তাঁর পিতা-মাত্যুর জন্যে তীর প্রার্থনার ধরণও লক্ষণীয় । তিনি মোমেন পিতা-মাতার সুযোগ্য পুত্র এবং নবী, যেমন করে আমরা তাঁর এই দোয়া থেকেই বুঝতে পারছি। তারা মোমেন না হলে তাদের জন্যে করা প্রার্থনাকে তেমনিভাবে ফিরিয়ে দেয়া হতো যেমন করে কাফের পুত্রের জন্যে করা তার প্রার্থনাকে ফিরিয়ে দেয়া হয়েছিলো। তীর খাস দোয়া ছিলো সকল ব্যক্তির জন্যে যারা মোমেন হিসেবে তার ঘরে প্রবেশ করেছিলো । এর দ্বারা মোমেন ভাই এর প্রতি তাঁর আন্তরিক দরদ ফুটে উঠেছে । নবী মোহাম্মদ (স.)-এর ভাষায় ‘ভাইয়ের জন্যে তাই পছন্দ করো যা তুমি নিজের জন্যে পছন্দ করো ৷' তাই নূহ (আ.) যে প্রার্থনা নিজের জন্যে, নিজ পরিবার ও পিতা-মাতার জন্যে করছেন, সেই একই প্রার্থনা তিনি তাঁর মোমেন ভাইদের জন্যেও করছেন। তাদের কথা তিনি এভাবে বলেছেন যে, তারা ছিলো তার ঘরে প্রবেশকারী, কারণ এই ঘরে প্রবেশ করাতেই তারা যে নাজাত পাবে তার লক্ষণ তখন প্রকাশ পেয়েছিলো । আর যে সকল মোমেন ব্যক্তি তার সাথে জাহাজে আরোহন করেছিলো তাদেরও জাহাজে আরোহন করার সাথে সাথে তাদের নাজাত লাভ করা নিশ্চিত হয়ে গিয়েছিলো । এরপর তার দোয়া ছিলো সকল পুরুষ নারী মোমেন সাধারণের জন্যে । তিনি সর্বদা এবং সবখানে মোমেনের জন্যে ছিলেন ঘনিষ্ট বন্ধু। তার চেতনাও ছিলো সকল আত্মীয় স্বজনের জন্যে দয়ামায়ায় ভরা । তার সাহাবাদের মধ্যে পরস্পর ভালোবাসা ও আমানতদারী গড়ে তোলার ব্যাপারে তিনি অতি উজ্ব্বল এক দৃষ্টান্ত স্থাপন করছিলেন। তাদের মধ্যে পরস্পরকে সাহায্য করার জন্যে একটা প্রগাড় আগ্রহ গড়ে তুলেছিলেন, এমন এক গভীর মন মানসিকতা, যা সময় দূরত্বের ব্যবধান থাকা সত্তেও ম্লান হয়ে যায়নি। এ এমন এক রহস্যপূর্ণ সম্পর্ক যা আল্লাহ তায়ালা প্রত্যেক মোমেন ব্যক্তির অন্তরে তার ঈমানের দৃঢ়তা অনুসারে দান করেছেন। এ ছিলো ঈমানী সম্পর্কের কারণে সৃষ্ট এক বিশেষ অবস্থা । এর বিপরীত যারা যুলুম করেছে, সেইসব যালেমদের জন্যে রয়েছে প্রচন্ড ঘৃণা । তাই ‘যালেমদেরকে পুরোপুরি ধ্বংস না করে ছেড়ে দিয়ো না’ সুরাটির আলোচনা শেষ হয়ে এসেছে, এ প্রসংগে একদিকে যেমন মহান নবী নূহ (আ.)-এর জেহাদ এর বিবরণ অত্যন্ত উজ্জলভাবে পেশ করা হয়েছে, অপরদিকে হঠকারী ও যালেম জাতি কি ভাবে ধ্বংসপ্রাপ্ত হলো তার বিবরণও দেয়া হয়েছে। আমি এখন এ মহান অধ্যায়টি শেষ করছি। শ্রদ্ধাভাজন নূহ (আ.)-এর প্রতি ও তার মহান জেহাদের প্রতি আস্তরিক ভক্তি শ্রদ্ধা পেশ করে সেই কঠিন ঘটনারও ইতি টানছি। নবী নূহ (আ.)-এর জীবন পরিক্রমার বর্ণনা আমরা শেষ করছি। কামনা করি, এতে আমাদের জীবন পথের জন্যে কিছু প্রাপ্তি ঘটুক-সে প্রাপ্তি যতো কষ্টকর ও ক্লান্তিজনকই হোক না কেন, হোক না সে চলার পথ বহু কোরবানী ও ব্যথা বেদনায় ভরা! আসলে এ পৃথিবীতে পূর্ণতা প্রাপ্তির জন্যে এ কষ্টের পথই হচ্ছে একমাত্র পথ, কেননা এ পথ হচ্ছে বিশ্ব পালক, মহান করুণাময় আল্লাহর কাছে পৌছানোর একমাত্র পথ । www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১৭০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।