জ্ঞান বিজ্ঞান চর্চা করা ছাড়াই চোখে দেখা এসকল সত্যকে তারা বাস্তবে অনুভব করতো । আদিগন্ত বিস্তৃত এই গ্রন্থরাজি থেকে তারা এই পাঠ গ্রহণ করতো যে, সবখানেই একজন নিয়ামক আছেন। যিনি সবার জীবনকে পৃথিবীর বুকে নিয়ন্ত্রিত করছেন এবং এর মধ্যে তাদের জীবনকে সবদিক থেকেই সহজ করে দিচ্ছেন। মানুষের জ্ঞান বৃদ্ধির সাথে সাথে এই সত্যকে আরও ব্যাপকভাবে জানার নুতন নুতন পথ খুলে যাচ্ছে। নতুন দিগন্ত তাদের কাছে উন্মোচিত হয়ে চলেছে। এমনি করেই নূহ (আ.) তার দাওয়াতী জীবনের কঠিন পথে পাড়ি দিয়েছেন, তার জাতির বিবেকের কাছে সত্য পথের দিশা তুলে ধরার জন্যে বিভিন্ন কায়দায় এবং বিভিন্ন উপায়ে দীর্ঘকাল ধরে আপ্রাণ চেষ্টা করেছেন। অতি সুন্দর সবর, ধৈর্য, অবিচলতা ও অত্যন্ত ভ্দ্রজনোচিত ব্যবহার দ্বারা তিনি সাড়ে নয়শত বছর ধরে তাদের মধ্যে কাজ করেছেন। সব কিছু ব্যর্থ হওয়ার পর তিনি তার রব-এর কাছে ব্যথিত মন ও ভগ্ন হৃদয় নিয়ে ফিরে এসেছেন। তিনিই আল্লাহ তায়ালা, তিনি সর্বজ্ঞ । তিনিই তাকে সেই হতভাগা জাতির কাছে পাঠিয়েছেন। তিনি তার মালিকের কাছে বিগত বছরগুলোর কাজের হিসাব পেশ করছেন, তার হৃদয় ভরা দুঃখের কথা জানাচ্ছেন। কি নিদারুণ তার কষ্টভরা বিবৃতি ও কি হৃদয় নাড়ানো তার কণ্ঠস্বর । এই বিবৃতি থেকেই আমরা সেই মহান নবীর সবর, প্রচেষ্টা এবং কষ্টকর সংগামের কথা বুঝাতে পারি। আসলে আল্লাহর প্রেরিত রসূলদের মধ্যে তিনি হচ্ছেন একজন মর্যাদাবান রসূল । এদের প্রত্যেকেই নিজ নিজ যামানার ভ্রান্ত, গোমরাহ্ ও হঠকারী লোকদের কাছে সত্যের আহ্বান নিয়ে এসেছেন। নূহ (আ.)-এর এই সকল বিবরণের পর সেই কঠিন অবস্থাকে বুঝানোর মতো দ্বিতীয় কোনো ভাষা | আর নেই। আল্লাহু তায়ালার দরবারে নুহ (আ.)-এর নান্সিশ এবার আল্লাহর দরবারে নূহের নালিশ জানানোর প্রসংগ, “নূহ বললো, হে আমার রব, ওরা আমাকে অস্বীকার করেছে, তারা অনুসরণ করেছে এমন ব্যক্তির যার ধন সম্পদ ও সন্তান-সন্ততি শুধু তার ক্ষতিই করেছে। তারা ভয়ানক রকমের ষড়যন্ত্র করেছে, আর বলছে, খবরদার! তোমাদের দেব-দেবীদের তোমরা পরিত্যাগ করো না, ত্যাগ করো না ‘ওয়াদ’, ‘সূয়া’, ‘ইয়াউক’ ও ‘নসর’-কে। এইভাবে তাৱা অনেককেই পথভ্রষ্ট করেছে। অতএব, যালেমদের গোমরাহী তুমি আরও বাড়িয়ে দাও ৷' 3 হে আমার পালনকর্তা ওরা আমার সাথে নাফরমানী করেছে। এই সংগ্রাম, এতো কষ্ট তাদের মনোযোগ আকর্ষণ করার এতো প্রচেষ্টা, আলোর পথে তাদেরকে এগিয়ে আনার এতো চেষ্টা সাধনা, তাদেরকে সতকীকরণ ও ভীতি প্রদর্শন, ক্ষমার আশ্বাস দান, ধন-সম্পদ ও সন্তানাদি এবং সহজ জীবনের ওয়াদা আমি বারবার দিয়েছি, এতদ্সত্তেও তারা আমকে প্রত্যাখ্যান করেছে। সর্বক্ষণ তাদের গতি ভুল পথের পথিক ও ভুল পথে পরিচালনাকারী নেতৃবৃন্দের দিকেই নিবদ্ধ থেকেছে, তারা তাদের অনুসারীদেরকে ধন সম্পদ ও সন্তান সন্ততি প্রাপ্তির ভুল প্রলোভন দিয়ে বরাবর ধোকা দিয়েছে। জীকজমকপূর্ণ জীবন ও ক্ষমতার লোভ দিয়ে ওদেরকে সেইসব ধোকাবাজ নেতারা বশীভূত করে রাখতে চেয়েছে। তাদের মধ্যে এমন ব্যক্তিও আছে ‘যার সম্পদ ও সন্তান তার ক্ষতি ছাড়া আর কিছুই বাড়ায়নি ৷' ' সেই বিশেষ ব্যক্তি ধন সম্পদ ও সন্তান সম্ভতির কথা বলে তাদেরকে শুধু ধোকাই দিয়েছে। নিজেও ভুল পথে চলেছে, অপরকেও ভুল পথে চালিয়েছে। অথচ এ দুটির কিছুই তার বাড়েনি, বেড়েছে শুধু তাদের দুর্ভাগ্য ও আর্থিক ক্ষতি । www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১৬৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।