যাপন করে মানুষ যা লাভ করছে তা মানুষের তৈরী কোনো তন্ত্রমন্ত্রের দ্বারা অর্জিত হয়নি। কোনো জ্ঞান-বিজ্ঞান, কোন দর্শন, কোন বৈজ্ঞানিক প্রক্রিয়া, কোন মানব রচিত জীবন ব্যবস্থা-কোনটিই ঈমানী যিন্দেগীর মতো অবদান রাখতে পারেনি। একারণে পৃথিবীতে যখনই প্রকৃত মোমেনদের নেতৃত্ব বিলুপ্ত হয়েছে তখন তাদের স্থান অন্য কেউ কোনোভাবেই পূরণ করতে পারেনি। বরং তাদের জীবনের মূল্যমান এর ফলে অনেক নীচে নেমে গিয়েছে, মানবতার মর্যাদা এতে দারুণভাবে ক্ষুণ্ণ হয়েছে। এইভাবে তারা ব্যক্তিগতভাবে দুর্নীতি, চিন্তার নৈরাজ্য এবং দলীয় সংকীর্ণতাসহ নানাপ্রকার ব্যাধির শিকারে পরিণত হয়েছে; যদিও বস্তুগত কিছু কিছু ময়দানে তারা অগ্রসর হয়েছে এবং পার্থিব ভোগ-বিলাসের জিনিস ও আমোদ-প্রমোদের বিষয়াদিতে তারা যদিও বহু উন্নতি করেছে বলে মনে হয়েছে, কিন্তু সেসব কিছু পাওয়া সত্তেও তারা মানসিক প্রশান্তি ও মানবতাবোধ থেকে অনেক যোজন যোজন দূরে সরে গিয়েছে। অবস্থায় কোনোদিনই হয়নি৷ ঈমানী জীবন যাপন কালে মানুষ যেমন করে তাদের বিশ্বাসের ফল লাভে সমর্থ হয়েছে, তেমনি করে অন্য কোনো জিনিসের বিনিময়ে তা লাভ করতে দেখা যায়নি । এটা একথার এক অকাট্য দলীল যে, এই দৃঢ় বিশ্বাস আল্লাহর পক্ষ থেকেই আগত সেই মহাসত্য, যার ছোঁয়া পেয়ে মানব জাতির উন্নতিতে এক যুগান্তর সৃষ্টি হয়েছে। আল্লাহর প্রতি ঈমান তার ফালকে গল যয়া অযযার করেছে য় যাহবরটত কেমো গর রাতেযডির ময্যায়কংরও অর্জিত হয়নি । BOE ETT HEE OF TT TORT ETEN ইতিপূর্বে কখনও হয়নি । এই আকীদা বিশ্বাসের কারণে সৃষ্টিজগতের সাথে তার যে গভীর সম্পর্ক গড়ে উঠেছে তা অন্য কোনো জিনিসের মাধ্যমে কখনও গড়ে উঠা সম্ভব নয়। এই ঈমানের বদৌলতে মানুষের মধ্যে যে আত্মমর্যাদাবোধ গড়ে উঠেছে তা কখনও অন্য কোনো জিনিসের মাধ্যমে সম্ভব হয়নি । এইভাবে ইসলামী শিক্ষার মাধ্যমে আমরা যে ধ্যান-ধারণা পাই তা হচ্ছে এই যে অন্যান্য সকল সৃষ্টির উদ্দেশ্য এবং মানব সৃষ্টির উদ্দেশ্য এক এবং অভিন্ন ৷ is MG সুতরাং নির্দ্বিধায় একথা বলা যায় যে, পৃথিবীতে ঈমানী যিন্দেগী প্রতিষ্ঠার জন্যে এবং আল্লাহর আলোর পরশ পাওয়ার জন্যে যে চূড়ান্ত চেষ্টা সাধনা এবং যে ত্যাগ কোরবানী স্বীকার করা হয় তার মধ্য দিয়েই বাস্তব জীবনের জন্যে আল্লাহ্র প্রদর্শিত পথ বেরিয়ে আসে, মানুষের চিন্তার ক্ষেত্র উন্নত হয় এবং চারিত্রিক বৈশিষ্ট্য, মানুষের কাজ ও ব্যবহারেরও ব্যাপক উন্নৃতি হয়। মানব জীবনের ইতিহাস বরাবর একথার সাক্ষ্য বহন করে এসেছে যে, একমাত্র আল্লাহর ওপর যারা ঈমান এনেছে এবং যারা তার ভয়ভীতিকে অন্তরে পোষণ করে জীবন যাপন করেছে তারাই মানবজীবনের দীর্ঘস্থায়ী শান্তি সমৃদ্ধি স্থাপনের ক্ষেত্রে সন্তোষজনক অবদান রাখতে সক্ষম হয়েছে। অতীতের ঘটনাপঞ্জীর নিরীখে আমরা একথা নিসংকোচে বলতে পারি যে, শীস্রই মানব জাতি সেসব ঘটনা ও তার পাশাপাশি মানুষের সে কঠিন ব্যবহার প্রত্যক্ষ করবে, যা নূহ, ইবরাহীম, মূসা, ঈসা আলাইহিমুস্ সালাম ও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম এবং তাদের সংগী সাথীদের দাওয়াতের পরিপ্রেক্ষিতে সংঘটিত হয়েছিলো। অচিরেই সে দিন আসবে যখন ভুল-ভ্রান্তির মধ্যে পতিত এক গোমরাহ নেতৃত্ব ক্ষমতায় আসতে থাকবে, এরা অন্যায় ও গোমরাহীর কাজে পরস্পর সহায়তা করবে। সত্যের দিকে আহ্বানকারীদেরকে নানাভাবে নির্যাতন করবে এবং বিভিন্নভাবে তাদের ওপর নিয়ন্ত্রণ জারি করবে। www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।