যিলালিল কুরআন — যিলালিল কুরআন 21
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

কোরায়শদের সামনে নূহ (আ.)-এর সময়কার সেই দীর্ঘ কাহিনী তুলে ধরা হচ্ছে যাতে করে তারা হৃদয়ের চোখ দিয়ে তাদের পূর্বসূরী সত্যবিরোধী ও সত্যকে অস্বীকারকারীদের পরিণতিকে দেখতে পায়, তাদের কাছে প্রেরিত রসূলের মায়াভরা ব্যবহার যেন দেখতে পায়। এ অবস্থায় নিশ্চিত তারা অনুভব করবে যে, রসূল (স.) তাদেরকে কোনো ধ্বংসের দিকে আহবান জানাচ্ছেন না, বরং তারা তাঁকে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নির্ধারিত দয়ার এক প্রতিমূর্তি হিসেবে দেখবে-সুনির্দিষ্ট একটি সময়ের জন্যে ঢিল দেয়া বা অবকাশ দেয়ার অবস্থাকেও তারা দেখতে পাবে। যেহেতু সত্যকে বুঝার জন্যে সর্বপ্রকার উপায়-উপকরণ ও উদাহরণ তাদের সামনে চূড়ান্তভাবে এসে গেছে, এ জন্যে নূহ (আ.)-এর যামানার মতো এতো দীর্ঘ সময়ের জন্যে দাওয়াত পেশ করার এখন আর প্রয়োজন হবে না। নূহ (আ.)-এর প্রার্থনার ফলে যে কঠিন পরিস্থিতির উত্তব হয়েছিলো সেই কঠিন পরিস্থিতিও এখন আর কোনোদিন আসবে না। কিন্তু আফসোস ‘সেই কোরায়শদের জন্যে, এ সকল যুক্তিপূর্ণ ও জ্ঞানগর্ভ কথা তাদের গোমরাহী বৃদ্ধি ছাড়া আর কোনো কাজই করলো না।' এরশাদ হচ্ছে, ‘নূহ দোয়া করতে গিয়ে বললো, হে আমার রব, পৃথিবীতে কাফেরদের একটি ঘরও ধ্বংস না করে তুমি ছেড়ে দিয়ো না। যদি তুমি (ধ্বংস না করে) তাদেরকে ছেড়ে দাও তাহলে তারা তোমার বান্দাদেরকে গোমরাহ করবে, আর অপরাধপ্রবন ও অস্বীকারকারী কাফের ব্যতীত তারা অন্য কোনো সন্তানই জন্ম দেবে না ।' আল্লাহ রাববুল আলামীন-এর দিকে মানুষকে বরাবর যে আহ্বান জানানো হয়েছে সেই একই দাওয়াত মোহাম্মাদুর রসূলুল্লাহ, (স.) তীর দেশবাসীর কাছে পেশ করেছেন, আর তা হচ্ছে, আল্লাহ তায়ালাই যে একমাত্র মালিক ও একক শক্তি এই চরম ও পরম সত্য গ্রহণ করার জন্যে আহবান জানানো, এ কথাকে দৃঢ়ভাবে বিশ্বাস করা, নিজে মেনে নেয়া এবং এর মূলনীতিসমূহকে দৃঢ়ভাবে সমাজের বুকে প্রতিষ্ঠা করাই ছিলো এই দাওয়াতের মূল উদ্দেশ্য বিরোধীদের জন্যে এটা কোনো নতুন ও অস্বাভাবিক জিনিস ছিলো না । তারা স্পষ্টভাবে দেখতে পাচ্ছিল সৃষ্টিকুলের সব কিছুর মধ্যে প্রতিনিয়ত একই সুর ধ্বনিত হচ্ছে, সব কিছুর মধ্যে পারস্পরিক একটা অবিচ্ছেদ্য গভীর সম্পর্ক রয়েছে এবং সব কিছু একই শক্তির ইচ্ছার অধীনে নিরন্তর গতিশীল কাজ করে যাচ্ছে। সৃষ্টিজগতের সব কিছু আবহমানকাল ধরে এক সুপরিকল্পিত কর্মসূচী মোতাবেক কাজ করে চলেছে। সৃষ্টিকুলের এ রহস্যসমূহের সবকিছুকেই নূহ (আ.) তীর জাতির সামনে অত্যন্ত যুক্তিপূর্ণ কথা দ্বারা তুলে ধরেছিলেন। কেমন করে আল্লাহ তায়ালা তার কথার উদ্ধৃতি দিচ্ছেন তা লক্ষণীয়, ‘সে (নূহ) বললো, হে আমার জাতি, অবশ্যই আমি তোমাদের জন্যে স্পষ্ট সতর্ককারী, আমি তোমাদের এ কথাটি গ্রহণ করতে আহবান জানাচ্ছি যে, তোমরা একমাত্র আল্লাহর দাসত্ব করো এবং তাকেই ভয় কর, আর আনুগত্য করো একমাত্র আমারই, তাহলে আল্লাহ তায়ালা তোমাদের (অতীতের) সকল অপরাধ মাফ করে দেবেন এবং তোমাদেরকে একটি সুনির্দিষ্ট সময় পর্যন্ত বাচিয়ে রাখবেন । অবশ্যই সব কিছুর জন্যে রয়েছে আল্লাহর পক্ষ থেকে পূর্ব নির্ধারিত এক মেয়াদ, সেই নির্দিষ্ট ক্ষণ যখন এসে যাবে তখন আর কাউকে একটুও সময় দেয়া হবে না । হায়, তোমরা যদি একথা জানতে ৷ অর্থাৎ, এ সম্পর্কে যদি তোমাদের সঠিক কোনো জ্ঞান থাকতো এবং সে জ্ঞানকে তোমরা কাজে লাগাতে! তাহলে তোমরা, এইভাবে তোমাদের ধ্বংস ডেকে আনতে না! www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।