যিলালিল কুরআন — যিলালিল কুরআন 21
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

দ্বিতীয় হচ্ছে, সমাজতান্ত্রিক রাষ্ট্রসমূহের নেতা রাশিয়া, এরা মানুষকে দাসত্বের স্তর থেকেও নীচে নামিয়ে দিয়েছে এবং ঘরে ঘরে একের বিরুদ্ধে অপরকে গোয়েন্দা বানিয়ে দিয়েছে, প্রতি মুহুর্তে মানুষের মনে ভয় বিরাজ করছে যেন সে কষাইখানার দিকে এগিয়ে চলেছে। প্রত্যেক মানুষই ভাবতো যে সকালে তার কাধে মাথা থাকবে না। এটা কোনো মনুষত্বের মর্যাদা সম্পন্ন অবস্থা নয়। ধীরে ধীরে মানুষ সেখানে ধ্বংসযজ্ঞের দিকে এগিয়ে চলেছে। 0) আসুন এবারে আমরা নূহ (আ.)-এর সাথে তার দীর্ঘকালের মহান জেহাদের সাথে শরীকদার হয়ে এগিয়ে যাই, দেখবো তিনি তীর জাতিকে আল্লাহর নিদর্শনসমূহ অবলোকন করাচ্ছেন তদের নিজেদের মধ্য থেকেই ৷ সৃষ্টিজগতের মধ্যেও যে সকল নিদর্শন ছড়িয়ে রয়েছে এবং তাদের আশপাশের সব কিছুর মধ্যে আল্লাহর শক্তি ক্ষমতার যেসব নিদর্শন বিরাজ করছে সে দিকে তাদের দৃষ্টি এগিয়ে দিচ্ছেন । তিনি বিস্মিত হচ্ছেন তাদের গুদ্ধত্য দেখে, বোকামীপূর্ণ উক্তি শুনে। তিনি আশ্চর্য হয়ে লক্ষ্য করছেন আল্লাহ তায়ালা সম্পর্কে কী নিদারুণ ও কঠিন বেয়াদবী তারা করে চলেছে! এ বোকামীপূর্ণ ব্যবহার তাদের নিজেদের কাছেও ভালো লাগছে না। তাই তাদের বিবেককে আকর্ষণ করার জন্যে বলা হচ্ছে, ‘কি হলো তোমাদের, তোমরা আল্লাহর কোনো সম্মান আছে বলেও মনে করো না? অথচ তিনি তোমাদেরকে কতো সুন্দর সুন্দর আকৃতি ও কতো বিভিন্ন পর্যায়ের অবস্থা দিয়ে সৃষ্টি করেছেন’ . বিভিন্ন পর্যায়ে সৃষ্টি করার কথা যে যামানায় বলা হয়েছে তখনকার মানুষরা অবশ্যই তা বুঝতো, বুঝতো বলেই তো এতসব রহস্যপূর্ণ কথা বলা হয়েছে। এই জ্ঞানগর্ভ ও সূক্ষ্ম কথা তাদের সামনে তুলে ধরাতে স্বাভাবিকভাবেই আশা করা যাচ্ছিলো যে, তারা নূহ (আ.)-এর কথায় কান দেবে, তিনি যে দাওয়াত দিচ্ছেন তার যৌক্তিকতা বুঝার চেষ্টা করবে। ‘আতওয়ার’ শব্দটির অর্থ বুঝতে গিয়ে অধিকাংশ মোফাসসের এই এক্যমত পোষণ করেছেন যে শুক্রবিন্দু থেকে রক্তপিন্ড এবং রক্তপিন্ড থেকে মাংসপিন্ড গঠন হয়, তারপর পূর্ণাংগ আকৃতি দিয়ে মাতৃগর্ভে মানবশিশুকে গড়ে তোলা হয়। এ কথাগুলো তাদের সামনে যখন পেশ করা হচ্ছিলো তখন তাদের পক্ষে এর সত্যতা গ্রহণ করা স্বাভাবিক ছিলো যেহেতু পূর্নাংগ আকৃতি লাভ করার পূর্বেই যে সকল ভ্রুণ-এর পতন ঘটে । সেগুলো দেখে নূহ (আ.)-এর কথার সত্যতা তাদের বুঝার জন্যে সহজ ছিলো। মানব আকৃতি ধারণ করার পূর্বে ভ্রুণটি বিভিন্ন রূপ নেয়, সেগুলো দেখে তখন বুঝাই যায় না অবশেষে কি পয়দা হবে। ক্রুণগুলো যখন পানি, পোকা, ব্যংগাচির মতো আকৃতি ধারণ করে তখন কার পক্ষে চিন্তা করা সম্ভব যে অবশেষে সে এমন সুন্দর এক মানব শিশুতে পরিণত হবে? এ সব কিছু নূহ (আ.)-এর উদ্ধৃত আল্লাহর কথার সত্যতার পক্ষে সাক্ষ্য বহন করছে এরশাদ হচ্ছে- ‘তারপর তাকে অপর আর একটি সৃষ্টির রূপ দিয়েছি, কতো বরকতময় আল্লাহ তায়ালা, (১) এ তাফসীর যখন প্রকাশিত হয় তখন সোভিয়েত ইউনিয়নের ভাগ্যমনি ছিল তার মধ্যাকাশে ৷ কিন্তু ১৯৯১ সালের দিকে এসে তাদের মধ্যে ভাংগন শুরু হয় এবং এক বছরের মধ্যেই রাশিয়ার মূল ভুখন্ডটি বাদে বাকী প্রায় সবগুলো অংগরাজ্যই স্বাধীনতা ঘোষণা করে। যে সমাজত্রন্ত্র পৃথিবীর তিনভাগের দুই ভাগ এলাকর ওপর প্রভাব বিস্তার করে রেখেছিল তা তাসের ঘরের মতো ধুলিস্মাৎ হয়ে গেল । আজ এ বিভীষিকা থেকে মানুষ মুক্ত। সেখানে আল্লাহর দ্বীনের ঝান্ডা বুলন্দ হওয়ার পরিবেশ সৃষ্টি হয়েছে এবং সেদিনও হয়তো দূরে নয় যেদিন আল্লাহর প্রভুত্ব সেখানে কায়েম হবে এবং মানুষ মানুষের গোলামী থেকে নাজাত পাবে।-সম্পাদক www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।