যিলালিল কুরআন — যিলালিল কুরআন 21
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

অবশ্য নূহ (আ.) নিজেও জানতেন যে, তাঁর রবের কাছে আসলে অজানা কিছুই নাই, তবুও শ্ৰান্ত ক্লান্ত হৃদয়ের এ ছিলো আকুল নিবেদন । যেভাবে অন্যান্য সকল নবী রসূল ও ঈমানদাররা আল্লাহর কাছে শেকায়েত করেছেন, সেইভাবে তিনিও আল্লাহর দরবারে নালিশ করেছেন। আল্লাহ্‌ তায়ালা তার ভাংগা হৃদয়ের কথা এখানে উদ্ধৃত করছেন, ‘সে বললো, হে আমার মালিক, অবশ্যই আমি আমার জাতিকে রাত দিন ধরে ডেকেছি। পালিয়ে যাওয়া ছাড়া আমার ডাক তাদের জন্যে আর কিছুই বৃদ্ধি করেনি । আমি যতবার তাদেরকে তোমার ক্ষমা লাভ করার জন্যে ডেকেছি, ততবারই তারা কানে আংগুল দিয়েছে, তাদের কাপড় দ্বারা নিজেদেরকে ঢেকে ফেলেছে, জিদ করেছে এবং ভীষণ অহংকার করেছে। তারপর আমি তাদেরকে প্রকাশ্যভাবে ডেকেছি, কখনও ঘোষণা দিয়ে ডেকেছি, আবার কখনও সংগোপনে বুঝিয়েছি, বলেছি তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি মাফ করবেন, একি হলো তোমাদের, আল্লাহর প্রতি তোমরা একটুও শ্রদ্ধাবোধ করো না?’ আল্লাহ তায়ালা যমীন থেকে বিভিন্ন প্রকারের শাক-সজি উৎপন্ন করেছেন, তারপর তার মধ্যেই তোমাদেরকে পুনরায় ফিরিয়ে নেবেন এবং পরবর্তীতে তোমাদেরকে সেখান থেকে সম্পূর্ণভাবে বের করবেন। আবার বলছি, তোমাদের জন্যে যমীনকে তিনি বিছানার মতো করে বানিয়েছেন যাতে করে তার গিরিপথগুলোকে তোমরা তোমাদের চলার পথ হিসেবে ব্যবহার করতে পারো ।' | এই হচ্ছে সেইসব জিনিস যা নূহ (আ.) তাদের সামনে পেশ করেছেন । অবশেষে তিনি তার রবের কাছে তার আরজী দাখিল করলেন এবং দীর্ঘকালের দাওয়াতী কাজ শেষে তীর কাজের হিসাব পেশ করলেন। এমনভাবে তিনি ভার অবিরাম ও অসমাপ্ত কাজের ফিরিস্তি তুলে ধরছেন; যা কোনোদিন থেমে যায়নি, ‘আমার আহ্বান তাদের পালিয়ে যাওয়া ছাড়া তাদের আর কিছুই বৃদ্ধি করেনি ৷' এই পালানো ছিলো আল্লাহ্র দিকে আহবানকারী নবী থেকে । আল্লাহর দিকে আহ্বানকারী থেকে পালানো প্রকারাস্তরে আল্লাহ তায়ালা থেকে পালানোকেই বুঝায় । এই নবী ছিলেন সকল সৃষ্টি ও সকল জীবন্ত জিনিস এর মূল প্রকাশক, সকল নেয়ামত ও আরাম-আয়েশের সন্ধানদাতা তিনি, সকল হেদায়াত ও সকল আঁধারের আলো দানকারীও তিনি। তিনি তার এই পরিশ্রমের বিনিময়ে কোনো প্রতিদান চাননি, তার কথা শোনানোর জন্যে কোনো মজুরী, পথ প্রদর্শনের জন্যে কারো কাছ থেকে কোনো ট্যাক্সের দাবীও করেননি! তীর থেকে পালানোর অর্থ হচ্ছে এমন ব্যক্তি থেকে পালানো যিনি আল্লাহর দিকে ডাকছেন যাতে আল্লাহ্‌ তায়ালা তাদেরকে ক্ষমা করে দেন এবং তাদের গুনাহ খাতাও মাফ করে দেন! তারপরও যখন পালানো সম্ভব হলো না, কারণ দাওয়াত দানকারী তাদেরকে সর্বদাই সম্বোধন করতে থেকেছেন, তাদের কানে দাওয়াত পৌছানোর জন্যে নূহ (আ.) সকল সুযোগ গ্রহণ করেছেন। যদিও তারা তীর কণ্ঠস্বর শুনতে পছন্দ করেনি, যদিও তারা তীর দিকে তাকাতেও চায়নি! তারা জিদ ধরে গোমরাহীর মধ্যে পড়ে থেকেছে এবং সত্য সঠিক জীবন ব্যবস্থার আওয়ায ও দাওয়াত কবুল করার ব্যাপারে অহংকার প্রদর্শন করতে থেকেছে। তীর কথার উদ্ধৃতি পেশ আংগুল দিয়েছে, তাদের কাপড় দিয়ে তারা নিজেদেরকে ঢেকে ফেলেছে, তারা হঠকারিতা করেছে এবং চরম অহংকার প্রদর্শন করেছে ।' [ ৭১সনলহ ৩ নলা কত সলিল এ www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৫৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।