যিলালিল কুরআন — যিলালিল কুরআন 21
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

এমতাবস্থায় মানুষ সত্যের আলো বিকশিত হওয়ার সুযোগ হারিয়ে ফেলে; কারণ মানুষের ওপর অন্যায় ও খারাপ পরিবেশের প্রভাবই বেশী বেশী পড়ে। এই কথার দিকেই নূহ (আ.) ইংগিত দিয়েছেন, কোরআন তীর সেই কথাটাই তুলে ধরেছে, ‘তারা দুষ্কৃতকারী অপরাধপ্রবণ কাফের ব্যতীত আর কিছুই জন্ম দেবেনা” এর দ্বারা বুঝা যাচ্ছে অপরাধপ্রবণ সেই সমাজে অন্যায়কারী ও গোমরাহ লোকদের সংখ্যাই ছিলো বেশী, তারা বিভিন্ন রকমের বদ অভ্যাস নীচুতা, মনের সংকীৰ্ণতা এবং অন্ধ অনুকরণজনিত দোষে দুষ্ট ছিলো । এরই ফলে তাদের সন্তানরা যমীন থেকে অপরাধপ্রবণ ও কাফের হয়েই গড়ে উঠতো। এসব বিভিন্ন কারণকে সামনে রেখেই নূহ (আ.) তার মালিকের কাছে দোয়া করেছিলেন। . | তীর মূল্যায়ন সঠিক ছিলো বলেই মহান আল্লাহ তায়ালা তার দোয়া কবুল করেছিলেন। আল্লাহ তায়ালা সেই সকল অন্যায় ও অপবিত্র অবস্থা থেকে মুক্ত করার জন্যে গোটা পৃথিবীকে ‘গোসল’ করিয়ে দিলেন এবং যমীন থেকে সমস্ত যুলুম নির্যাতন ও শেরেকের আবর্জনা ধুয়ে মুছে সাফ করে দিলেন। তৎকালীন পৃথিবীকে পঞ্জীভূত আবর্জনা থেকে মুক্ত করার এ কাজটি একমাত্র সর্বশক্তিমান আল্লাহর পক্ষেই সম্ভব ছিলো। কোনো সময়ই এতোবড়ো একটা ধ্বংস আল্লাহ্‌ তায়ালা ছাড়া আর কেউই করতে পারেনা । নূহ (আ.) সম্পূর্ণভাবে শেরেক মুক্ত ও অন্যায় যুলুম ও অবিচারের জঞ্জাল থেকে পরিষ্কার পরিচ্ছন্ন এক পৃথিবীই দেখতে চেয়েছিলেন আল্লাহ রাববুল আলামীনের প্রভুত্ব প্রতিষ্ঠা এবং তীর সন্তুষ্টির আশায় তীর সুদীর্ঘ জীবনের সাধনা ব্যর্থ হতে দেখে তিনি মনে প্রাণে চেয়েছিলেন শেরেক he Lal Ds Sood SM as i ALLL প্রার্থনা, ‘হে আল্লাহ তায়ালা তুমি যালেমদেরকে ধ্বংস না করে কিছুতেই ছেড়ে দিয়ো না'। সর্বগ্রাসী এই শুদ্ধি অভিযানের জন্যেই ছিলো তার কাতর প্রার্থনা । অপরদিকে ভক্তি গদগদ কন্ঠে তীর ক্ষমা প্রার্থনাও ছিলো তাদের জন্যে, যারা ঈমানের কারণে তার নৈকট্যলাভে ধন্য ছিলো । তিনি বলছেন, ‘হে আমার মালিক, আমাকে ক্ষমা করো, ক্ষমা করো আমার পিতা মাতাকে, উপরস্তু যে কোনো ব্যক্তি মোমেন হয়ে আমার ঘরে প্রবেশ করবে তাকে এবং অন্যান্য সকল মোমেন-পুরুষ-নারী যে যেখানে আছে সবাইকে ক্ষমা করো।' আল্লাহর নবী নূহ (আ.) তীর পালনকর্তার কাছে আরজী পেশ করছেন যেন তাকে ক্ষমা করে দেয়া হয়। এটা ছিলো মহান আল্লাহ রাব্বুল আলামীন এর দরবারে সম্মানিত নবীর অতি পরিচ্ছন্ন এক শিষ্টাচার । মনীবের দরবারে বিনয়াবনত ভক্ত বান্দার এই হচ্ছে নিবেদন । এমন বান্দা যিনি তীর নিজের ‘মানুষ’ হওয়া ও মানুষ হিসেবে তার ভুল হওয়ার সম্পর্কে সচেতন তিনি কখনও ভুলে যান না যে তার ভুল বা ক্রটি-বিচ্যুতি হতে পারে । গুনাহ খাতার উর্ধে তিনি নন। এটাও তিনি জানেন যে, আল্লাহর দয়া মেহেরবানী ছাড়া তার কোনো কাজের কারণে তিনি জান্নাত লাভ করতে পারবেন না। তার ভাই মহান নবী মোহাম্মদও (স.) তাই বলেছেন। তিনি তার নাফরমান জাতিকে আল্লাহর কাছে প্রার্থনা করতে বলেছেন কিন্তু, এস্তেগফার করা তো দূরের কথা, তারা তার কথায় উল্টো অহংকার প্রদর্শন করেছে। তিনি সেই মহান নবী, যিনি প্রতিটি কঠিন প্রচেষ্টা এবং কঠিন পরিশ্রমের পর ক্ষমা চাইছেন এবং প্রতিবারেই তিনি আল্লাহর কাছে নিজ কাজের হিসাব দিচ্ছেন! বিলাস ১২তম ১১৮Ww.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৬৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।