দ্বিতীয়ত, যতোগক্ষণ তিনি এই প্রচারের কাজে লিপ্ত থাকবেন ততক্ষণ তার ওপর আল্লাহর সার্বক্ষণিক প্রহরা ও তত্ত্বাবধান সক্রিয় থাকবে। সূরার দ্বিতীয় রুকুটি পড়লে এ কথার যথার্থতা স্পষ্ট হয়ে উঠবে! ‘হে নবী! তুমি বলো, আমি তো কেবল আমার প্রতিপালককেই ডাকি এবং তার সাথে কাউকে এবং তিনি সকল জিনিসকে গুনে গুনে রেখেছেন ৷' এর পাশাপাশি রয়েছে জ্বিনদের বক্তব্যের সুদীর্ঘ উদ্ধৃতি এবং এর মধ্য দিয়ে যে গুরুত্বপূর্ণ তত্ত্ব ও তথ্যের সমাবেশ ঘটেছে তার বিবরণ । এই সকল তত্ত্ব ও তথ্যকে গ্রহণ করে নিলে তা মানুষের মনমানস ও চেতনায় এক গভীর চিন্তা ভাবনার জন্য দেয় । মনমগযে এই চিন্তাভাবনার জন্য সূরার সুরেলা ছন্দ, আবেগময় ধ্বনি ও বেদনা বিধুর করুণ সূরের সাথে পুরোপুরি সংগতিপূর্ণ । সূরাটিকে একটু ধীরে ধীরে থেমে থেমে পড়লে তা মানুষের চিন্তা চেতনায় উপরোক্ত ভাবধারাগুলোকে আরো গভীরভাবে বদ্ধমূল করে। সূরার এই বাহ্যিক ও আংগিক বৈশিষ্ট্য তুলে ধরার পর আমরা যদি সূরার আলোচ্য বিষয়, তাৎপর্য ও শিক্ষা নিয়ে আলোচনা করি তাহলে আমরা তাতে একাধিক গুরুত্বপূর্ণ তত্ত্ব ও তথ্যের সন্ধান পাই । প্রথমত, এতে ইসলামের কয়েকটি মৌলিক আকীদার ওপর ভিন্ন একটা জগতের ভরি জগতের সাক্ষ্য হাযির করা হয়েছে। এসব আকীদাকে মোশরেকরা সরাসরি অস্বীকার করতো, এ নিয়ে তীব্র বিতর্কে লিপ্ত হতো এবং এগুলো নিয়ে সময় সময় একেবারে যুক্তিহীন ভিত্তিহীন অলীক কল্পনার জাল বুনতো। কখনো তারা দাবী করতো যে, মোহাম্মদ (স.) তাদের কাছে অদৃশ্য আকীদা বিশ্বাস সংক্রান্ত যেসব কথা বলে থাকেন, তা তিনি জ্বিনদের কাছ থেকে সংগ্রহ করেন। এর জবাবে স্বয়ং জ্বিনদের সাক্ষ্য উপস্থাপিত করা হচ্ছে যে, ভ্বিনদের থেকে মোহাম্মদ (স.)-এর কোনো তথ্য লাভকরা সংক্রান্ত মোশরেকদের দাবী সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন । জ্িনরা মোহাম্মদ (স.)-এর কাছ থেকে কোরআনের সম্পর্কে কিছুই জানতো না৷ এ কারণে যখনই রসূল (স.) এর কাছ থেকে কোরআনের আবৃত্তি শুনলো, তখনি তারা ভয়ে ও আতংকে এতো অধীর হয়ে পড়লো যে, তারা কিছুতেই চুপ থাকতে পারলো না । তারা সর্বত্র এ কথা প্রচার করে বেড়াতে লাগলো । আকাশ, পৃথিবী, চন্তর, সূর্য, নক্ষত্র, জ্বিন , মানুষ ও ফেরেশতা সক লে মিলে যে মহাসত্যকে আঁকড়ে ধরে রয়েছে এবং সমগ্র প্রকৃতি যার দ্বারা প্রভাবিত, তার কথা তারা জ্বিন জগতে প্রচার করলো । বলা বাহুল্য, মানুষের মনে জ্বিন জগতের এ সাক্ষ্যের যথেষ্ট প্রভাব ও মূল্য রয়েছে। দ্বিতীয়ত, এই সূরা দ্বারা পাঠকদের মনে জ্রিনদের ব্যাপারে বিরাজমান অনেক ভ্রান্ত ধারণা ংশোধন করা হয়েছে। এসব ভুল ধারণা কোরআন নাযিল হওয়ার সময়কার শ্রোতাদের মনেও ছিলো, তাদের আগের ও পরের লোকদের মনেও ছিলো। কোরআন এই অদৃশ্য সৃষ্টির প্রকৃত তথ্য কোনো অতিরঞ্জন ও রাখঢাক ছাড়াই প্রকাশ করে দিয়েছে। কোরআনের প্রাথমিক শ্রোতা আরবরা ভাবতো যে, পৃথিবীর ওপর জ্বিনদের একটা আধিপত্য রয়েছে, সে জন্যেই একজন আরব পৌত্তলিক যখন কোনো মাঠ বা মরুভূমির ভেতর দিয়ে চলতো, তখন তারা সেই ভূখন্ডের শাসক জ্বিনের কাছে নিরাপত্তা প্রার্থনা করতো । তারা বলতো, এই উপত্যকা বা প্রান্তরের সরদারের কাছে এখানকার বখাটে অধিবাসীদের উৎপাত থেকে আমরা নিরাপত্তা চাই .... এরপরই সে সেই এলাকায় নিজের রাত্রি যাপনকে নিরাপদ মনে করতো । তারা এ ধারণাও পৌষণ করতো যে, www.boikitab. blogspot.com
— صفحة ١٧٥ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.