পরবর্তীকালে এই ‘প্রতীক বা কল্পনা’র কথা ভুলে গিয়ে তারা স্বয়ং সে মূর্তিগুলোরই পূজা শুরু করে দেয় তারা সে পীচটি জিনিসের কথা প্রচার করতে থাকে যার বিবরণ এই সুরার মধ্যেই পরবর্তীতে আসছে। এই সময় আল্লাহ রববুল আলামীন তাদের কাছে নূহ (আ.)-কে প্রেরণ করেন যাতে করে তিনি তাদেরকে এক আল্লাহর দিকে ফিরিয়ে আনতে পারেন এবং আল্লাহ তায়ালা সম্পর্কে ও সৃষ্টির তত্ত্ব সম্পর্কে তাদের ভ্রান্ত ধ্যান-ধারণাকে সংশোধন করতে পারেন। নূহ (আ.)-একস দাওয়াত কোরআনের পূর্ববর্তী অবতীর্ণ কেতাবসমূহে নূহ (আ.)-এর আগমনের উল্লেখ করা হয়েছে; কিন্তু সেই সকল কেতাবের মধ্যে পরিবর্তন-পরিবর্ধন বা অনেক কিছু মুছে যাওয়ার কারণে মুসলমানদের কাছে সেই সকল কেতাবের সকল কথা এখন আর গ্রহণযোগ্য নয় । কোরআনে করীমে নূহ (আ.)-এর যে বিবরণ এসেছে তা খেয়াল করলে যে কোনো ব্যক্তিই বুঝবে যে, মানুষ জাতির প্রসারের সূচনালগ্নেই নূহ (আ.) এর আগমন ঘটেছিলো । তার বয়সের সাড়ে ন'শ বছর তিনি তার জাতিকে সত্যের দিকে দাওয়াত দান করার কাজে লাগিয়েছিলেন। এই কারণেই মনে হয়, সে সময়কার মানুষেরা এ রকম দীর্ঘজীবিই ছিলো। তার ও তীর সময়কার মানুষের এ প্রকার দীর্ঘজীবী হওয়া এই কথারই সাক্ষ্য বহন করে যে, পরবর্তী মানুষের প্রসার যেভাবে ঘটেছে সেই সময় মানুষ সংখ্যায় সে রকম বেশী ছিলো না। আমাদের এই ধারণার আরেকটি কারণ হচ্ছে এই যে, সংখ্যায় কম হলে তাদের দীর্ঘজীবন দান করা এটাই মনে হয় আল্লাহর নিয়ম যাতে করে সৃষ্টির মধ্যে একটা সামঞ্জস্য ও ভারসাম্য বিরাজ করে। অবশ্য আল্লাহ তায়ালাই সব কিছু ভালো জানেন, আমরা আল্লাহর নিয়ম যা কিছু নিজেরা প্রত্যক্ষ করি তারই ওপর একটা ধারণা গড়ে তুলি মাত্র । আলোচ্য সূরাটি শুরু হয়েছে রেসালাত -এর উদ্দেশ্য ও গুরুত্ব-সম্পর্কিত আলোচনা দিয়ে, তারপর রেসালাত-এর অর্থ ও তাৎপর্য সম্পর্কে বলা হয়েছে, আর সংক্ষেপে বলতে গেলে এর গোটা তাৎপর্যই হচ্ছে ভীতি-প্রদর্শন এবং সতর্কীকরণ ৷ এরশাদ হচ্ছে, ‘বেদনাদায়ক একটা শাস্তি আসার পূর্বেই তোমার জাতিকে সতর্ক করো!’ নূহ (আ.)-এর জাতি যে কঠিন শেরক-এর অবস্থায় ছিলো তাতে তাদের মেয়াদ ফুরিয়ে এসেছিলো । নবীর প্রতি তাদের প্রত্যাখ্যানজনিত মানসিকতা, অহংকার, হিংসা এবং গোমরাহী দীর্ঘ সময় ধরে চলছিলো, যার কারণে নূহ (আ.) রাব্বুল আলামীনের দরবারে তাদের বিরুদ্ধে নালিশ দায়ের করতে বাধ্য হলেন। দাওয়াতকে প্রত্যাখ্যান করা ও দুনিয়া, আখেরাতে ও বেদনাদায়ক আযাবের কথাগুলোকে উপেক্ষা করার কারণেই অবশেষে তাদের ওপর সর্বগ্রাসী সেই আযাব নাযিল হলো যা তাদের কোনো এক ব্যক্তিকেও রেহাই দিলো না। শাস্তির এই দৃশ্যের অবতারণা শেষে দর্শকের দৃষ্টি সরাসরি আকৃষ্ট করা হচ্ছে ‘তাবলীগে দ্বীনের’ সংক্ষিপ্ত আলোচনার দিকে, কিন্তু সেখানেও সতকীকরণ ও ভীতি প্রদর্শনের দিকটিই প্রধান । অবশ্য সাথে সাথে ক্রটি-বিচ্যুতি ও গুনাহ খাতা যা কিছু ইচ্ছায় বা অনিচ্ছায় ঘটেছে সেগুলোর প্রতি ক্ষমা ঘোষণা করা হয়েছে। তাদের হিসাব গ্রহণকে আখেরাতে বিচার দিন আসার পূর্ব পর্যন্ত বিলম্বিত করা হয়েছে। সংক্ষিপ্তভাবে এটাই তাদের প্রতি দাওয়াত দানের মূল কথা । এরশাদ হচ্ছে, ‘নূহ (আ.) দাওয়াত পেশ করতে গিয়ে বললো, হে আমার জাতি অবশ্যই .... আফসোস যদি তারা জানতো ।' www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।