এ সূরায় এ সত্যটিও বিশেষ গুরুত্ব দিয়ে তুলে ধরা হয়েছে যে, অদৃশ্যজ্ঞান এককভাবে শুধুমাত্র আল্লাহরই করায়ত্ব ৷ ভ্বিনরা তা মোটেই জানে না । যেমন বলা হয়েছে, ‘আমরা জানি না পৃথিবীর অধিবাসীদের জন্যে কোনো অকল্যাণ কামনা করা হয়েছে, না তাদের প্রতিপালক তাদের সুপথ প্রাপ্তি কামনা করেছেন’ এমনকি রসূলও (স.) শুধু ততটুকুই অদৃশ্য তথ্য অবগত হন্ যতেটুকু আল্লাহ তায়ালা তীর জানা কোনো মহৎ উদ্দেশ্যে তাকে অবহিত করেন। ‘হে নবী! তুমি বলো, তোমাদেরকে যে কর্মফল দিবসের প্রতিশ্রুত দেয়া হয়েছে তা খুব নিকটবর্তী-না আমার প্রতিপালক তাকে কিছু বিলম্বিত করবেন, তা আমার মোটেই জানা নেই । তিনিই অদৃশ্য জ্ঞানের অধিকারী । তিনি তার অদৃশ্য তথ্য কাউকেই অবহিত করেন না। অবশ্য কোনো রসূলকে তিনি কিছু জানাতে সম্মত হলে সেটা ভিন্ন কথা । সে রকম সিদ্ধান্ত নিলে সেই রসূলের আগে পেছনে তিনি প্রহরা লাগিয়ে দেন ৷' পক্ষান্তরে আল্লাহর বিভিন্ন সৃষ্টি সম্পর্কে এই সূরা আমাদেরকে যে তথ্য জানায় তা হচ্ছে এই যে, জন্মগত ও প্ৰকৃতিগতভাবে পরস্পরের মধ্যে যতো পাৰ্থক্যই থাকুক না কেন, সকল ধরনের সৃষ্টির মধ্যেই পারস্পরিক অংশীদারিত্ব ও সংযোগ রয়েছে। যেমন জ্বিন ও মানুষের মধ্যে সংযোগ ও অংশীদারিত্বের কথা এই সূরাতে ও কোরআনের অন্যান্য জায়গায় উল্লেখ করা হয়েছে। মানুষ এই পৃথিবীতে অন্যান্য সৃষ্টি থেকে একেবারে বিচ্ছিন্ন নয় । কোনো না কোনো পর্যায়ে উভয়ের মধ্যে সংযোগ ও সহযোগিতা বিদ্যমান রয়েছে। ব্যক্তিগত, গোত্রীয় ও জাতিগত পর্যায়ে তো দূরের কথা, মানুষ হিসাবে সে যে বিচ্ছিন্নতা ও একাকিত্ব অনুভব করে। প্রকৃতির স্বভাবে কিংবা বাস্তবে তার কোনো অস্তিত্ব নেই । বিষয়টি আরো স্পষ্ট করে বললে এ রকম দাড়ায় যে, মানুষ প্রকৃতি সম্পর্কে এবং প্রকৃতিতে অবস্থানরত অজস্র আত্মা, শক্তি ও রহস্য সম্পর্কে সচেতন । এইসব আত্মা, শক্তি ও রহস্যের অবস্থান সম্পর্কে সে যদিও সুনিশ্চিতভাবে কিছুই জানে না, তথাপি তা তার চারপাশে বাস্তবিক পক্ষেই বিরাজমান রয়েছে। বস্তুত, সে যে একাকী এই বিশ্বের অধিবাসী নয়, সে কথা অবশ্যই অনুভব করে। বিভিন্ন সৃষ্টির আল্লাহর প্রদর্শিত ও নির্ধারিত সঠিক পথে দৃঢ়ভাবে অবস্থান এই প্রাকৃতিক জগতের বিভিন্ন উদ্যোগ আয়োজন এবং বান্দাদের ব্যাপারে আল্লাহর পরিকল্পনা, আবার এসব কয়টির ভেতরে সম্পর্ক ও সংযোগ রয়েছে। যেমন আল্লাহ তায়ালা বলেন, ‘তারা যদি সঠিকপথে দৃঢ়ভাবে অবস্থান গ্রহণ করতো তাহলে আমি তাদেরকে পর্যাপ্ত পরিমাণ বস্তুত এ তত্ববটির মধ্যেই মানুষ, প্রকৃতি ও বিভিন্ন সৃষ্টির ব্যাপারে আল্লাহর পরিকল্পনার সমন্বয় ও সংযোগ সম্পর্কে কিছুটা ইসলামী ধারণা ও দৃষ্টিভংগীর সন্ধান পাওয়া যায়। এ সব বিবেচনা করলে মনে হয় সূরাটির মর্ম ও তাৎপর্য অত্যন্ত ব্যাপক ও সুদূরপ্রসারী, যদিও এর আয়াত সংখ্যা মাত্র আটাশ এবং এটি একটি সুনির্দিষ্ট ঘটনা উপলক্ষেই নাযিল হয়েছিলো । ঘটানাটি ছিলো জ্বিনের একটি দল কর্তৃক কোরআন শ্রবণ । এই সূরায় ঘটনাটির কেবল আভাস ইংগিতই বিদ্যমান রয়েছে। বিভিন্ন রেওয়ায়াতে এর যে বিবরণ এসেছে তাতে সামান্য কিছু মতভেদ রয়েছে। www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।