যিলালিল কুরআন — যিলালিল কুরআন 21
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

‘আমরা জানতাম যে, আল্লাহকে আমরা কখনো হারাতে পারবো না ....৷' আলোচ্য সূরায় ভ্বিনি জাতি সম্পর্কে যা কিছু আলোচিত হয়েছে, ওপরে তার সংক্ষিপ্তসার তুলে ধরা হলো। এ ছাড়া কোরাআনে আরো কিছু কিছু বিবরণ আছে । যেমন জ্বিন বংশোদুত অনেক পরে টের পেয়েছিলো যে, তিনি মারা গেছেন। এ থেকে প্রমাণিত হয় যে, তারা গায়েব বা অদৃশ্য জানে না। i ‘যখন আমি সোলায়মানের ওপর মৃত্যুর ফায়সালা কার্যকর করলাম, তখন শুধুমাত্র একটি উই পোকাই তার লাঠি খেয়ে দিয়ে তার মৃত্যুর খবর জানিয়েছিলো। সোলায়মানের লাশ যখন পড়ে গেলো তখনি জ্বিনেরা বুঝতে পারলো তারা যদি গায়ব জানতো তাহলে এতো দীর্ঘসময় অপমানজনক শাস্তি তারা ভুগতো না’ ।(সূরা সাবা-১৪) অন্যত্র আল্লাহ তায়ালা ইবলিস ও তার সহযোগীদের একটি খাসলাত তুলে ধরেছেন । ইবলিস ভবনের বংশোদ্ধুত, যাবতীয় অপকর্ম, অন্যায় ও বিপর্যয়ের সে হোতা ৷ আল্লাহ তায়ালা বলেন, ‘নিশ্চয়ই ইবলিস ও তার সাথী তোমাদেরকে দেখতে পায়, অথচ তোমরা তাদেরকে দেখতে পাওনা ৷’ সূরা ‘আর রহমান'-এ জ্বিন কিসের তৈরী এবং মানুষ কিসের তৈরী তা জানানো হয়েছে। যথা, ‘তিনি মানুষকে শুকনো মাটি থেকে সৃষ্টি করেছেন এবং ভ্বননিকে সৃষ্টি করছেন আগুন থেকে! এ আয়াতে উক্ত অদৃশ্য জীবের আকৃতির একটা ধারণা পাওয়া যায়, তার অস্তিত্ব প্রমাণিত হয় এবং তার অনেকগুলো স্বভাব বা খাসলাত সম্পর্কে জানা যায়। একই সাথে এ আয়াত জ্বিন সম্পর্কে অনেক অমূলক ধারণা দূর করে, তার সম্পর্কে মুসলমানদের বিশ্বাসকে সকল কদর্য ও আবিলতা থেকে মুক্ত করে এবং তাকে অস্বীকার কুরার প্রবণতা রোধ করে। আরবের মোশরেকরা জিবনের ক্ষমতা ও প্রাকৃতিক জগতে তাদের বিচরণ ও ভূমিকা সম্পর্কে যে ধারণা পোষণ করতো, এ সূরা সে ধারণা শুধরে দেয়। তবে যারা এর অস্তিত্বই পুরোপুরি তার অস্তিত্বের বিশ্বাসকে বিদ্রিপ করে এবং কুসংস্কার নামে আখ্যায়িত করে। তারা কি মহাবিশ্বে কোথায় কি আছে সব জেনে ফেলেছে, সেখানে ভ্রিন নামের কাউকে তারা পায়নি আর এ জন্যেই কি তাদের এই অস্বীকৃতি? বিজ্ঞানীদের ভেতরে আজ পর্যন্ত কেউই এমন দাবী করেনি । মহাবিশ্বে তো দূরের কথা, এই ক্ষুদ্র পৃথিবীতেও এখনো এমন বন প্রাণী রয়েছে, যাদের অস্তিত্‌ এখনো অনাবিষ্কৃত রয়ে গেছে এবং কেউ এ কথা বলার সাহস পায়নি যে, পৃথিবীতে জীবস্ত প্রাণী আবিষ্কারের প্রক্রিয়া বন্ধ হয়ে গেছে, কিংবা কোনো নির্দিষ্ট দিনে তা বন্ধ হয়ে যাবে। তারা কি দেখেছে যে, এ বিশ্বজাহানে লুকায়িত সকল শক্তির গতিপথ বন্ধ হয়ে গেছে, তার ভেতরে কেবল জ্বিনেরই কোনো সন্ধান মেলেনি? কেউ এমন দাবী করেনি । প্রতিদিনই বহু সুপ্ত শক্তি উদ্ভাবিত হচ্ছে, যা গতকালও অজানা ছিলো । বিজ্ঞানীরা প্রাকৃতিক শক্তি ও উপকরণসমূহের অনুসন্ধানে একনিষ্ঠভাবে ব্যাপৃত রয়েছেন। তাদের বৈজ্ঞানিক আবিষ্কারের ব্যাপকতাই তাদেরকে |' বিনয়ের সাথে এ কথা বলতে বাধ্য করছে যে, আমরা প্রাকৃতিক জগতে এখনো অজ্ঞতার স্তরেই রয়ে গেছি এবং এখনো জানা শুরুই করিনি। যিল্লাল ২১তম ২৩ www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।