যিলালিল কুরআন — যিলালিল কুরআন 21
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

করেছেন। ধন-সম্পদ ও ক্ষমতার অধিকার বিরোধীদেরকে পরিপূর্ণ নিষ্ঠা ও আত্মত্যাগ নিয়ে দীর্ঘ সাড়ে নয় শত বছর আহ্বান করার পর তিনি তাদের ব্যাপারটি আল্লাহর দরবারে পেশ করার প্রয়োজন বোধ করেন। তিনি এই বলে দোয়া করেন, ‘হে আমার রব, অবশ্যই আমি আমার জাতিকে রাত-দিন ডেকেছি, কিন্তু আমার সেই আহবানের ফল তাদের জন্যে পালানো ছাড়া আর কিছু বৃদ্ধি করেনি; আর যতবারই আমি তাদেরকে ক্ষমা করার উদ্দেশ্যে ডেকেছি ততবারই তারা কানে আংগুল দিয়ে থেকেছে... ৷ এরপর বলেছি, ক্ষমা চাও তোমাদের প্রতিপালকের কাছে, .... নূহ (আ.) পুনরায় দোয়া ‘হে আমার রব, ওরা আমার সাথে নাফরমানী করেছে এবং সেই ব্যক্তির আনুগত্য করেছে যার ধনসম্পদ এবং সন্তান শুধু তার ক্ষতিই বৃদ্ধি করেছে .... ৷' সামগ্রিকভাবে এই হচ্ছে তৎকালীন সমাজের অবস্থা, আর পাশাপাশি আল্লাহ তায়ালা প্রেরিত নবী (আ.)-এর দায়িতৃ্‌ পালন প্রণিধানযোগ্য । তিনি রেসালাতের হক আদায় করতে একটুও কসুর করেনন্ি। অনুরূপভাবেই সামগ্রিক দায়িত্‌ পালন করার জন্যে মোহাম্মাদুর রসূলুল্লাহ (স.)-কে নির্দেশ দেয়া হয়েছিলো। সমগ্র পৃথিবীর বুকে দ্বীন ইসলাম প্রতিষ্ঠা তথা আল্লাহর প্রভুত্ব কায়েমের দায়িত্ব ছিলো শেষ যামানার নবীর প্রতি মহাপবিত্র এক আমানত ৷ রসূলুল্লাহ (স.)-এর প্রতি অর্পিত দায়িত্বসমূহের মধ্যে এটাই ছিলো সবচাইতে বড় এবং সবচাইতে গুরুত্বপূর্ণ দায়িত্ব । এ দায়িত্ব পালনকালে তাকে দেখানো হচ্ছে, তার পূর্বসূরী তারই এক ভাই নূহ (আ.) পৃথিবীতে ঈমানী যিন্দেগী প্রতিষ্ঠার জন্যে কতো কঠিন দায়িত্ব কতো দীর্ঘকাল ধরে পালন করেছেন । তাকে আরও জানানো হচ্ছে, দ্বীনের দাওয়াত পেশ করার সময়ে তাকে অতীতে কতো সাংঘাতিক বিরোধিতার সম্মুখীন হতে হয়েছে, দেখানো হয়েছে সত্য-সঠিক নেতৃত্ব প্রতিষ্ঠার বিরোধিতায় বাতিলপন্থী নেতারা কতো কঠিন ও হিংস্র। আরও এটাও দেখানো হয়েছে যে, এতসব বাধা বিঘ্ন ও অসৎ নেতৃত্ব প্রতিষ্ঠিত থাকা সত্তেও মানব সৃষ্টির শুরু থেকেই মানুষকে সৎ পথে আনার জন্যে এবং আল্লাহর যমীনে আল্লাহর আইন-কানুন চালু করার জন্যে আল্লাহর পক্ষ থেকে রসূলদের প্রেরণের এক অবিরত ধারা, যার একটি পর্যায় নূহ আলাইহিস সালামের ওপর এসে শেষ হয়েছে। বিশেষভাবে মক্কার মুসলমানদের সামনে এবং সাধারণভাবে সকল মুসলমানের সামনে নূহ (আ.)-এর যামানার সেই মহা সংকট ও সেই চরম বিদ্রোহী জাতির শাস্তির অবস্থা তুলে ধরা হয়েছে। জানানো হয়েছে যে, পৃথিবীর বুকে আল্লাহর দ্বীনের দাওয়াত পৌছানোর জন্যে এই মুসলিম জাতিই নবী (স.)-এর ওয়ারেস বা উত্তরাধিকার হিসেবে কাজ করবে। সর্বশক্তিমান আল্লাহর পথে মানুষকে এগিয়ে আনার জন্যে দাওয়াত দানের কাজ তারা করবে, সেই জনপদকে সত্যের দিকে আহবান জানানোর জন্যে কাজ করবে, যারা শেরক বেদ্য়াতে ভরা পরিপূর্ণ জাহেলিয়াতের একেবারে কেন্দ্রবিন্দুতে অবস্থিত, যারা জাহেলিয়াতের মধ্যে বরাবর হাবুডুবু খেয়েছে তারা হচ্ছে সেই সকল জাহেল যারা দ্বিতীয় মানব সভ্যতার মধ্যে অবস্থিত সৎ কর্মের সকল সীমাকে অস্বীকার করে সবরকম অন্যায় ও অপকর্মের মধ্যে মজবুতভাবে টিকে থাকার জন্যে চূড়ান্ত রকমের চেষ্টা করেছে এবং সেই সময়কার ধ্বংসাত্মক কার্যকলাপ থেকে বেঁচে থাকতে চেষ্টা করেছে। সংখ্যায় তারা যদিও ছিলো অতি নগণ্য । www.botkitab. blogspot.com

— পৃষ্ঠা ১৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।