যিলালিল কুরআন — যিলালিল কুরআন 21
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

একথার দ্বারা পরোক্ষভাবে এটাও বুঝায় যে, যে কোনো প্রকার বিরতি না দিয়ে তাদের কাছে দাওয়াত পৌছানোর কাজ নূহ (আ.) নিরন্তর গতিতে চালিয়ে গেছেন। অপরদিকে গোমরাহীর ওপর হঠকারিতার সাথে টিকে থাকার অর্থ হচ্ছে অহংকারী ও জেদী এবং অবুঝ বাচ্চাদের মতো কোনো কিছুর ওপর আড় হয়ে বসে থাকা৷ কানে আংগুল দেয়া এবং কাপড় দিয়ে মুখ ঢেকে নেয়ার অর্থ দাড়ায় চরম উচ্ছজ্খল ও বাচাল ছেলে মেয়েদের মতো বিরোধী হয়ে যাওয়া । তার ভাষায় তারা ‘তাদের কানে আংগুল দিলো’ এখানে আংগুলগুলোর কথা বলা হয়েছে, কিন্তু সব আংগুল তো আর কানে একত্রে দেয়া যায় না। সুতরাং এর অর্থ দাড়াচ্ছে তাদের আংগুলের পাশগুলো দিয়ে তারা কান বন্ধ করে দিতো । অর্থাৎ অত্যন্ত কঠিনভাবে তারা তাদের কানগুলো বন্ধ করে দিতো যাতে কোনো কথাই কানে প্রবেশ করতে না পারে। জেদী ও হঠকারী বাচ্চাদের মতো ছিলো তাদের এই বিরোধিতা । দাওয়াত দিতে থাকার সাথে কোনো সময়ই বিরতি না দেয়ার অর্থ দীড়ারন সকল বিরার্দী শক্তির মোকাবেলায় তিনি অবিরত কর্মতৎপর থেকেছেন এটা বুঝানো । দাওয়াত-দানের যতপ্রকার | পদ্ধতি হতে পারে কোনোটাই তিনি বাদ দেননি । কখনও প্রকাশ্যে ডেকেছেন, কখনও বা পর্যায়ক্রমে ঘোষণা দিয়ে ডেকেছেন আবার কখনও ডেকেছেন গোপনে এরশাদ হচ্ছে, ‘তারপর আমি তাদের ডেকেছি প্রকাশ্যে, কখনও ঘোষণা দিয়ে’ বলেছি, আবার গোপনেও তাদের কাছে কথা পেশ করেছি ।' এইভাবে কাজ করার সকল পর্যায়েই নূহ (আ.) তাদেরকে দুনিয়ায় কল্যাণ ও আখেরাতের সাফল্যের আশ্বাস দান করেছেন। আশ্বাস দিয়েছেন তাদেরকে ক্ষমাপ্রাপ্তির সম্ভাবনার । যখনই তারা পরওয়ারদেগারের কাছে ক্ষমাপ্রার্থী হবে, আল্লাহ তায়ালাকে তখনই তারা পাবে তাদের সকল গুনাহর ক্ষমাকারী হিসেবে হযরত নূহ (আ.)-এর কথার উদ্ধৃতি, ‘তখন আমি বললাম, তোমরা তোমাদের রব-এর কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল ৷! তাদেরকে নূহ (আ.) আরও আশ্বাস দিয়েছেন, তারা যদি গোমরাহীর পথ ত্যাগ করে তীর আহ্বানে সাড়া দেয় তাহলে সর্বপ্রকার জীবন ধারণ সামগ্রী প্রচুর পরিমাণে তাদেরকে দেয়া হবে, তাদের জানা ও আকাঙ্খিত সকল উপায় উপকরণকে তাদের জন্যে সহজলভ্য করে দেয়া হবে; আর তা হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত, যার দ্বারা নানা প্রকার ফসল উৎপন্ন হবে এবং নদ-নদী প্রবাহিত হয়ে তাদেরকে স্বচ্ছলতা ও স্বস্তি দান করে। আরো তাদেরকে ওয়াদা দেয়া হয়েছিলো যে, . তাদেরকে সন্তান-সম্ভতি ও ধন-দৌলত পর্যাপ্ত পরিমাণে দান করা হবে। ক্ষমা ও এসব রেযেকের মধ্যে এক ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে আল্লাহ তায়ালা জানিয়েছেন। কোরআনে করীমের বন্ুস্থানে সত্য সুন্দর হৃদয় ও হেদায়াতের পথে মযবুত হয়ে টিকে থাকার মধ্যে এক ঘনিষ্ঠ যোগাযোগ বিদ্যমান রয়েছে, সম্পর্ক রয়েছে জীবন ধারণের বিভিন্ন সামণ্রীর সহজলভ্য হওয়ার সাথে এই এবাদাতেরও। এক জায়গায় কাথাটা এইভাবে এসেছে, ‘যদি সেই এলাকবাসী ঈমান আনতো এবং তাকওয়া পরহেযগারীর জীবন যাপন করতো তাহলে আমি আকাশমন্ডলী ও পৃথিবী থেকে বহু বরকত (অযাচিত দান) এর দরজা তাদের জন্যে খুলে দিতাম । কিন্তু তারা অস্বীকার করলো । যার কারণে আমি তাদের কৃতকর্মের ফল হিসেবে তাদেরকে পাকড়াও করলাম !' অন্য এক স্থানে এসেছে, www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।