মানুষকে গাছপালার মতো পৃথিবী থেকে পয়দা করার ব্যখ্যা আসলেই বড়ো বিস্ময়কর । বিভিন্নভাবে কোরআনে করীমে একথাগুলোর বিবরণ এসেছে। যেমন আল্লাহ-তায়ালা বলছেন, ‘পবিত্র সে শহর, যা তার রব-এর অনুমতিক্ৰমে তার উৎপন্ন দ্রব্যসমূহ বের করে, আর যেটা নষ্ট হয়ে যায় তা অপ্রীতিকর জিনিস ছাড়া আর কিছুই হয় না।' এখানে শাকসজির মতোই মানুষ উৎপন্ন হওয়ার দিকে ইংগীত করা হয়েছে। কোরআনের আরও কিছু স্থানেও শাকসজ্ির মতো মানুষ উৎপন্ন হওয়ার কথা বলা হয়েছে। সূরায়ে ‘হজ্জ’ এ একটি আয়াতের মধ্যে দুটি জিনিসের বর্ণনা একত্রে এসেছে, যার মধ্যে পুনরুথান দিবস সম্পর্কে প্রামাণ্য দলীল পেশ করা হয়েছে। এ বিষয়ে কোরআন বলছে, 'হে মানুষরা, পুনরুথান সম্পর্কে যদি তোমরা. কোনো সন্দেহের মধ্যে থেকে থাকো তাহলে জেনে রাখো, আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, তারপর শুক্রবিন্দু থেকে, এর পর রক্ত-পিন্ড থেকে, তারপর আকৃতি সম্পন্ন ও আকৃতিবিহীন মাংসপিন্ড থেকে, যাতে করে আমি তোমাদেরকে (তোমাদেরকে সৃষ্টির রহস্য) স্পষ্টভাবে জানিয়ে দিতে পারি। তারপর যাকে ইচ্ছা তাকে আমি জরায়ুর মধ্যে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত টিকিয়ে রাখি; এরপর তোমাদেরকে শিশু-আকারে বের করে নিয়ে আসি । তারপর এমনভাবে তোমাদের লালন পালনের ব্যবস্থা করি যে, তোমরা শক্তিসম্পন্ন হয়ে যাও, আবার তোমাদের মধ্যে এমনও কেউ আছে তাকে এই যুবক বয়সেই মৃত্যু দান করা হয়, আবার কেউ আছে যাকে দুর্বলতার. বয়স পর্যন্ত বাচিয়ে রাখা হয়, যখন তারা ভুলে যায় জ্ঞান বিজ্ঞানের বহু জিনিস যা যুবক বয়সে তারা শিখেছিলো। আবার খেয়াল করে দেখো, পৃথিবীকে তোমরা স্থির দেখছো, কিন্তু যখন আমি এর ওপর বৃষ্টি বর্ষণ করি তখন এই স্থির পৃথিবী নড়ে চড়ে উঠে, ভিজে যায় এবং তা বিভিন্নরকমের মনোরম ও মনোমুগ্ধকর গাছপালা উৎপন্ন করে।' সূরায়ে ‘মোমেনুন'-এ যে কথা বলা হয়েছে তাতে ভ্রুণ এর প্রবৃদ্ধির পর্যায়গুলোর আলোচনা ঠিক সূরায়ে ‘হজ্জ’ এর অনুরূপই এসেছে। এরপর বলা হয়েছে, ‘আমি তোমাদের জন্যে খেজুর ও. আংগুরের বাগ-বাগিচা তৈরী করেছি ।' কোরআনের আরও বহুস্থানে এ ধরনের বর্ণনা পাওয়া যায় । এ সব কিছু এতো পরিস্কার যে এগুলো বুঝতে কারোই অসুবিধা হয় না। শুধু চাই সদিচ্ছা নিয়ে ভালো করে তার প্রতি খেয়াল করে দেখা, একবার ভালো করে দেখলেই সকল সন্দেহ ঘুচে যাবে। সৃষ্টির সব কিছু একটি কথারই সাক্ষ্য বহন করছে যে, পৃথিবীর বুকে যা কিছু আছে তা একই নিয়মে চলছে এবং অবশ্যই এসব কিছুর স্রষ্টা হচ্ছেন মহান আল্লাহ্ তায়ালা । পৃথিবীর অন্যান্য সকল সৃষ্টির ন্যায় মানুষের সৃষ্টি ও প্রবৃদ্ধি সব কিছুই এই পৃথিবী থেকেই হচ্ছে, যা কিছু মানুষ খায় তার থেকে যেমন তার অস্তিত্ব টিকে আছে, তেমনি তার শরীরে উৎপন্ন যে বীজ দিয়ে মানুষ তৈরীর সূচনা হয় তাও পার্থিব বিভিন্ন উপাদান থেকে গঠিত হয়। মায়ের বুকে যে দুধ আসে তাও এই পৃথিবীর উৎপাদিত বিভিন্ন খাদ্য উপাদান থেকেই গঠিত; সুতরাং একথা স্পষ্ট যে শাক-সজি ও গাছপালার মতো মানুষও পৃথিবী থেকেই সৃষ্ট । এই মাটির বুক থেকে সবাই তাদের খাদ্য পায়। এমনি করেই মোমেনের মধ্যে ঈমান সৃষ্টি হয়। ঈমান একটি কাল্পনিক অবস্থা যা ধরে দেখানো যায় না। তবে অন্তরে ঈমান থাকলে বাস্তব কাজ ও ব্যবহারের মাধ্যমে তার বহিপ্রকাশ ঘটে । এবং পৃথিবীর জীব ও নির্জীব জিনিস এর ব্যবহারের সাথে ঈমানের সম্পর্ক টের পাওয়া যায়। এ এমন এক কাল্পনিক বস্তু যার মাধ্যমে বুঝ শক্তিরও প্রকাশ ঘটে । এর কারণ হচ্ছে একটি জীবস্তু সত্তা অর্থাৎ মানুষের বিবেকের মধ্যেই থাকে ঈমানের অবস্থান। আর কোরআনকে সঠিকভাবে হৃদয়ংগম করার জন্যে এই ঈমানই হচ্ছে একমাত্র অপরিহার্য্য গুণ । www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।