এই আয়াতটির সাথে ইতিপূর্বে যে আয়াতটি বলা হয়েছে তার আরও অনেক তাৎপর্য হতে পারে, যেগুলো এখনও আমাদের জ্ঞান-গবেষণায় ধরা পড়েনি । আর কোনো আয়াতের তাৎপর্য আমরা চূড়ান্তভাবে বুঝেছি, এর বাইরে এ আয়াতের অন্য কোনো অর্থই হতে পারে না-এ দাবীও আমরা করতে পারি না। | নূহ (আ.) মানুষের নিজেদের সৃষ্টি সম্পর্কে চিন্তা করার জন্যে তাদেরকে আহ্বান জানাচ্ছেন, তাদেরকেও আল্লাহ তায়ালা এ একইভাবে বিভিন্ন পর্যায় অতিক্রমের পর বর্তমান পর্যায়ে এনেছেন; একথাগুলো তাদের কাছে অপ্রিয় হলেও তা এক অমোঘ সত্য । তারপরও সেই মহান সৃষ্টাকে শ্রদ্ধা দিতে তারা নারাজ । এটা কোনো সৃষ্ট জীব-এর জন্যে বড়ই লজ্জাকর বই কি? সৃষ্টি দেখে স্ষ্টাবে চেনা এইভাবে এই উন্ক্ত আকাশ ও পৃথিবীনামক মহাগ্রন্থের দিকে দৃষ্টিপাত করার জন্যে নূহ (আ.) তাদেরকে আবারও আহ্বান জানাচ্ছেন; এরশাদ হচ্ছে, ‘তোমরা কি দেখনি কি চমৎকারভাবে তিনি সাতটি আকাশকে পরস্পর সম্পৃক্ত করে সৃষ্টি করেছেন, বানিয়েছেন স্নিগ্ধ জোতির্ময় চাদকে, আরও বানিয়েছেন আলো দানকারী সূর্যকে?’ প্রকৃতির এই বস্তুসমূহের ওপর আজ পর্যন্ত যত জ্ঞান গবেষণা চালানো হয়ে থাকুক না কেন, আর জোতির্বিদ্যা যতই উৎকর্ষতা লাভ করুক না কেন, সাতটি আসমান বলতে আল্লাহ্ তায়ালা কি বুঝাতে চেয়েছেন তা কেউই নিশ্চিত করে বলতে পারবে না । এ ব্যাপারে কারো আন্দাজ অনুমান বা গবেষণালব্ধ জ্ঞানকে কোনো অবস্থায় চূড়ান্তও মনে করা যাবে না । মহাশূন্যের বুকে এগুলো সবই তাত্বিক ও অনুমানভিত্তিক জিনিস । নূহ (আ.) তীর জাতিকে আকাশের দিকে দৃষ্টি নিবদ্ধ করতে আহ্বান জানিয়েছেন এবং তাদেরকে সেইভাবেই এই তত্বগুলোঁ জানিয়েছেন যেভাবে আল্লাহ তায়ালা তাকে শিখিয়েছেন। এগুলো একটি আর একটি সদৃশ সাতটি তালা বা সাতটি স্তরে সজ্জিত আসমান। এগুলোর মধ্যেই স্নিপ্ধ বাতিরূপে রয়েছে চাদ আর রয়েছে মহাজোতির্ময় আলোকবর্তিকারূপে দেদীপ্যমান একটি সূর্য । ওরা চাদ সূর্য উভয়কে তেমন করেই দেখছে-যেমন করে দেখছে আসমান নামক জিনিসটিকে । কিন্তু আসমান নামক সে বস্তুটিও সুদূর নীলাভ মহাশূন্যতা বই আর কিছুই নয়, তাহলে যে আসমানের কথা বলা হচ্ছে সেটা কি? ওদের কাছে এর জওয়াব পাওয়া যেমন সম্ভব নয়, তেমনি আজ পর্যন্ত এর জওয়াব অন্য কেউই দিতে পারেনি । তাদেরকে সেই নীল আকাশের দিকে দৃষ্টি ফেরানোর কথা বলার উদ্দেশ্য হচ্ছে, বিশ্ব প্রকৃতির মধ্যে চারিদিকে যা কিছু আছে সেই দিকে তাকিয়ে তারা দেখুক এবং চিন্তা করুক এগুলো আসলে কি। একটু চিন্তা করা দরকার-কিভাবে এগুলো পয়দা হলো, কিভাবে এগুলো চলছে এবং কার ইচ্ছানুযায়ী সব কিছুর মধ্যে এক বিস্ময়কর সামঞ্জস্য বিরাজ করছে। এ সকল বিষয় থেকে তিনি তার জাতির দৃষ্টিকে ফিরিয়ে নিয়ে যাচ্ছেন পৃথিবীর অন্যান্য জিনিসের দিকে। তিনি তাদের দেখাচ্ছেন যে, সব কিছু এই পৃথিবী থেকেই সৃষ্টি হয়েছে এবং এই পৃথিবীর মধ্যেই মৃত্যুর পরে সব কিছুকে ফিরে যেতে হবে। আবার একদিন আসবে যখন এই পৃথিবী থেকেই তাদের সবাইকে উঠে আসতে হবে। মানব সৃষ্টির কিছু বিস্মম্সক্কর তথ্য্য এরশাদ হচ্ছে, ‘আল্লাহ তায়ালা (ঠিক গাছপালার মতোই) তোমাদেরকে পৃথিবী থেকে উৎপন্ন করেছেন, তারপর এর মধ্যেই তোমাদেরকে ফিরিয়ে দেবেন এবং একদিন আসবে যখন সবাইকে তিনি এর মধ্য থেকেই বের করে আনবেন!’ টে নমল হন পলক ও] www.boikitab. blogspot. com
— পৃষ্ঠা ১৬২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।