জ্রিনরা অদৃশ্যের খবরাখবর জানে এবং তা দুনিয়ার জ্যোতিষীদেরকে জানিয়ে দেয়। এর ফলেই তারা ভবিষ্যবাণী করতে সক্ষম হয়। তাদের অনেকে জ্বিনের পূজাও করতো এবং আল্লাহর সাথে জ্বিনদের সম্পর্কও কল্পনা করতো । কেউ কেউ বলতো যে, জ্ননিদের মধ্যে থেকেই আল্লাহ্র একজন স্ত্রী আছেন, যার পেট থেকে ফেরেশতারা জন্মখহণ করেন। (নাউযুবিল্লাহ) জ্বিন সম্পর্কে এ ধরনের আকিদা-বিশ্বাস সকল যুগের জাহেলী সমাজে চালু ছিলো। এ ধরনের অলীক কল্পকাহিনী এ যুগেও অনেক সমাজে প্রাধান্য বিস্তার করে রেখেছে। প্রাচীন যুগের মনগড়া কল্পকাহিনী দ্বারা যেমন মানুষের মনের ওপর জ্বিনদের আধিপত্য বিস্তার করে রাখা হতো এখনও তেমনটি হয়। অপরদিকে এ যুগেও এমন লোকদের সাক্ষাত পাওয়া যায়, যারা আদৌ জ্বিনের অস্তিত্ব স্বীকার করে না। এই সৃষ্টি সম্পর্কে যে কোনো বক্তব্যকে তারা কুসংস্কার মনে করা, অপরদিকে জি্বিনিদের নিয়ে বাড়াবাড়ি ও অতিরঞ্জিত তথ্য প্রচার করা এই দুই প্রান্তিক ধারণার মাঝে কোরআন জ্বিনদের সম্পর্কে প্রকৃত সত্য উদঘাটন করে তাদের সংক্রান্ত ধারণা সংশোধন করে দিয়েছে এবং তাদের ভয় ও কল্পিত কর্তৃত্ব থেকে মানুষকে মুক্ত করেছে। বস্তুত ভজ্বিনদের অস্তিত্ আছে, এতে কোনো সন্দেহ নেই । এই সূরায় তারা যেমন নিজেদের সম্পর্কে বলেছে যে, ‘আমাদের ভেতরে সৎ লোকও আছে, আছে অসৎ কিছু লোকও আসলেও তারা তেমনি । তাদের ভেতরে এমন লোকও আছে যারা নিজেরাও বিভ্রান্ত, অন্যকেও বিভ্রান্ত করে, আবার অনেক সহজ সরল ও ধোকা খাওয়া লোকও সেখানে আছে। ‘আমাদের মধ্যে কোনো কোনো মূর্খ ও বোকা লোক আছে যারা আল্লাহ তায়ালা সম্পর্কে তারা গোমরাহী থেকে শুদ্ধি ও হেদায়াত লাভের যোগ্য এবং তারা কোরআন শুনতে, বুঝতে ও তা দ্বারা অনুপ্রাণিত হতে প্রস্তুত । ‘তুমি বলো, আমার কাছে ওহী এসেছে যে, একদল জ্রিন (কোরআন) শ্রবণ করেছে তারপর তারা বলেছে যে, আমরা এক আশ্চর্যজনক কোরআন শুনেছি, যা সততা ও ন্যায়ের পথ দেখায় । আমরা তার ওপর ঈমান এনেছি এবং আমাদের প্রভুর সাথে কখনো কাউকে শরীক করবো না ৷' তারা জন্মগতভাবে কর্মফল ভোগ করার যোগ্য এবং ঈমান ও কুফরের ফলাফল তাদের প্রাপ্য । ‘আমরা যখন হেদায়াতের কথা শুনলাম অমনি তার ওপর ঈমান আনলাম ... ৷” মানুষ যখন জ্বিনদের কাছে নিরাপত্তা চাইবে, তখন জ্বিনরা তাদের কোনো উপকার তো করতেই পারবে না বরং আরো বিপর্যয়ের সম্মুখীন করবে ।.... তারা কোনো অদৃশ্য তথ্য জানে না এবং আকাশের সাথে তাদের কোনো সংযোগও নেই । ‘আমরা আকাশকে স্পর্শ করতেই দেখলাম তা কঠোর প্রহরা ও আগুনে ভেতরে পরিপূর্ণ ভজ্বনিদের সাথে আল্লাহর কোনো আত্মীয়তা বা বংশীয় সম্পর্ক নেই । আল্লাহর কোনো স্ত্রী বা সন্তান নেই ।' আর আল্লাহর শক্তির সামনে জ্বিনদের কোনো শক্তিও নেই, কোনো চালাকিও তাদের চলে www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।