‘অতএব ছেড়ে দাও তাদেরকে, তারা শলা পরামর্শ করুক এবং সেই ওয়াদা করা দিনের সাক্ষাত লাভ করার পূর্বে তারা এসব আজে বাজে খেলাধূলায় মেতে থাকুক । সেদিন তারা কবর থেকে অত্যন্ত দ্রুতগতিতে এমনভাবে বেরিয়ে আসবে, যেন তারা নির্দিষ্ট কোনো লক্ষ্যে পৌছানোর জন্যে উর্দ্ধস্বাসে দৌড়াচ্ছে। তাদের চোখগুলো ভীত সচকিত এবং কলুষ কালিমায় আচ্ছাদিত থাকবে, আর সে কঠিন দিনটি সম্পর্কেই তাদের নিশ্চিত ওয়াদা দেয়া হচ্ছে।' তাদের কদর্য অবস্থার বর্ণনা সম্বলিত এই সম্বোধনের ধারা অব্যাহত রয়েছে। এই সন্বোধনের মাধ্যমে তাদের তিরঙ্কার করা হচ্ছে। এই সম্বোধনের কারণে তাদের মধ্যে যেমন ভীতির সঞ্চার হচ্ছে তেমনই তারা বুঝতে পারছে যে, তাদের প্রতিটি পদক্ষেপের প্রতি পুরোপুরিই লক্ষ রাখা হচ্ছে। সেদিন তাদের চেহারা ছবি, গোটা অবয়ব ও চাল চলন সবকিছুই ভীতিপ্রদ এবং ভয় উদ্বেককারী হবে। এখানে তাদের বর্ণনা দিতে গিয়ে কটাক্ষই করা হয়েছে। বিদ্ৰুপাত্মক এমন ভাষা ব্যবহার করা হয়েছে যা আসলেই তাদের অবস্থার জন্যে উপযোগী । বলা হচ্ছে- ওরা কবর থেকে বেরিয়ে এসে এমন দ্রুতগতিতে দৌড়াতে থাকবে, দেখে মনে হবে তারা কোনো গন্তব্য স্থানে জলদী পৌছানোর জন্যে দৌড়ে যাচ্ছে। তাদের প্রতি এমন কটাক্ষ কোনো অমূলক বিষয় নয়, দুনিয়াতেও তো তারা এমনিভাবে পূজামন্ডপের দিকে মূর্তিপূজার উদ্দেশ্যে নির্বোধের মতো দ্রুতগতিতে দৌড়ে যায় এবং তার চতুর্দিকে তারা ভীড় করে মেলা জমায়। সে ভয়ংকর দিনে সে মূর্তিপূজারী মোশরেকরা দিক বেদিক জ্ঞানহারা হয়ে ছুটাছুটি করতে থাকবে। তবে সে দিনের দৌড়াদৌড়ি এবং আজকের দৌড়াদৌড়ির মধ্যে আকাশচুম্বী পার্থক্য রয়েছে। এরপর এই বলে তাদের অবস্থার বর্ণনা সমাপ্ত করা হচ্ছে যে, ‘তাদের চোখগুলো সেদিন ভীত সন্ত্রস্ত অবস্থায় অবনমিত থাকবে, যার ওপর কলুষ কালিমা ছেয়ে থাকবে ৷’ এই বাক্যসমূহের মধ্যে তাদের চেহারার পরিপূর্ণ বর্ণনা ফুটে উঠেছে। এই বর্ণনায় তাদের কারুণ ও হীন অবস্থার ছবি যেন জীবস্ত রূপ লাভ করেছে । জীবদ্দশায় তারা সেদিন সম্পর্কে যেভাবে ঠাট্টা বিদ্রপ করতো তারই প্রতিদান হিসাবে এ অপমানজনক অবস্থায় তারা পতিত হবে! ‘আর এই দিনের ওয়াদায় তো তারা সন্দিহান ছিলো, তারা রসূল (স.)-কে মিথ্যাবাদী সাব্যস্ত করেছিলো এবং অনাগত আযাবের জন্যে খুবই ব্যস্ত হয়ে পড়েছিলো এভাবে সূরাটির শুরু ও শেষের আলোচনা সুসমন্বিত হয়েছে, আর এখানে সমাপ্ত হচ্ছে পুনরুথান ও প্রতিদান দিবসের দীর্ঘ বর্ণনা । জাহেলিয়াতের অর্থহীন জীবন ও ইসলামী জীবন ব্যবস্থার সম্মোহনী ধ্যান-ধারণার মধ্যে যে বিরাট পার্থক্য বর্তমান তা এই দীর্ঘ আলোচনার মাধ্যমে আশা করি পরিক্ফুট হয়ে উঠেছে। www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।