যিলালিল কুরআন — যিলালিল কুরআন 21
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

মাটি থেকে সৃষ্ট মানুষ সেই মাটিতেই ফিরে যাবে। আল্লাহ তায়ালা মাটি থেকেই তাদের একবার বের করেছিলেন সেই মাটির মধ্যেই তাকে ফিরিয়ে নেবেন তার দেহের ভগ্নাবশেষ এক সময় মাটির সাথেই মিশে যাবে। তাদের শরীরের অণু পরমাণুও মাটির অণু পরমাণুর সাথেমিশে একাকার হয়ে যাবে, যেমন করে সে মানুষ পয়দা হওয়ার পূর্বে এগুলো মাটির সাথেই মিশেছিলো। তারপর একদিন আসবে যখন সেই মহান সত্তা সেই মাটি থেকেই তাকে আবার বের করবেন-ঠিক সেখান থেকে তিনি তাদেরকে প্রথমবার বের করেছিলেন। এটা একটা সহজ ব্যাপার যা বুঝার জন্যে এক মুহূর্তও বিলম্ব হওয়ার কথা নয়। মানুষ যখন কোরআনের বর্ণনা অনুসারে বুঝার চেষ্টা করে তখন তা বুঝা তার জন্যে খুবই সহজ হয়ে যায়। এই পরম সত্যের দিকেই মূসা (আ.) তীর জাতির মনোযোগ আকর্ষণ করছেন যাতে করে তারা আল্লাহর শক্তি ও ক্ষমতার কথা অন্তরে অনুভব করে, অনুভব করতে পারে তার কথা-যিনি তাদেরকে এই মাটি থেকে পয়দা করেছেন। তিনি সেই যমীনের মধ্যেই তাদেরকে পুনরায় ফিরিয়ে দেবেন। তারপর আর একবার সেই যমীন থেকে বের করবেন ও হিসাব গ্রহণ করার জন্যে সেই মহা বিচার দিনে তাদের একত্রিত করবেন । এ ঘটনা অতি সহজভাবেই সংঘটিত হবে এবং সারা পৃথিবীব্যাপী এই পুনরুথান কাজটি একত্রে সংঘটিত হবে। মানুষের প্রশস্ত বুঝশক্তি দ্বারা এই ব্যাপারটা বুঝা মোটেই কঠিন নয়। কোনো প্রশস্ত হৃদয়ের লোক এ বিষয়ে কোনো বিতর্ক তোলে না। বিছানার মতো আমাদের এই যমীন পরিশেষে নূহ (আ.) তার জাতির লোকদের অন্তরগুলোকে তাদের ওপর বর্ষিত আল্লাহর নেয়ামতের দিকে ফেরাতে আহবান জানাচ্ছেন। যে নেয়ামতের কারণে তিনি পৃথিবীতে তাদের জীবনকে সহজ করে দিয়েছেন, এই যমীনকেও তাদের সফর করার উপযোগী বানিয়ে দিয়েছেন। তাদের জীবন যাপনের জন্যেও একস্থান থেকে অন্যস্থানে তাদের পণ্য দ্রব্য নিয়ে যাওয়ার জন্যে সর্বপ্রকার পথ তিনি বের করে দিয়েছেন। এরশাদ হচ্ছে, ‘আল্লাহ তায়ালা তোমাদের জন্যে পৃথিবীকে (বিছানার মতো) বানিয়েছেন, যাতে করে | তোমরা তার গিরিপথসমূহ থেকে যাতায়াতের পথ বের করে নিতে পারো ৷' | তাদের অভিজ্ঞতা, অনুভূতি ও দৃষ্টির সম্মুখে এ সত্যটি অতি সহজেই ধরা পড়ে। নূহ | (আ.)-এর আহ্বানকে উপেক্ষা করে এবং তাঁর সতকীকরণকে প্রত্যাখ্যান করে যেভাবে তারা তার | থেকে পালিয়ে গিয়েছিলো কিন্তু এই যমীন থেকে পালিয়ে যাওয়ার জন্যে তারা কোনো পথ পাবে না। কল্পনার চোখ দিয়ে দেখতে চাইলে তারা দেখতে পাবে এই যমীন সত্যিই তাদের জন্যে ' বিছানা এবং আরামদায়ক দোলনার মতো সুখকর এমনকি পাহাড় পর্বতগুলোর চড়াই-উৎ্রাই | পার হয়ে এক এলাকা থেকে অন্য এলাকায় যাওয়ার জন্যেও সেখানে তিনি বহু পথ বের করে দিয়েছেন, গিরিপথগুলোর মাধ্যমে সুউচ্চু পবর্তমালার অপর প্রান্তে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। সমতল ভূমিতে সফর করা তো এমনিই সহজ করেছেন। একইভাবে তারা আল্লাহর রহমত পাওয়ার উদ্দেশ্যে দুর্গমগিরি কাস্তার মরু পার হয়ে বহু বহু দূরে চলে যায়। দূর দেশে বাণিজ্য সন্তার নিয়ে গিয়ে এর বিনিময়ে জীবন ধারণ সামগ্রী প্রচুর পরিমাণে তারা আহরণ করে এবং বিভিন্নভাবে লাভবান হয়। www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।