যিলালিল কুরআন — যিলালিল কুরআন 21
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

মুক্তি পাবে । আখেরাতের বিশ্বাসের কারণেই সে কর্তব্য সচেতন হয়, আর যে ব্যক্তি কর্তব্য বোধে উদ্ধুদ্ধ হয়ে নিজ দায়িত্ব পালন করে সে দুনিয়া ও আখেরাত উভয় স্থানেই নিজ মর্যাদা বৃদ্ধি করতে সক্ষম হয়। মানুষের অন্তরের মধ্যে আখেরাতের মুক্তির প্রেরণা যখন একবার স্থান লাভ করে তখন তার কাছে দুনিয়ার চেষ্টা সাধনাজনিত কাজের কষ্ট লাঘব হয়ে যায়, কষ্টের অনুভূতি কমে যায় এবং যে কোনো ত্যাগ স্বীকার করা তার জন্যে তখন মোটেই আর কঠিন থাকে না। এগুলো তার আমলনামায় যোগ হয়ে তার সৎকর্মের পাল্লাকে ভারী করে দেয়, এটাই হয় তার সব পাওয়ার বড় পাওয়া । তাফসীক্ এখন আমরা নূহ (আ.) এর ঘটনাবলী বিস্তারিতভাবে পেশ করতে চাই, যা এই সূরার মধ্যে পেশ করা হয়েছে। এই আলোচনার মাধ্যমে যে মূল সত্যটি এ সূরার মধ্যে নিহিত রয়েছে-তাও ইন্শাআল্লাহ ফুটে উঠবে । যদি এ অবস্থাটি তোমরা জানতে পারতে!’ সূরাটি শুরু হচ্ছে রেসালাত ও ঈমান আৰ্ট্রীদার উৎসের বর্ণনা এবং এর সমধিক গুরুত্বের আলোচনা দিয়ে । এরশাদ হচ্ছে, ‘অবশ্যই আমি নূহ-কে তার জাতির কাছে পাঠিয়েছিলাম ৷' যিনি পাঠিয়েছেন তিনিই হচ্ছেন এখানে মূল উৎস, তার থেকে গোটা সৃষ্টি অস্তিত্ব লাভ করেছে । তীর কাছ থেকেই রসূলরা রেসালাত-এর নিয়োগ পেয়েছেন তারা একথা জেনেছেন যে, তার ওপর গতীর বিশ্বাসই হচ্ছে সকল কাজের মূল প্রাণ শক্তি । তিনিই জীবন-দাতা; আর তিনিই মহান আল্লাহ তায়ালা যিনি মানব জাতিকে সৃষ্টি করেছেন, সর্বোপরি তিনি ‘তাকে’ চেনার এবং তার আনুগত্য করার তাদেরকে তৌফিক দিয়েছেন। এরপর যখনই তারা আল্লাহ তায়ালা থেকে মুখ ফিরিয়ে চলে গেছে এবং সঠিক পথকে বাদ দিয়ে বাকা পথ ধরেছে তখনই তাদেরকে সঠিক পথে চালানোর জন্যে আল্লাহ তায়ালা তাদের কাছে তার রসূল পাঠিয়েছেন, যাতে করে সে ভ্রান্ত মানবগোষ্ঠী আবার তার দিকে ফিরে আসতে পারে। আদম (আ.)-এর পর নূহ (আ.)ই ছিলেন প্রথম সেই রসূল যিনি সঠিক পথ থেকে সরে যাওয়া মানুষকে আবার সঠিক পথের সন্ধান দেয়ার দায়িত্ব নিয়ে প্রেরিত হয়েছিলেন। আদম (আ.)-এর এই দুনিয়ায় আগমন ও এখানে মানব জাতির আবাদী স্থাপনের পর কোনো রেসালাত (আল্লাহর কাছ থেকে প্রেরিত বার্তা) পেয়েছিলেন বলে সরাসরি উল্লেখ না পাওয়া গেলেও এ কথা নিশ্চিত সত্য যে, তিনি আল্লাহর কাছ থেকে সরাসরি যে জ্ঞান নিয়ে এসেছিলেন তাঁর অন্তর্ধানের পর দীর্ঘকাল অতিবাহিত হয়ে গেলে মানুষ এক আল্লাহর হুকুম মতে! জীবন যাপন করার নীতি থেকে অনেক দূরে সরে চলে যায় এবং তাদের নিজ হাতে তৈরী মূর্ডিকে তান। সর্বময় ক্ষমতার মালিক বানিয়ে নেয়। প্রথম প্রথম তারা কিছু মূর্তি তৈরী করে তাদেরকে শক্তি-ক্ষমতার প্রতীক মনে করতে থাকে এবং আল্লাহর অদৃশ্যমান শক্তি ক্ষমতাকে দৃশ্গমান কোদনো জিনিসের মধ্যে কেন্দ্রীভূত করে মনের সান্তনা খুজতে থাকে। www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।