তারা অবশ্যই জানে, কোন সে হীন পদার্থ থেকে তাদের সৃষ্টি, আর তারা আল্লাহর কাছে কোনো মর্যাদা লাভ করা থেকে কতো বেশী দূরে অবস্থানে রয়েছে। একথাটা খুব সহজেই তাদের বুঝা উচিত ছিলো যে, যে আল্লাহকে তারা অস্বীকার করছে তাঁর কাছে জ্বলন্ত আগুন তাদের জন্যে অপেক্ষা করছে। তাদের হীন ও অপমানজনক অবস্থাকে তুলে ধরা এবং তাদের অহংকারকে দূর করার লক্ষ্যে আল্লাহ তায়ালা জানাচ্ছেন যে, তিনি আরও উন্নত ও সুন্দরতর জীব সৃষ্টি করতে সম্পূর্ণ সক্ষম ৷ যাকে তারা কিছুতেই শক্তিহীন ও ক্ষমতাহীন করতে পারবে না । পরিশেষে তাদেরকে বেদনাদায়ক শাস্তি প্রদান করা হবে। আল্লাহর শপথব্বাক্চ্য ‘অতএব সূর্যোদয় ও সূর্যাস্তের স্থানসমূহের মালিকের শপথ, অবশ্যই আমি সব কিছু করতে সক্ষম, যে কোনো সময়ে ওদের থেকে জীবকে আমি ওদের স্থলাভিষিক্ত করতে পারি, এ ব্যাপারে আমাকে কেউ পেছনে ফেলতে পারবে না ৷' এই বিষয়টির ব্যাপারে কসম খাওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমাদের কাছে মনে হয় না, তবু যখন আল্লাহ তায়ালা নিজেই কসম খেয়েছেন তখন নিশ্চয়ই আমাদের বুঝতে হবে যে, এর বিশেষ কিছু তাৎপর্য আছে। গভীরভাবে চিন্তা করলে আমাদের এটুকু বুঝে আসে যে, সূর্যোদয় ও সূর্যাস্তের স্থানসমূহের কসম খাওয়ার মধ্যে সৃষ্টার শ্রেষ্ঠত্বের বর্ণনা পরিক্ষুট হয়ে ওঠেছে। ‘মাশরেক ও মাগরেব' সূর্য উদয় ও অস্তমিত হওয়ার স্থানসমূহ বলতে এই বিশাল সৃষ্টিকূলে তারকারাজির উদয় ও অস্তমিত হওয়ার স্থানসমূহকেই বুঝায় । অবশ্য এই বিস্তীর্ণ পৃথিবীর বুকে যে, একাধিক স্থানে সূর্যোদয় ও সূর্যাস্ত সংঘটিত হচ্ছে সেই দিকেও এ কথার ইংগীত হতে পারে। সৌরলোকে পৃথিবীর আবর্তনের সাথে সাথে গ্রহ নক্ষত্রের একটার পর আর একটার আগমন ও নিক্রিয়মনের ধারা অবিরতভাবেই চলছে। পূর্ব দিগন্তে উদয় ও পশ্চিম দিগন্তে অসন্তমিত হওয়ার বিষয়টি তো সদা সর্বদাই পরিলক্ষিত হচ্ছে। এভাবে ‘উদয় ও অস্তমিত হওয়ার স্থানসমূহ' কথাটির ব্যাখ্যাও জানা যায়। এ কথা দ্বারা অন্তরের মধ্যে এ সৃষ্টি জগতের বিশালত্ব সম্পর্কে উপলব্ধি জাগে এবং সকল সৃষ্টির যিনি সৃষ্টিকর্তা তাঁর মাহাত্ম সম্বন্ধেও কিছু চেতনা সৃষ্টি হয়। এরপরও কি এ সৃষ্টি জীবের মনে এতোটুকু সন্দেহ থাকতে পারে যে তিনি ইচ্ছা করলে এ সকল সৃষ্টি থেকে অনেক বেশী উন্নত মানের জীব সৃষ্টি করতে সক্ষম, যার কল্পনা কারো পক্ষেই সম্ভব নয়। কেউই এ ব্যাপারে তীকে পরাজিত করতে পারে না, তীর থেকে কেউ কিছু কেড়েও নিতে পারে না এবং তাঁর পাকড়াও থেকে কেউ পালিয়েও যেতে পারে না, এ ব্যাপারে কি কারো কোনো সন্দেহ থাকতে পারে? এ প্রসংগের বর্ণনা এখানে শেষ হচ্ছে। সেই ভয়ানক কেয়ামতের দিনে অপরাধীদেরকে যে কঠিন আযাব দেয়া হবে তার ছবি তুলে ধরা, মোমেনদের মর্যাদা ও নেয়ামতের বর্ণনা পেশ করা ও কাফেরদের দুর্ভোগের কথা উল্লেখ করার পর রসূল (স.)-কে সম্বোধন করে বলা হচ্ছে যে, তাদের বিষয় তার চিন্তা না করে তাদেরকে সেদিনের আযাব ভোগ করার জন্যে ছেড়ে দেয়া উচিত । সেদিন হবে তাদের জন্যে বড়ই অপমানজনক ও কষ্টকর! এরশাদ হচ্ছে-
— পৃষ্ঠা ১৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।