তারা হচ্ছে নিবেদিতপ্রাণ । যারা জান মালকে নিঃশেষে আল্তাহর পথে বিলিয়ে দিয়েছেন আল্লাহর যমীনে আল্লাহর প্রভুত্বকে কায়েম করার প্রচেষ্টায় তাদের সার্বিক ত্যাগের পুরস্কারস্বরূপ দুনিয়া ও আখেরাতে আল্লাহ তায়ালা তাদের মর্যাদাকে প্রতিষ্ঠিত রেখেছেন। অন্তরের মধ্যে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার চিন্তা সেই অন্তরে আল্লাহর নূরের ঝলক পয়দা করে দেয়। এই কারণেই তারা আল্লাহর পক্ষ থেকে সৃষ্টির বহু রহস্য সম্পর্কে অবগত হন। আর এই কারণেই সৃষ্টির মধ্যে যেসব রহস্য বর্তমান রয়েছে সেগুলোর বহুলাংশকে আল্লাহ তায়ালা তীদেরকে অবহিত করান । এটাই হচ্ছে বাস্তব কথা, এটা কোনো ভাষাভাষা ছবি বা কোনো অলীক অভিব্যক্তি নয়। এটা হচ্ছে সব থেকে বড় সত্য, যা মানুষের মধ্যে, যমীন ও আসমানের মধ্যে এবং সৃষ্টির সব কিছুর মধ্যে পরিব্যাপ্ত হয়ে রয়েছে। এমনি করে কোনো এক জনগোষ্ঠীর মধ্যে ঈমানের অস্তিত্ব থাকার অর্থ হচ্ছে পার্থিব জীবনের সাথে আখেরাতের জীবনের সমন্বয় সাধন এবং তার জীবনকে এতটা উন্নীত করা যেন উভয় জীবনের মধ্যে তা সংযোগ স্থাপন করার যোগ্য হয়ে গড়ে উঠে। অন্যভাবে বলতে গেলে, ক্ষয়িষ্ণু জীবন ও স্থায়ী জীবনের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করা। পরিপূর্ণ জীবনের সাথে আংশিক জীবনের যোগাযোগ সৃষ্টি করা, এ হচ্ছে এমন একটি বস্তু যা বহু চেষ্টা-সাধনা করেই পাওয়া যায় । এর জন্যে বহু ত্যাগ স্বীকার করতে হয়। যদি কেউ উভয় জীবনের সমন্বয়ে স্থায়িত্ব লাভ করতে চায় তাহলে অবশ্যই তাকে কিছু না কিছু কষ্ট করতেই হবে, কিছু ত্যাগ স্বীকার তাকে করতেই হবে। এই কষ্ট-পরিশ্রম ও ত্যাগই তার জন্যে জীবনের দুর্গম পথ পরিক্রমায় এক উজ্বল আলোক হিসেবে কাজ করবে। বিভিন্ন এঁতিহাসিক ঘটনাবলীর মাধ্যমে বারবার একথা স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে আল্লাহর ওপর মযবুত ঈমান ব্যতীত কোনো ব্যক্তিই জীবনে কোনো মহৎ কাজ সম্পাদন করতে পারে না। এই গুণের ধারক ও বাহক হওয়ার কারণেই পৃথিবীর বিভিন্ন অঞ্চলে অতীতে দীর্ঘকাল যাবত এসব মানুষের সৎ নেতৃত্ব প্রতিষ্ঠিত থেকেছে। যাদের অধীনে মানুষ উন্নতির চরম শিখরে আরোহন করতে সমর্থ হয়েছে। বরং এটা যে কতো বড় সত্য তা মানুষ চিন্তা ভাবনা করে বুঝতে পারে না, আসলে এটাই হচ্ছে সেই অনুপম বিশ্বাস যা মানুষের জীবনকে ঈমানের ধারা সঞ্জীবিত করে। মানুষের চিন্তা প্রসৃত কোনো কাজ, তার রচিত কোনো জীবন-দর্শন, তার গবেষণালন্ধ কোনো জ্ঞান-বিজ্ঞান বা আবিষ্কার, অথবা পৃথিবীতে বিরাজমান কোনো ধর্ম অথবা জীবন পদ্ধতি মানুষকে সেই ভাবে কখনো পথ দেখাতে পারেনি, যেমন করে আল্লাহর ওপরে ঈমানের দৃঢ়তা মানুষের ধ্যান-ধারণাকে উজ্জীবিত করতে সমর্থ হয়েছে এবং তাদের জীবনকে সঠিকভাবে মূল্যায়ন ও মর্যাদা দান করতে পেরেছে-এমনটি দ্বিতীয় নেই । এই সঠিক বিষয় থেকেই পূর্ণাংগ-জীবনের জন্যে সঠিক পথপ্রাপ্তি সম্ভব হয়েছে। ঈমানের সেই উৎস থেকে উৎসারিত জীবন পথের এ দিশা অতীতের নবীদের কাছে সংক্ষিপ্ত আকারে এসেছে, কিন্তু শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লামের ওপর অবতীর্ণ কেতাবে গোটা মানবমন্ডলীর জন্যে সত্য সঠিক জীবন লাভের বিস্তারিত ও বিশদ বর্ণনা রয়েছে। এই আকীদা হচ্ছে এমন এক অকাট্য বিষয়, যা স্বয়ং আল্লাহর কাছ থেকেই এসেছে। এ হচ্ছে সেই সত্য, যা এতিহাসিক বিভিন্ন ঘটনাবলীর মাধ্যমে বারবার প্রমাণিত হয়েছে। ঈমানী যিন্দেগী www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।