নিয়ে গেলো, নাকি কেউ তাকে মেরে ফেললো? এভাবে আমরা একটি ভয়ংকর রাত কাটালাম ৷ সকালে রসূল (স.)-এর সাক্ষাত পেলাম । তিনি 'হেরার' দিক থেকে এলেন। আমরা বললাম, হে রসূলুল্লাহ! আমরা আপনাকে হারিয়ে অনেক খোৌজাখুজি করেছি, কিছু পাইনি । রাতটি আমাদের অত্যন্ত অস্বস্তির মধ্য দিয়ে কেটেছে ।' রসূল (স.) বললেন, “আমার কাছে জ্বিনদের দূত এসেছিলো । আমি তাদের সাথে গিয়েছিলাম ৷ তাদের কাছে গিয়ে কোরআন পড়েছি ।' এরপর তিনি আমাদেরকে নিয়ে জ্বিনদের আগমনের লক্ষণসমূহ এবং তাদের আগমনের আলামত দেখালেন সাথীরা তার কাছে রসদ চাইলো । www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৮০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।