যিলালিল কুরআন — যিলালিল কুরআন 21
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

বলেছেন। তিনি তাদেরকে সেই সমস্ত ওয়াদা দিয়েছেন যা আল্লাহর প্রতিটি যামানার তাওবাকারী এবং আল্লাহমুখী লোকদের তিনি দান করেছেন। আল্লাহ তায়ালা এরশাদ করছেন, ‘তোমাদেরকে তিনি সকল গুনাহ্‌ থেকে মুক্ত করে মাফ করে দেবেন, আর তোমাদের একটি নির্দিষ্ট সময় অবধি হায়াত দান করবেন !' আল্লাহর এবাদাত করার আহ্বানে যারা সাড়া দেবে এবং রসূলের আনুগত্য করবে, আল্লাহর কাছ থেকে তাদের প্রতিদান হচ্ছে সার্বিক ক্ষমা তথা আগের অপরাধ থেকে অব্যাহতি দান। উপরস্ত একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তাদের হিসাব নেয়ার ক্ষণটিকে বিলম্বিত করা হবে, আর সেই ক্ষণটি হবে শেষ বিচারের দিন। আল্লাহর মেহেরবানীর আরও বড় দিক হচ্ছে, মানুষের অতীতের অপরাধ (যা তার ধ্বংস হওয়ার জন্যে যথেষ্ট ছিলো) ক্ষমা করে দিয়ে তাকে দুনিয়ার বুক থেকে নিশ্চিহ্ন হওয়া থেকে রেহাই দেয়া । যে হিসাব নেয়ার ব্যাপারে নূহ (আ.) আল্লাহর দরবারে আরজী পেশ করেছিলেন, তার থেকেও নিকৃষ্ট হিসাব এই দুনিয়ার জীবনেই নেয়া হবে, যদি সকল জ্ঞান ও যুক্তিপূর্ণ কথা এসে যাওয়ার পরও মানুষ সত্য সঠিক পথ থেকে দূরে সরে থাকে । এরপর তাদেরকে আল্লহ তায়ালা জানিয়ে দিয়েছেন যে, সেই ওয়াদা করা একদিনে হঠাৎ করেই পূর্ব নির্দিষ্ট এবং পূর্ব নির্ধারিত আযাব এসে যাবে। দুনিয়ার কষ্ট যেমন এড়ানো যায় বা বিলম্বিত করার কোনো না কোনো উপায় বের হয়েও যায় তেমন করে সেই আযাবকে কিন্তু বিলম্বিত করা যাবে না। সেটিই হচ্ছে সব থেকে বড় এই সত্যকে প্রতিষ্ঠিত করার একমাত্র ব্যবস্থা তাই এরশাদ হচ্ছে, ‘আল্লাহর সে সুনির্দিষ্ট সময়টি যখন এসে যাবে, তখন তাকে মোটেই বিলম্বিত করা হবে না, আফসোস! যদি তোমরা জানতে! তোমাদের জ্ঞান যদি কাজে লাগতো!’ আলোচ্য আয়াতগুলোতে যে কথা বলা হয়েছে তাতে প্রতিটি ঘটনা তার নির্দিষ্ট সময়ে অনুষ্ঠিত হবে বলে একটা ইংগীত পাওয়া যায়, যাতে সাধারণভাবে মানুষ অনুষ্ঠিতব্য প্রতিটি জিনিস সম্পর্কে সময় থাকতেই সজাগ হয়ে যায়৷ বলা হয়েছে, ‘যদি তারা আনুগত্য করে এবং ফিরে আসে, তাহলে তাদেরকে হিসাব দিবস পর্যন্ত সময় দেওয়া হবে৷’ নুহু-এর জ্ঞাতির উন্নাখিক্কতা নূহ (আ.) যিন্দেগী ভর অত্যন্ত নিষ্ঠার সাথে তীর জাতিকে হেদায়াতের জন্যে চেষ্টা করেছেন, কিন্তু নির্দিষ্ট কিছু সংখ্যক মানুষ ব্যতীত, সামগ্রিকভাবে কোনো সংস্কার বা সংশোধনীকে তার জাতি গ্রহণ করেনি। এ পথে তাঁকে দীর্ঘ সাড়ে নয়শত বছর ধরে দুঃখ কষ্ট এবং বিরোধিতা সহ্য করতে হয়েছে। দাওয়াতী কাজের কারণেই তাকে এই ঠাট্টা বিদ্রুপ, অহংকার ও অস্বীকার ও অস্বীকৃতির মোকাবেলা করতে হয়েছে। সংখ্যা কিন্তু কিছুমাত্র বৃদ্ধি পায়নি, বরং তাদের ভ্রান্তি ও গোমরাহী উপরযুঁপরি বেড়েই চলেছিলো। অবশেষে তিনি তার প্রতিপালকের কাছে আরজি দাখিল করেছেন-যিনি তাকে যে মহান কাজের দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন। যদিও তার রব সব কিছু সম্পর্কেই ওয়াকেফহাল, তিনি নিজে কি কি কাজ করেছেন এবং তাকে কোন কোন পরিস্থিতির মোকাবেলা এখানে করতে হয়েছে, সব কিছুর বিবরণ তিনি পেশ করেছেন। www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।