ভন্ড ও জ্ৰাস্ত নেতৃত্বের কুক্ফন্ল সেই গোমরাহ নেতারা মানুষকে ভুলপথে পরিচালনা করেই ক্ষান্ত হয়নি, তারা ভয়ানক রকমের চক্রান্ত করেছে, সে ষড়যন্ত্রের মধ্যে চূড়ান্ত প্রকারের অহংকার রয়েছে’ অর্থাৎ সে নেতারা ওদেরকে ছলেবলে কৌশলে বশীভূত করে নিজেদের প্রাধান্য কায়েমের চেষ্টাতেই লিপ্ত ছিলো । এজন্যেই তারা নবীর দাওয়াতকে ব্যর্থ করে দিতে চেয়েছে এবং মানুষের অন্তরে দাওয়াতী কাজের প্রতি মনোযোগ আসার সকল পথকে রুদ্ধ করে দিয়েছে। তারা তাদের কুফরী কাজকে সুন্দর করে দেখানোর জন্যে ষড়যন্ত্র করেছে। তাদের ষড়যন্ত্রের মধ্যে এটাও একটা দিক ছিলো যে, তারা মানুষকে সেই সকল মূর্তির পূজা করার জন্যে উদ্বুদ্ধ করতো যাদেরকে তারা ক্ষমতাবান মনে করতো । এরশাদ হচ্ছে, তারা বললো তোমাদের মাবুদ (দেবতা)-দেরকে তোমরা কখনও পরিত্যাগ করোনা ৷' এখানে ‘আলেহাতাকুম’ শব্দটি দ্বারা ‘তোমাদের শক্তি সাহস বৃদ্ধির উৎস’ বলে সেই মিথ্যা মূর্তিগুলোকে বুঝানো হয়েছে যা তাদের মনে এক অপরাধজনক প্রভাব বিস্তার করতো (অর্থাৎ আল্লাহর শক্তি ক্ষমতার পাশাপাশি ওদেরও কিছু শক্তি ক্ষমতা আছে বলে তারা বিশ্বাস করতো, যেগুলোকে উপেক্ষা করলে তারা মনে করতো তাদের বুঝি সমূহ কোনো অকল্যাণ ঘটবে সেই সকল দেবতাদের তারা ডাকতো যারা ছিলো (তাদের ধারণায়) মান সন্তুমের দিক থেকে সবার ওপরে। এই জন্যে তাদের নাম ধরে বলা হয়েছে খবারদার! ওদেরকে কখনও ছেড়ে দিও না। এর আর একটি উদ্দেশ্য এটাও ছিলো যেন মানুষের মনের মধ্যে সেই দেবতাদের মর্যাদা বদ্ধমূল হয়ে থাকে৷ সেজন্যে বিশেষভাবে উল্লেখ করে বলা হয়েছে, ‘খবরদার ওয়াদ্, সুয়া, ইয়াগূস, ইয়াউক ও নাসর-কে ছেড়ে যেয়োনা !' সেইসব মূর্খ নাদানদের কাছে এইসব নামের দেবতারা ছিলো শক্তি ক্ষমতার উৎস । মোহাম্মদ (স.)-এর যামানা পর্যন্ত বরাবর এদের বিশেষভাবে পূজা করা হতো । | আর এভাবে সে সকল নেতা যারা নিজেরা ছিলো ভুলপথের পথিক এবং মানুষকেও ভুলপথে পরিচালনা করতো, তারা নিজেরা সেইসব মূর্তি রাখতো এবং রীতিমত তাদের পূজা-অর্চনার ব্যবস্থা করতো । বিভিন্ন সময়ে এদের বিভিন্ন নাম থেকেছে এবং প্রত্যেক জাহেলী যামানার চাহিদা অনুসারে এদের আকৃতিও বিভিন্নভাবে গড়ে তোলা হয়েছে। সেইসব মূর্তির চতুর্দিকে এদের ভক্তরা জড় হতো এবং সেই সকল মূর্তির সাহসিকতাপূর্ণ কীর্তিগীথা গেয়ে ভক্তদের হৃদয়কে আন্দোলিত করা হতো, এতে ভক্তদের মনেও সাহসের সঞ্চার হতো। এইভাবে জনগণের গলায় জাহেলিয়াতের লাগাম পরিয়ে দিয়ে নেতারা তাদেরকে নিজেদের দিকে টানতো এবং তাদের দ্বারা যা খুশী তাই তারা করাতো। বলা হচ্ছে, ‘তারা বহু লোককে ভুলপথে চালিয়েছে ৷” | এইভাবে প্রত্যেক নেতা ব্যক্তির সাথে একদল লোক থাকতো যারা সেইসব মূর্তির চতুল্পার্শ্বে জড়ো হতো । সেই সময় ইট পাথরের মূর্তির পাশাপাশি কোনো ব্যক্তিকে দেবতা হিসেবে পূজা করা হতো । তাদের চিন্তারাজ্যেও কিছু মূর্তির প্রভাব ছিলো, আর এসবগুলোই সমানভাবে আল্লাহর পথে আহবান জানানোর পথে বাধা সৃষ্টি করতো এবং “দায়ী ইলাল্লাহ্’ (আল্লাহর পথে আহবানকারী) থেকে তাদের মনকে বনু দূরে সরিয়ে রাখতো । এটা ছিলো সকল ষড়যন্ত্রের বড়ো মড়যন্ত্র। www.botkitab. blogspot.com
— পৃষ্ঠা ১৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।