যিলালিল কুরআন — যিলালিল কুরআন 21
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

সংশ্কিপ্ত আল্লোচনা আলোচ্য সূরার সবটুকুর মধ্যেই নূহ আলাইহিস সালামের কেসসা ও তাঁর জাতির করুণ অবস্থা বর্ণনা করা হয়েছে। পৃথিবীর বুকে ইসলামের দাওয়াত পেশ করতে গিয়ে কতো ধরনের অভিজ্ঞতা একজন মানুষের হতে পারে তার বাস্তব ছবি এ সূরার মধ্যে তুলে ধরা হয়েছে। এরপর বিশেষ একটি সময়ের অবস্থাকে তুলে ধরে স্থায়ীভাবে জাহেলিয়াতরূপী কঠিন রোগটির চিকিৎসা সম্পর্কেও এখানে জানানো হয়েছে। এ বর্ণনার মধ্যে একথাটাও জানানো হয়েছে যে, ভালো ও মন্দের মধ্যে সংঘর্ষ এক চিরন্তন ব্যাপার । নূহ (আ.)-এর ঘটনা জানার পর মানুষ যে সকল অভিজ্ঞতা লাভ করেছে তার মধ্যে একটি বড় অভিজ্ঞতা হচ্ছে এই যে, প্রতিহিংসাপরায়ন, বিপথগামী, অহংকারী এবং ভুল নেতৃত্বাধীনে রসবাসরত ব্যক্তিরা বরাবরই সত্যবিমুখ থাকে৷ হেদায়াতের যুক্তিপ্রমাণ ও ঈমান উজ্জীবনকারী বিষয়গুলো তারা কিছুতেই বুঝতে চায় না। তাদের নিজেদের অস্তিত্বের মধ্যে যেসব বিস্ময়কর জিনিস তারা অনুভব করে এবং আদিগন্ত বলয়ে মনোমুগ্ধকর যা কিছু আছে তা থেকে ওরা মোটেই শিক্ষা গহণ করতে প্রস্তুত নয়। দৃশ্য ও অদৃশ্য এ সব কিছুর মধ্যে আল্লাহর অফুরন্ত নেয়ামতের নিদর্শন রয়েছে যা মানব মনে গভীরভাবে রেখাপাত করে। সেই নেয়ামতগুলোর দিকে একটু ভালোভাবে দৃষ্টিপাত করলে সেগুলোর আলোকে সঠিক পথপ্রাপ্তি মোটেই কঠিন হয় না। আল্লাহর সেই বিধানসমূহ হিংস্র, বিপথগামী, অসৎ, সত্যবিমুখ ও অহংকারী নেতৃত্ব প্রতিষ্ঠার প্রবক্তাদের মনেও রসূল (স.)-এর আগমনের যথার্থতা ও কল্যাণকারিতা সম্পর্কে বিশ্বাস জন্মায় । এইসব প্রাকৃতিক উপাদানের সাথে সাথে রয়েছে নবী রসূলদের প্রাণান্তকর প্রচেষ্টা, ইসলামের ভুবন মোহিনী দাওয়াতকে মানব সাধারণের দ্বারে দ্বারে পৌছে দেয়ার জন্যে তাদের পূর্ণাংগ আত্মনিবেদন, এ কাজের জন্যে বাঞ্চনীয় নানা প্রতিকুলতার মোকাবেলায় পর্বত-সম তাদের অবিচলতা এবং নিরন্তর অধ্যবসায়, যা ভুলপথে পরিচালিত বিরোধী মনোভাবাপন্ন, পাপপ্রবণ ও উচ্ছংখল মানুষকে সঠিক পথ দেখানোর জন্যে আল্লাহর পক্ষ থেকে এক নিখুঁত ব্যবস্থা হিসেবে গড়ে উঠেছে। কিন্তু আফসোস, ওদের অবস্থা হচ্ছে এই যে, ওরা বাপ-দাদার অন্ধ অনুসরণ ত্যাগ করার যৌক্তিকতা বুঝতে পারছে না, ওদের কাছে সত্যপথের পথিক যারা হেদায়াতের পথে চলছে, তাদের কোনো মূল্য বা মর্যাদা নেই, তারা ঈমানী যিন্দেগীর মধ্যে উপস্থিত কোনো লাভ দেখতে পায় না! তারা তো মনে করে স্কুল কলেজ-ইউনিভার্সিটিতে কাজ করলে, পড়াশুনা করলে বা পড়ালে যেমন মজুরী বা নানা প্রকারের সুযোগ-সুবিধে পাওয়া-যায়, ইসলাম গ্রহণ করলেও সে ধরনের কিছু না কিছু সুযোগ-সুবিধা পাওয়া যাবে। যারা ইসলাম গ্রহণ করছে তাদেরকে যখন এরা উপস্থিত ও তার কোনো একটিও পেতে দেখে না, তখন তারা পরবর্তীকালে অবশ্যন্তাবী সাফল্যের খবরের প্রতি কোনোভাবেই আস্থা আনতে পারে না। এমনি ধরনের এক পরিবেশের মোকাবেলা করতে হয়েছে নূহ (আ.)-কে। দীর্ঘ সাড়ে নয় শত দরবারে নালিশ করতে বাধ্য হয়েছেন। তার দীর্ঘ জীবনে তিনি বিরোধীদের ইসলামের দিকে চালানোর সময়ে বিরোধীদের সকল বাধা-বিপত্তি, উপহাস, বিদ্রপ, অবহেলা ও অবজ্ঞা-নীরবে সহ্য www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।