এভাবেই একদিন ইবরাহীম আলাইহিস সালামকে তারা আগুনে নিক্ষেপ করেছিলো, আবার কাউকে তারা করাত দিয়ে চিরে ফ্লেলেছিলো । আরো কিছু লোক নবী-রসূলদেরকেও ঠাষ্টা-বিদ্বূপ ও উপহাস উপেক্ষা করে যে ভীষণ কষ্ট দিয়েছে, বিশ্বের ইতিহাস আজও তাদের সে নির্যাতনের সাক্ষ্য বহন করছে। এতদসৃত্বেও আল্লাহর ইচ্ছায় তার দিকে আহ্বান করার এই কাজ নিজ গতিতে চলতে থাকবে যেহেতু এ সকল কাজের দাবীই হচ্ছে চূড়ান্ত সংধরাম এবং মহান কোরবানী, এজন্যে যত ক্ষুদ্র আকারেই একাজ করা হোক না কেন এ কাজ যখনই সঠিকভাবে শুরু করা হবে-বাতিলপন্থীদের তরফ থেকে প্রতিক্রিয়া আসবেই, আর সেই প্রতিক্রিয়ার মোকাবেলায় দৃঢ়তা অবলম্বন করতে গিয়ে আল্লাহর নূর এবং তীর মেহেরবানীর পরশ প্রত্যেক দায়ী ইলাল্লাহ (আল্লাহর দিকে আহবানকারী) ব্যক্তি তার অস্তরের গভীরে অনুভব করবে। ‘দায়ী ইলাল্লাহর’ এই জনগোষ্ঠী নূহ (আ.)-এর সময় থেকে মোহাম্মদ (স.) -এর যামানা পর্যন্ত যারাই রসূল হয়ে এসেছিলেন তারা প্রত্যেকেই আল্লাহর ইচ্ছানুসারে ঈমান-এর তাৎপর্য বুঝানোর উদ্দেশ্যে মানুষের দুয়ারে দুয়ারে ঘুরেছেন। তাদের এই দাওয়াতের প্রকৃতি এবং প্রতিক্রিয়া সর্বকালে একইরকম থেকেছে। এ ক্ষেত্রে সব থেকে কম যে কাজটি 'দায়ী ইলাল্লাহ্' করতে পারেন তা হচ্ছে যদি অন্য কেউই তাদের ডাকে সাড়া না দেয় তাহলে তারা তাদের নিজেদের অন্তরের মধ্যে আমরণ ঈমানের এই আমানতকে নিজেরা সংরক্ষণ করে যাবে। মৃত্যু থেকে ভয়ংকর কোনো পরিস্থিতিও যদি আসে সেক্ষেত্রেও সত্যের এই আহ্বানকারীরা এ দায়িত্ থেকে পিছপা হবেন না। নবী রসূলদের এই বৈশিষ্টের কারণে তাদের মর্যাদা হামেশাই দুনিয়ার অন্য সবার ওপরে ৷ দুনিয়ার কোনো আকর্ষণ বা দুনিয়ার ভোগ-বিলাস তাদেরকে গাফেল করতে পারে না-না পারে তাদের কর্তব্যচ্যুৎ করতে । তাদের সেরা মানুষ হওয়ার জন্যে তাদের এই গুণটিই যথেষ্ট । এটাই তাদের চূড়ান্ত সফলতার প্রতীক । নবীদের মতো এটা দাওয়াত দানকারীদেরও এক অমূল্য উপার্জন, যারা এ গুণটি অর্জন করতে পারে তারাও দুনিয়ার মান ইযযত লাভ করা ও আল্লাহর প্রিয়পাত্র হওয়ার জন্যে এই গুণটিকে এক মহান সম্পদ রূপে মনে করতে পারে। এই গুণটির কারণেই আল্লাহর ইচ্ছাক্রমে আল্লাহর প্রতিনিধিত্ব বহনকারী এই মানুষ আল্লাহর ফেরেশতাদের সেজদা পাওয়ার যোগ্য বিবেচিত হয়েছে, যদিও এই মানুষের মধ্যে পৃথিবীতে ফেতনা-ফাসাদ ছড়ানো ও রক্তক্ষয়ী বিবাদ-বিসম্বাদ করার প্রবণতাও বিদ্যমান ছিলো। যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাসী এবং আল্লাহর দিকে মানুষকে আহবান জানানোর দৃঢ় ইচ্ছা পোষণ করে, এজন্যে অন্যায়ের বিরুদ্ধে মরণ-পণ সংগ্রাম করে, এর জন্যে সবরকমের ত্যাগ স্বীকার করতে প্রস্তুত হয় এবং দুর্বল ও অক্ষম হওয়া সত্তেও এই সকল কাজের বিনিময়ে আল্লাহর যমীনে তার মর্যাদ প্রতিষ্ঠার জন্যে তার কাছেই সে সাহায্য-প্রার্থী। সেই হচ্ছে সফল ব্যক্তি, কেননা ভার চায় আল্লাহর দেয়া জীবন বিধান আল্লাহর যমীনে কায়েম হোক । এহ উদ্দেশোই সে প্রাঞ্জল ভাষায় মানুষদের দাওয়াত দেয়, সে মনে প্রাণে চায় আল্লাহর দ্বনেয সংপর্শে এসে মানুষের জীবন উদ্ভাসিত হোক । এতে সে সবরকম কষ্ট, দুঃখ এমনকি মৃত্যু ‘ন্বণ, অথব। “এর থেকেও কষ্টকর কিছুকে হযম করতে প্রস্তুত ৷ বিশ্বাসের দৃঢ়তার কারণেই এই | দু‘*' কষ্ট গে সহ্য করতে পারবে, যেহেতু তার নিশ্চিত বিশ্বাস যে, এর বিনিময়ে সে আখেরাতে শযিলাল ২১তম ২০ www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১৫৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।