‘যদি আহলে কেতাবের লোকেরা ঈমান আনতো এবং ভয় করে চলতো, তাহলে তাদের ক্রটি-বিচ্যুতিগ্ুলোকে আমি মুছে দিতাম এবং তাদেরকে নেয়ামতে পরিপূর্ণ জান্নাতে প্রবেশ করতাম । আর যদি তারা তাওরাত, ইনজিল এবং তাদের রব-এর কাছ থেকে অবতীর্ণ অন্যসব কিছুর ওপর কায়েম থাকতো তাহলে তারা তাদের ওপর থেকে বর্ষিত এবং নীচে থেকে উদ্গত জিনিস থেকে খাবার গ্রহণ করতো ৷’ ‘আল্লাহ তায়ালা ব্যতীত অন্য কারো দাসত্ব করো না। অবশ্যই আমি তোমাদের জন্যে সতৰ্ককারী এবং সুসংবাদদাতা । তোমাদের পরোয়ারদেগারের কাছে তোমরা ক্ষমা চাও এবং তার কাছে তাওবা করো । তাহলে তিনি একটি নির্দিষ্ট সময়ের জন্যে তোমাদের সুন্দর ভোগ-বিলাসের বস্তু দান করবেন এবং প্রত্যেক ব্যক্তিকে তার সমমানের মর্যাদা দান করবেন’ এই মূলনীতিটি সম্পর্কে আল্লাহ তায়ালা কোরআনের বিভিন্নস্থানে বিভিন্নভাবে বর্ণনা করেছেন। সেই সঠিক মূলনীতিটি হচ্ছে, আল্লাহর ওয়াদা কিন্তু শর্তবিহীন নয়। আর জীবনের নিয়মসমূহের মধ্যে একটি বিশেষ নিয়ম হচ্ছে মানুষের বাস্তব কর্মকান্ডের কারণেই পুরস্কার বা শাস্তি পেয়েছে। বিভিন্ন জাতির অভিশপ্ত ব্যক্তিরা কিসের কারণে অভিশপ্ত হলো? অথচ যারা অভিশপ্ত হয়েছে তাদেরকে আল্লাহর পক্ষ থেকে শরীয়ত (চলার পথ) দেয়া হয়েছে, কিন্তু তারা তা অমান্য করেছে। আর যেসব ব্যক্তি আল্লাহর প্রদত্ত-সঠিক পথ বেছে নিয়েছে, ভালো কাজ করেছে। আল্লাহকে ভয় করে চলার নির্দেশ পেয়ে যারা তাওবা-ইস্তেগফার করেছে তাদের পথ ভিন্ন । যারা করতে গিয়ে গোটা মানবমন্ডলীর জন্যে সুবিচার ও নিরাপত্তার বিধান চালু করেছে, তাদের ওপর আল্লাহর রহমতের বারিধারা অবিরাম ধারায় বর্ষিত হয়েছে। তাদেরকে আল্লাহ তায়ালা পৃথিবীতে ক্ষমতা দান করেছেন এবং তাদেরকে তার পৃথিবীতে নতুন কিছু গড়ে তোলার ব্যাপারে, তার প্রতিনিধিত্বের সম্মান দান করেছেন। অবশ্য অনেক জায়গায়ই আমরা প্রত্যক্ষ করছি যে, বহু জাতি ও জনপদ এমন আছে যারা আল্লাহ তায়ালাকে ভয় করে চলছে না এবং আল্লাহর বিধানকেও চালু করছে না, তবুও তাদের ওপর প্রাচুর্যের প্রবাহ চলছে, পৃথিবীতে তারা ক্ষমতাও দখল করে রেখেছে। এণ্ডলো আসলেই একপ্রকার পরীক্ষা । এ বিষয়ে আল্লাহ তায়ালা জানাচ্ছেন, ‘আমি তোমাদেরকে দুরবস্থা ও স্বচ্ছলতা দান করে পরীক্ষা করবো !” তারপর ধীরে ধীরে তাদের ওপর অবনতি নেমে আসবে সামাজিক জীবনে নারী-পুরুষের ' সহ অবস্থান এবং নৈতিক অবক্ষয় তাদেরকে এমন মসীবতে ফেলে দেবে যা তাদেরকে ধ্বংসের । অতলে নিক্ষেপ করবে। তারা যুলুম ও বিদ্রোহাত্মক কাজ দ্বারা মানুষের মর্যাদাকে খতম করে ' দেবে। আজ আমাদের সামনে দুটি বড়ো শক্তি রয়েছে যারা অর্থ সম্পদে বলীয়ান এবং তারা ' পৃথিবীর বিরাট বিরাট দুটি এলাকা জুড়ে ক্ষমতার মসনদেও সমাসীন ৷ একটি পুঁজিবাদী রাষ্ট্র এবং অপরটি সামজতান্তিক রাষ্ট্র । এদের মধ্যে প্রথমটির নেতা হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র, যারা নৈতিক: অবক্ষয়ের এমন পর্যায়ে এসেছে সর্বপ্রকার হিংস্র জীবজস্তুকেও তারা এখন হার মানিয়েছে এবং ! জীবন সম্পর্কে তাদের ধ্যান-ধারণা এখন ডলার দিয়েই পরিমাপ করা হয়। ৭১ সূক্সা লুহু (১৬০ ) এ৭পান্না ২৯ মনখিল ৭ WWW. DOIKLILAD.U 0gspot.com
— পৃষ্ঠা ১৬০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।