যিলালিল কুরআন — যিলালিল কুরআন 21
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

শেষ পর্যন্ত আল্লাহর মহান বার্তার আগমন দিবস সমাগত হলো। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সংগ্রাম সাধনা শুরু হলো। এ সংঘাম সমকালীন সবাই দেখেছে এবং জেনেছে। রসূল (স.) নিজেও যেমন ত্যাগ স্বীকার করেছেন তীর সাথে তেমনি স্বীকার করেছেন তার সাহাবারাও। তারপর থেকে সকল যামানায় ও সকল দেশে যখন এই দাওয়াত পেশ করা হয়েছে বিরোধীদের মোকাবেলায় যারাই এই সংগ্রাম করেছে তার অব্যাহত ধারা সমান গতিতে চলেছে। কিন্তু সকল যামানার সকল সংগ্রাম ও ত্যাগ স্বীকারকে একত্রিত করলেও কি নূহ (আ.)-এর সাথে তার জাতি যে দুর্ব্যবহার করেছে তার সমান হবে? আবার তাকে আল্লাহর পক্ষ থেকে যে ধৈর্য, সহিষ্ণুতা, দৃঢ়তা ও মনোবল, দুর্ব্যবহার সহ্য করার জন্যে দান করা হয়েছিলো, তাও কি অন্যান্য সবার সম্মিলিত ধৈর্য থেকে কোনো অংশে কম হবে? নিসন্দেহে এখানে নূহ (আ.)-এর ত্যাগ তিতিক্ষা হবে সব কিছুর ওপরে । একথা সত্য যে, পৃথিবীতে আল্লাহর ওপর ঈমান আনার কাজকে প্রতিষ্ঠিত করার জন্যেই এই কঠিন সংগ্রাম পরিচালিত হয়েছিলো । এই সহিষ্ণুতা, অবিচলতা, এই দুঃখ-কষ্ট ছিলো সকল যামানার রসূল ও তীদের সংগীসাথীদের পক্ষ থেকে এক মহান ত্যাগ । সম্ভবত পৃথিবীতে আল্লাহর ওপর ঈমান আনার যে প্রচেষ্টা চালানো হয় তা অন্যান্য সকল বিষয়ের জন্যে চেষ্টা করা থেকে অনেক বড় ও গুরুত্বপূর্ণ, বরং সত্য বলতে কি, আল্লাহর ওপর গভীর বিশ্বাস গোটা পৃথিবী এবং এর ওপর অবস্থিত সকল জিনিস থেকে বড় অথবা অন্য অর্থে তোমাদের অনুভূতি ও দৃষ্টিতে যেগুলো ধরা পড়তে পারে সে সব কিছু থেকেও ঈমানের গুরুত্ অনেক বেশী । আল্লাহ রাব্বুল আলামীনের ইচ্ছা হয়েছিলো তিনি সুনির্দিষ্ট ও বিশেষ কিছু গুণসম্পন্ন একটি জীবের অস্তিত্ব এই দুনিয়ায় পাঠাবেন, তাই এই গুণাবলী দেয়া হয়েছে তার বুঝ-শক্তির মধ্যে ৷ তার জীবন-পদ্ধতিতে ঠিক সে পরিমাণ দেয়া হয়েছে যা সে আল্লাহর সাহায্য ও নিজ নিজ তৌফিক অনুসারে চেষ্টা করে অর্জন করতে পারে। কিন্তু এ সব গুণাবলী দ্বারা ভূষিত করে কেন আল্লাহ তায়ালা মানুষকে পয়দা করলেন এটা আমাদের পক্ষে জানা সম্ভব হয়নি। তবে বুঝে সুঝে ইচ্ছা শক্তি প্রয়োগ করে চেষ্টা সাধনা করার জন্যে তাকে দায়িত্ব দেয়া হয়েছে। ঈমানকে তার নিজের চিন্তা চেতনার মধ্যে এবং জীবনে চলার পথে বাস্তবে যেন সে প্রয়োগ করতে পারে তার জন্যে কোনো চাপ প্রয়োগ না করে তার সুবিবেচনার ওপর এই ভার দেয়া হয়েছে। ঈমান গ্রহণ ও আনুগত্য প্রদর্শনে ফেরেশতাদের মতো তাদেরকে মযবুর করা হয়নি। আবার অন্যায় ও অপরাধজনক কাজ করার জন্যেও তাকে নির্দিষ্ট করে দেয়া হয়নি যে, শয়তানের মতো সর্বদা অন্যায় এবং অযৌক্তিক কাজই সে করে যাবে। এর রহস্য আমাদের বোধগম্য নয়, কিন্তু আমরা বিশ্বাস করি গোটা সৃষ্টিজগতের সাথে সংযোগ রক্ষা করার জন্যেই আল্লাহ তায়ালা এ সব বৈশিষ্ট্য দিয়ে আমাদেরকে পয়দা করেছেন। সুতরাং ঈমানদার মানুষের কর্তব্য গোটা মানবমন্ডলীর মধ্যে ঈমানের তাৎপর্য ও বৈশিষ্ট্যগুলোকে প্রতিষ্ঠিত করা । এই দায়িত্ব দিয়েই তিনি নবী রসূলদেরকে পাঠিয়েছেন। আল্লাহ তায়ালা তাদের এই চেষ্টা সাধনাকে বরাবরই কবুল করেছেন। তাদের অনুসারীদের মধ্যে www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।