তারা কি এ বিশ্বজাহানের সকল শক্তি ও উপকরণ দেখে এসেছে এবং তা ব্যবহারও করে ফেলেছে এবং তার ভেতরে জ্বিনকে দেখেনি বলেই তাদের এই অস্বীকৃতি? এটাও ঠিক নয়। এটমকে ভাংগার পর থেকে তারা ইলেকট্রোনকে একটি বৈজ্ঞানিক বাস্তবতা বলে প্রচার করে আসছেন। অথচ কেউই আজ পর্যন্ত ইলেকট্রোনকে দেখেননি । যে ইলেকট্রোনের কথা এতো পরীক্ষাগারেও নেই । তাহলে জ্বিনের অস্তিত্ব অস্বীকারে এতো জিদ কেন? অথচ প্রকৃতি এবং তার উপায় উপকরণ উপাদান ও অধিবাসী সম্পর্কে মানুষের জ্ঞান এতো কম যে, নিজের বিবেক বুদ্ধির প্রতি শ্রদ্ধা ও আস্থা রাখে এমন কেউ কোনো ব্যাপারেই অনমনীয় মতো পোষণ করতে পারে না । যদি বলা হয় যে, জ্বিনের সাথে অনেক ভিত্তিহীন ও অতিরঞ্জিত কথাবার্তা জড়িত হয়ে গেছে বলেই তার অস্তিত্ব অস্বীকার করার এই প্রবণতা, তাহলে বলবো, এমতাবস্থায় আমাদের কর্মপন্থা হবে কুসংস্কার ও অলীক কল্পনা প্রত্যাখ্যান করা, যেমন কোরআন তা আমাদের জন্যে করে দিয়েছে। কোনো যুক্তি প্রমাণ ছাড়া একটি সৃষ্টির অস্তিত্কেই অস্বীকার করা কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে না। এ ধরনের অদৃশ্য বিষয়ের কোনো তথ্য মেনে নেয়ার জন্যে পূর্বশর্ত এই যে, তাকে ওহীর নির্ভরযোগ্য উৎস থেকে উৎসারিত না হয়ে এই উৎসের বিরোধী হয়, তাহলে তা অস্বীকার করতে হবে। কেননা ওহীর উৎস থেকে আগত সত্যই একমাত্র চূড়ান্ত ও অকাট্য সত্য । পূর্ববর্তী সূরাগুলোর মতো আলোচ্য সূরাও সষ্টা ও সৃষ্টির সম্পর্ক, বিভিন্ন সৃষ্টির পারস্পরিক সম্পর্ক এবং খোদ স্রষ্টা ও সৃষ্টির ব্যাপারে ইসলামের নীতি ও দৃষ্টিভংগী নির্ণয়ে এক বিরাট অবদান রাখে। সূরার যে অংশে ভ্বনিদের বক্তব্য উদ্ধৃত করা হয়েছে, সেখানে আল্লাহর একত্ব ছাড়াও আল্লাহর স্ত্রী ও সন্তান না থাকা এবং আখেরাতের কর্মফীলের সত্যতার বিষয়টি দৃঢ়তার সাথে তুলে ধরা হয়েছে। এ ছাড়া খুবই জোরের সাথে যে কথাটি বলা হয়েছে তা হলো এই যে, আল্লাহর কোনো সৃষ্টি কর্তৃক আল্লাহকে হারিয়ে দেয়ার তো প্রশ্নই ওঠে না, বরঞ্চ আল্লাহর হাত থেকেই তো সে নিরাপদ নয় । আর আল্লাহর ন্যায়বিচারকেও সে ফাকি দিতে সক্ষম নয়। রসূল (স.)-কে সম্বোধন করে যে কথাগুলো এ সূরার দ্বিতীয় রুকুতে বলা হয়েছে, তাতে উপরোক্ত বক্তব্য একাধিকবার প্রতিফলিত হয়েছে। যেমন, ‘হে নবী, তুমি বলো আমি শুধু আমার মনিবকেই ডাকি এবং তার সাথে আর কাউকে শরীক করিনা ।' এ সত্য সম্পর্কে ভ্রননিরা পূর্ণ দৃঢ়তার সাথে দ্বর্থহীনভাবে সাক্ষ্য দেয়ার পরই এ কথাটি বলা হয়েছে। জ্বিনদের সাক্ষ্য থেকে অকাট্যভাবে প্রমাণিত হয়েছে যে, আল্লাহ তায়ালাই এবাদাত ও আনুগত্য লাভের অধিকারী । এ সত্যটি ব্যক্ত করেই আল্লাহ তায়ালা বলেন, ‘যখন আল্লাহর বান্দা তাকে ডাকতে দাড়ায়, অমনি তারা (কাফেররা) তার ওপর ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত হয়ে যায়৷’ পরবর্তী আয়াতেও রসূল (স.)-কে সম্বোধন করে এই সত্যেরই পুনরাবৃত্তি করা হয়েছে যে, তুমি বলো, আমি তোমাদের কোনো ক্ষতি বা উপকার করতে সক্ষম নই !' www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১৭৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।