অবধারিত রয়েছে তার তো কোনো পরিসমাপ্তি নেই । ‘ফা’ বা ‘অতপর ' ব্যবহার করে অবিলম্বে দোযখের আগুনের স্থায়ী আযাব আসবে বলে ভয় দেখানো হয়েছে। মানুষের হঠকারিতা ও যুক্তিহীন কাজের পরিণতি যে স্থায়ী আযাব সেটাই এখানকার মুখ্য আলোচ্য বিষয় । অতএব ডুবিয়ে মারা বা আগুনে পোড়ানোর বিস্তারিত ফিরিস্তি পেশ করার কোনো প্রয়োজন এখানে হয়নি । তারপর নূহ (আ.)-এর শেষ দোয়ার বিবরণ আসছে। তিনি তীর জীবনের শেষের দিকে আল্লাহর দরবারে এই দোয়া পেশ করেছিলেন। এরশাদ হচ্ছে- নূহ বললো, হে আমার রব, কাফেরদের একটি ঘরও যেন পৃথিবীর বুকে ধ্বংস থেকে রেহাই না পায়। হে আমার রব, আমাকে ক্ষমা করো, আমার বাবা মাকেও ক্ষমা করো, ক্ষমা করো তাকেও যে আমার ঘরে প্রবেশ করবে। অন্যত্র ঈমানদার পুরুষ বা নারী যারা আছে তাদেরকেও ক্ষমা করো এবং ধ্বংসের হাত থেকে রেহাই দাও । বাদ বাকি অন্য যেসব যালেম আছে তাদের কাউকে ধ্বংস না করে ছেড়ে দিয়ো না '' অবশ্যই নূহ (আ.)-এর অস্তরে একথার এলহাম হয়েছিলো যে, এ যমীন তার পুঞ্জীভূত অন্যায় ও পাপ পংকীলতা থেকে পুরোপুরি মুক্ত হওয়ার জন্যে একটি পূর্ণাংগ ‘গোসল’ চাচ্ছিলো। তার সময় পর্যন্ত আল্লাহর যমীনে যত প্রকার অন্যায় অবিচার, যুলুম নির্যাতন, শোষণ দুঃশাসন চলছিলো এবং সর্বোপরি আল্লাহর নাফরমানীর কারণে যে অচলাবস্থার সৃষ্টি হয়েছিলো তারও একটি স্থায়ী চিকিৎসার প্রয়োজন ছিলো। দীর্ঘ সাড়ে ন’'শ বছরের প্রচেষ্টা বিফল হওয়ার পর সার্বিক শুদ্ধির প্রয়োজনে অন্যায়ের সব বাহন ও সব কয়টি প্রকাশ্য ও গোপন শাখা প্রশাখা নিশ্চিহ্ন হওয়ার প্রয়োজন হয়ে পড়েছিলো, কারণ তাদের কোনো একটি ঘরও যদি অবশিষ্ট থেকে যায় এমন একটা অচলাবস্থার সৃষ্টি হবে যে আল্লাহর দিকে আহ্বান জানানোর কাজ কিছুতেই চূড়ান্ত রূপ নিতে পারবে না। শেরকরূপী সংক্রামক ব্যাধি তাদের কাছ থেকে আবার অন্যদের মধ্যে প্রবেশ করবে । এ সত্যটি নূহ (আ.) স্পষ্টভাবে বুঝেছিলেন বলেই তিনি চাচ্ছিলেন চূড়ান্ত এক আঘাত দিয়ে সেই যালেমদের সমূলে উৎখাত করা হোক, যাতে করে তাদের একটি ঘরও অবশিষ্ট না থাকে। এই উদ্দেশ্যেই তিনি বললেন, ‘তুমি যদি ওদেরকে ছেড়ে দাও তাহলে তারা তোমার অনুগত বান্দাদেরকে গোমরাহ করে দেবে’ এখানে ‘এবাদুকা’ শব্দটি দ্বারা মোমেনদেরকেই বুঝানো হয়েছে। কোরআনে অনুরূপ শব্দ যেখানেই ব্যবহার করা হয়েছে সেখানে এর দ্বারা মোমেনদেরকেই বুঝানো হয়েছে৷ এ শব্দটি এই জন্যেই ব্যবহার করা হয়েছে যে, যালেমদের সর্বপ্রকার প্রচেষ্টা ও নির্যাতন সত্তেও যারা নিজেদেরকে শেরক থেকে বাঁচাতে পেরেছে এবং বরাবর আল্লাহর অভিমুখী জীবন যাপন করতে পেরেছে; তারা সেইসব লোক থেকে নিশ্চয়ই স্বতন্ত্র, যারা যালেম কর্তৃপক্ষের অধীনে থাকার কারণে তাদের মনের পরিচ্ছননৃতাটুকুও বজায় রাখতে পারেনি। তারপর কোনো ঘরকে যদি ধ্বংস থেকে রেহাই দেয়া হয় তাহলে সেখানে এমন পরিবেশ পরিস্থিতি গড়ে উঠবে যে, সেখানে আবার কাফেরই জন্য নেবে। এখানে কুফ্র অর্থে সেই বিদ্রোহাত্মক প্রবণতাকে বুঝানো হয়েছে যা সেই যালেমদের সন্তানদের মধ্যে ছোটবেলা থেকেই গড়ে উঠবে । এভাবেই মাঝারি বয়সে এসে মানুষেরা সেই প্রবণতার অনুসারী হয়ে অবশেষে কুফরীর মধ্যেই পড়ে যায়। www.botkitab. blogspot.com
— পৃষ্ঠা ১৬৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।