যিলালিল কুরআন — যিলালিল কুরআন 21
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

‘হে আমার জাতি, আমি তোমাদের জন্যে স্পষ্টভাবে সতর্ককারী ৷' এখানে যে বিষয়টি সম্পর্কে সতর্ক করা হচ্ছে তা প্রত্যেক শ্রোতার কাছে স্পষ্ট হয়ে উঠেছে। নূহ (আ.)-এর দেয়া যুক্তি প্রমাণ এতো স্পষ্ট যে, সব কিছু বুঝার ব্যাপারে মানুষের মনকে তা সন্দেহমুক্ত করে দেয়, যে কথাগুলোর দিকে তিনি আহবান জানিয়েছেন সে ব্যাপারে কোনো দ্বিধা দ্বন্দ, অজানার অস্পষ্টতা বা কোনো সন্দেহই শ্রোতাকে বিচলিত করে না। যে সত্যের প্রতি নবী আহবান জানান তার সত্যতা কোনো গোপন বা অবোধ্য জিনিস নয় যে, অস্বীকারকারীরা এব্যাপারে কোন অজুহাত পেশ করতে পারে। নবী নূহ (আ.) যে সঠিক কথার প্রতি আহবান জানাচ্ছেন, তা যেমন ব্যাপক, তেমনি স্পষ্ট এবং মজবুত ভিত্তির ওপর স্থাপিত, আল্লাহর দাসত্্‌ করার কথা বলেছেন যার কোনো অংশীদার নেই, সেই আল্লাহকে ভয় করা মানুষের বুঝ শক্তি ও বাস্তব ব্যবহারের ক্ষেত্রে অগ্রহণযোগ্য কোনো বস্তু নয়। তার রসূলকে আনুগত্য দানের মাধ্যমেই তীর সেই নির্দেশ পালন করা যায় যার থেকে গোটা জীবনকে পরিচালনা করা এবং এর ব্যবহার পদ্ধতি জানা সন্তব হয়। এই পদ্ধতির মাধ্যমেই আমরা আল্লাহর পক্ষ থেকে আসা জ্ঞান ও নির্দেশাবলী পাই এবং একে বাস্তবায়িত করার পদ্ধতি বুঝতে পারি। পৃথক পৃথকভাবে কিংবা বিস্তারিতভাবে মহান আল্লাহর বিশাল এই সৃষ্টি সম্পর্কে জ্ঞান দান করার জন্যেও তা প্রয়োজন সর্বোপরি গোটা মানব জাতির বৈচিত্রময় ও বিস্ময়কর অবস্থা বুঝানোর উদ্দেশ্যে এখানে বিভিন্ন পদ্ধতি গ্রহণ করা হয়েছে। একমাত্র আল্লাহর দাসত্ব করাই হচ্ছে জীবনের একমাত্র পথ । এই দ্বিধাহীন আনুগত্যই আন্পাহ্‌ তায়ালা ও তীর বান্দার মধ্যে সম্পর্কের তাৎপর্যকে তুলে ধরে। সৃষ্টি ও সৃষ্টার মধ্যকার ঘনিষ্ঠতা সম্পর্কে জানায় । শক্তি, শক্তির মালিক এবং এই নিরংকুশ আনুগত্য সারা জগতের মানুষের মধ্যে ছড়িয়ে থাকা আল্লাহর শক্তির নিদর্শনকে ফুটিয়ে তোলে। এই আনুগত্যবোধের ওপরই মানুষের জীবনে শাস্তি-সুখের প্রাসাদ গড়ে উঠে। যারা তাদের মালিকের আনুগত্য সঠিকভাবে করে তাদের জীবন বৈশিষ্ট্যমন্ডিত হয়, আল্লাহর অনুমোদিত সে পথে চলতে গিয়েই সর্বশক্তিমান আল্লাহ তায়ালা ও তার অনুগত বান্দার মধ্যে একটা নিবিড় ও মধুর সম্পর্ক গড়ে উঠে। বান্দা সেই মজবুত ও সোজা পথটি লাভ করে যা আল্লাহ তায়ালা সকল প্রাণী ও প্রাণহীন বস্তুর জন্যে নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহর ভয় বা তাক্ওয়াই এ সত্য সঠিক পথে টিকিয়ে রাখার জন্যে মানুষকে যাবতীয় নিশ্চয়তা দান করে। এ জীবন ও এর পরের জীবনে আল্লাহবিমুখিতা থেকে তাকে রক্ষা করে এবং আল্লাহর প্রভুত্ব কায়েম করার প্রচেষ্টার কোনো হিলা-বাহানা তালাশ করা থেকেও তাকে বাঁচায় । এইভাবে আল্লাহভীরু প্রত্যেক ব্যক্তিই এমনভাবে নিজ দায়িত্বের অনুভুতি দ্বারা পরিচালিত হয়ে কাজ করতে থাকে, যেন তাদেরকে খোদ আল্লাহ তায়ালা সরাসরি দায়িত্ব দিয়েছেন। এতে তাদের নিজেদের মাতব্বরী ও প্রাধান্য প্রতিষ্ঠার কোনো প্রবণতা পরিলক্ষিত হয় না। রসূল (স.)-এর আনুগত্য হচ্ছে সঠিক পথে টিকে থাকার একমাত্র মাধ্যম, কারণ রসূলের মাধ্যমেই মানুষ সঠিক পথের সন্ধান পায়। তীর মাধ্যমেই আল্লাহর কাছ থেকে আগত সঠিক পথের দিশা (হেদায়াত) বান্দার কাছে পৌছান হয়, আর এইভাবে আল্লাহর হেদায়াত বান্দা পর্যন্ত সরাসরি আসার পথে রসূল একটি জীবস্ত ষ্টেশন হিসেবে কাজ করেন। ' আল্লাহর সান্নিধ্য লাত করার জন্যে নির্মিত এই প্রশস্ত পথসমূহের দিকেই মানব জাতির | প্রসারলগ্নে নূহ (আ.) আহ্বান জানিয়ে যে কথাগুলো বলেছিলেন, তাই প্রত্যেক যামানার নবীরা [ওলা ৬) ননলান ও মলমিল এ] www.botikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।