অর্থাৎ, কি ব্যাপার, আল্লাহর কোনো মর্যাদা আছে বলেও কি তোমরা মনে করো না, অথচ তিনি তোমাদেরকে একটার পর এক পর্যায়ে সৃষ্টি করেছেন? তোমরা কি দেখছো না কেমন করে তিনি সাতটি আসমানকে সুসামঞ্জস্যভাবে সৃষ্টি করেছেন? তার মধ্যে চাদকে স্নিগ্ধ বাতি বানিয়ে দিয়েছেন এবং সূর্যকে মহা সমুজ্বল আলোকবর্তিকা-স্বরূপ বানিয়েছেন? আবার তোমাদেরকে পৃথিবী থেকে অন্যান্য গাছপালার মতো করে উৎপন্ন করেছেন, তারপর এক সময় আসবে যখন এই যমীনের মধ্যেই তোমাদেরকে তিনি ফিরিয়ে নিয়ে যাবেন এবং এরপর একদিন তোমাদেরকে এই যমীন থেকে বের করে নেবেন। এটা তো এক বাস্তব সত্য যা তোমরা দেখছো। আল্লাহ তায়ালা যমীনকে তোমাদের জন্যে বিছানাস্বরূপ বানিয়ে দিয়েছেন যাতে করে তোমরা তার গিরিসংকটের মধ্য থেকে পথ বের করে নিতে পারো। মুসলমানদের অন্তরের মধ্যে বাস্তব সত্যকে প্রতিষ্ঠা করার জন্যে তাদের সামনে নূহ (আ.)-এর কাহিনীকে এখানে পেশ করা হয়েছে। কোরায়শ জনগণের মধ্যে শুরু থেকে যে গভীর গোত্রীয় সম্প্রীতি বিরাজ করছিলো, তাদের মধ্যে ধীরে ধীরে যে একাত্মতা, দলীয় সংগঠন ও সংঘবদ্ধতা গড়ে উঠেছে সেই সৌহার্দকে টিকিয়ে রাখার জন্যেই এই দাওয়াতী কাজের প্রসার প্রয়োজন । মানুষকে দাওয়াতের মাধ্যমে যে জীবন ব্যবস্থা দান করা হয়েছে তার ওপর তাদেরকে প্রতিষ্ঠিত করা প্রয়োজন। এটাই আল্লাহর প্রাচীনতম ও মজবুত পথ, যার ওপর মানুষ দৃঢ়তার সাথে টিকে থাকতে পারে। কিন্তু আল্লাহর রসূলরা যখনই বিরোধী মনোভাবাপন্ন ও পথহারা মানুষকে সঠিক পথ দেখানোর জন্যে আল্লাহর পচ্ষ থেকে বার্তা বহন করে এনেছেন, তখনই মানুষ অবাক বিস্ময়ে তাদের দিকে তাকিয়ে থেকেছে। কখনও তাদেরকে অজানা এক ভয় ভীতি পেয়ে বসেছে যে, তারা বাপ-দাদার আমল থেকে যে দেব-দেবীর পূজা করে আসছিলো তাদেরকে পরিত্যাগ করলে তারা রুষ্ট হবে, অকল্যাণ ডেকে আনবে-এমনকি অভিশাপ দিয়ে তাদেরকে ছারখার করে দেবে। এই বিরোধী লোকেরা একের পর এক রসূলদের আগমন সম্পর্কে নানাপ্রকার ভুল চিন্তা-তাবনা করতো । মানুষের মনে স্বভাবতই এ প্রশ্ন জাগে যে, নূহ (আ.) এতো দীর্ঘকাল ধরে যে দাওয়াতী কাজ করলেন, এতো ত্যাগ স্বীকার করলেন এবং মহা প্লাবনের পর আরও দীর্ঘ বছর ধরে যে মোমেন গোষ্ঠী গড়ে তুললেন তারা মোহাম্মদ (স.) এর যামানা আসতে আসতে কেন গোমরাহ হয়ে গেলো? এই সূরা ও কোরআনে বর্ণিত আরও কয়েকটি সূরায় নূহ (আ.)-এর ত্যাগ তিতীক্ষার যে বর্ণনা পাওয়া যায়, পৃথিবীর ইতিহাসে এতো দীর্ঘ সময় ধরে আর কেউ ত্যাগ তিতীক্ষার কষ্ট করেছেন বলে কোনো নধীর নেই । এতদসত্তেও কেন তার জাতির বিরোধিতা শেষ হলো নাঃ বরং তাদের ঠাট্টা-বিদ্রপ, উপহাস-উপেক্ষা অবিরাম গতিতে চলতে থাকল । এসত্তেও নূহ (আ.) এসব কিছু পরম ধৈর্য ও সহিষ্ণুতা, উত্তম ব্যবহার, অতি সুন্দর ও বিনয় আচরণ এবং স্নিগ্ধ ও মনোরম বাচনভংগীতে দ্বীনের দাওয়াত দিতে থাকেন। তাঁর প্রাঞ্জল ও মনমোহিনী ভাষায় দাওয়াত দানের সূচনা থেকেই সেই দীর্ঘস্থায়ী বিরোধিতা শুরু হয়ে যায় এবং মহাপ্রাবন না আসা পর্যন্ত একটি দিনের জন্যেও তার কাজ বন্ধ থাকেনি । আরও বহু রসূল দুনিয়ায় এসেছেন, যাদের মধ্যে কাউকে উপহাস বিদ্রূপ করা হয়েছে, কাউকে আগুনে পোড়ানো হয়েছে, কাউকে করাত দিয়ে চিরে ফেলা হয়েছে, কাউকে পূরিবার ও বাড়ী ঘর থেকে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে। www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।