যিলালিল কুরআন — যিলালিল কুরআন 21
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

এই পর্যায়ে এসেই সম্মানিত নবী নূহ (আ.)-এর অন্তরে তাদের বিরুদ্ধে নালিশ করার কথা জাগলো সেসব যালেম, গোমরাহ, ষড়যন্ত্রকারীদের ধ্বংস কামনায় যে কথাগুলো তার পবিত্র মুখ থেকে বেরিয়ে এলো তা হচ্ছে, ‘আয় আল্লাহ, যালেমদের গোমরাহীকে আরও বাড়িয়ে দাও ৷” বহু বছর ধরে সংগ্রাম ও চেষ্টা সাধনার পর এবং বহু কষ্ট স্বীকার করার পর ছিলো তার এই দোয়া । সকল প্রকার ব্যবস্থা জ্ঞানগর্ভ কথা এবং হেকমত অবলম্বনের পর কোনো সুফল না পাওয়ায় এই যালেমদের সম্পর্কে এই ছিলো তার সেই হতাশাব্যঞ্জক উক্তি । নূহ (আ.) নির্ঘাত বুঝেছিলেন যে যালেম, হঠকারী ও অহংকারী জাতির পক্ষে কল্যাণ পাওয়ার সকল পথ রুদ্ধ হয়ে গেছে, তাদের হেদায়াত এবং নাজাত লাভের আর কোনো উপায় নেই । এই জন্যেই তার অন্তর থেকে এ বদ্দোয়া বেরিয়ে এলো। অপরাধী যাল্েমদের কঠিন পরিণতি নূহ (আ.)-এর দোয়ার শেষ অংশ সামনে আসার পূর্বেই অপরাধী যালেমেদের দুনিয়া ও আখেরাতে যে কঠিন পরিণতি হবে তার বিবরণ এসে গেছে। আল্লাহ তায়ালা তার জ্ঞান ভান্ডারে দুনিয়ার শাস্তির সাথে সাথে আখেরাতে যে কি শাস্তি হবে তা সবই বর্তমান রয়েছে। সে শাস্তি আসবেই এ ধারণার মধ্যে কোনো পরিবর্তন আসতে পারে না কেননা এটা স্বয়ং আল্লাহরই ফায়সালা । তাই এরশাদ হচ্ছে, ‘তাদের অপরাধের কারণে .তাদেরকে ডুবিয়ে মারা হলো এবং তাদেরকে দোযখে প্রবেশ করিয়ে দেয়া হলো ৷' তাদের গুনাহ, তাদের ইচ্ছাকৃত অপরাধ, তাদের অহংকার ও নাফরমানীর কারণে তাদেরকে ডুবিয়ে মারা হলো এবং জাহান্নামে প্রবেশ করিয়ে দেয়ার ব্যবস্থা করা হলো । আরবী ভাষায় ‘ফা’ অর্থ হচ্ছে সুতরাং বা অতপর, এখানে এই ‘ফা’ ব্যবহারের উদ্দেশ্য হচ্ছে একথা জানানো যে, ডুবিয়ে মারার সাথে তাদের জাহান্নামে প্রবেশ কারানোও অবধারিত, জাহান্নামে প্রবেশ করানো পর্যন্ত যেটুকু বিলম্ব তা খুবই অল্প সময়, এতো অল্প যেন তা কোনো সময়ই নয়; এর কারণ হচ্ছে, আল্লাহর বিচারদন্ডে এতটুকু সময়ের কোনো হিসাবই নেই । একটার পর একটা ঘটনা সংঘটিত হওয়ার মধ্যে কবর আযাব ভোগ করার একটা সময় যদিও আছে, কিন্তু মহাকালের তুলনায় আল্লাহর বিবেচনায় তা ডুবিয়ে মারার খুবই কাছে। এরপর আল্লাহ তায়ালা ব্যতীত অন্য কাউকেই সাহায্যকারী হিসেবে তারা পেলো না, কোনো সন্তান-সন্ততি, ধন সম্পদ, ক্ষমতাবান রাজা বাদশাহ বা যে সকল দেবতাদের তারা পূজা করতো ক্ষমতাধর বলে সাহায্যের জন্যে ডাকতো-তাদের কেউই তাদের কোনো কাজে আসলো না। শেষের ছোট্ট আয়াত দুটোতে সেই অহংকারী, সীমালংঘনকারী, নাফরমান, হঠকারী ও অপরাধ প্রবণ জাতির চরম পরিণতি সম্পর্কে ইতি টানা হয়েছে। তাদের স্মরণও মানুষের স্থৃতিপট থেকে আজ মুছে গেছে। নূহ (আ.)-এর দোয়া ও তার জাতির ধ্বংস সম্পর্কে কোরআনে উল্লেখিত হওয়ার বহু পূর্বেই সে ইতিহাস মানুষের স্বৃতিপট থেকে মুছে গেছে। তাদের ডুবে মরার ঘটনা এখানে খুব বিস্তারিতভাবে বর্ণনা করা হয়নি এবং যে তুফান ও প্লাবনের কারণে তারা ধ্বংস হয়ে গিয়েছিলো তারও বিশেষ কোনো বর্ণনা আসেনি। এর কারণ হচ্ছে, আল্লাহ তায়ালা এ প্রসংগে এতটুকু জানাতে চান যে, দুনিয়ার দুঃখ-কষ্ট ঝড় প্রাবন বা অন্য কোনো ঘটনার মাধ্যমেও শেষ হয়ে যায়, কিন্তু তারপর আখেরাতে এর যে কষ্ট www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৬৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।