যিলালিল কুরআন — যিলালিল কুরআন 21
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

ক্লসুল (স.)-এক্স মক্কী জীবনের একটি দৃশ্য রসূলের মন্ধী-জীবনে যে সব দৃশ্যের অবতারণা হয়েছে সেগুলোর মধ্য থেকে একটি দৃশ্য এখানে পেশ করা হচ্ছে, একদিন রসূলুল্লাহ (স.) এক বাড়ীতে বসে কোরআন তেলাওয়াত করছিলেন। কথাটা জানতে পেরে মোশরেকদের একটি দল সেইদিকে ছুটে গেলো। তারপর তারা বাড়ীর চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে বসে পড়লো । কিন্তু কিছুক্ষণের মধ্যেই তাদের মনে হলো এভাবে দৌড়ে আসাটা মনে হয় ভালো হলো না। হেদায়াতের কথাগুলো শোনার সময় তাদের মনে হতে লাগলো যে, এভাবে দৌড়ে এসে গলা লম্বা করে শুনতে যাওয়াটাও ঠিক হয়নি। সে সময়ে তেলাওয়াত হচ্ছিলো, by ‘এই কাফেরদের আজ হলো কি এরা কেন আজ উর্ঘশ্বাসে তোমার সামনে ছুটে আসছে।' ‘আল-মুহতিয়ু' শব্দটি অর্থ ঘোড়ার লাগামের মতো গলা লক্বা করতে করতে ছুটে আসা এবং 'ইযীন' ‘ইয়াযন' এর বহুবচন, এর অর্থ হচ্ছে দলবন্ধভাবে এগিয়ে আসা ৷ এর ব্যাখ্যায় বলা হয়েছে যে, অন্তরের মধ্যে সন্দেহ নিয়ে এগিয়ে আসার কারণে তাদের মধ্যে খুব সংগোপনে একটা ভাংগন সৃষ্টি হয়ে গিয়েছিলো এরই কারণে তাদের প্রতিটি নড়াচড়া বা গতিবিধির মধ্যে তাদের দুর্বলতা প্রকাশ পাচ্ছিলো। জিজ্ঞাসাবাদের কারণে তাদের প্রতিটি কথায় বিস্ময় ফুটে বের হচ্ছিলো । তারা রসূলুল্লাহ (স.)-এর দিকে জোর কদমে এগিয়ে আসছিলো তীর কথা শোনার জন্যে বা হেদায়াত লাভ করার জন্যে নয়; বরং এক মারাত্মক আতংক নিয়ে তারা তার কথাগুলো জানতে এসেছিলো । জানার পর তারা ওখান থেকে আবার বিক্ষিপ্ত হয়ে যেতে চেয়েছিলো। যে ষড়যন্ত্র ও বদথেয়াল চরিতার্থ করার মনোবৃত্তি নিয়ে তারা এখানে এসেছিলো নবী (স.)-এর কথা শোনার পরও শলা-পরামর্শ করে সেখানে কিছুক্ষণ পরিবেষ্টিত হয়ে থাকতে চেয়েছিলো । তাই এরশাদ হচ্ছে, ‘কি হলো তাদের? তাদের প্রত্যেক ব্যক্তি কি নেয়ামত ভরা জান্নাতে প্রবেশ করতে চায়?' অথচ তাদের বুঝা উচিত যে, এই অবস্থান তাদেরকে জান্নাতে প্রবেশ করানোর চিন্তা অবাস্তব এক ধারণা মাত্র । তাদেরকে তো নিয়ে যাওয়া হবে টগবগে আগুনের মধ্যে যা তাদের জন্যে নির্ধারিত রয়েছে। তারা কি এখনো আল্লাহর কাছে বিশেষ এক মর্যাদার অধিকারী বলে নিজেদেরকে মনে করে? ওরা আল্লাহ তায়ালা, তার রসূল ও কোরআনে কারীমকে অস্বীকার করছে, নবী (স.)-কে নানাভাবে কষ্ট দিচ্ছে, আর কোরআনের কথাগুলো শোনার পরও সবাই মিলে চিন্তা স্থানের আধকারী এবং তারা জান্নাতে প্রবেশ করবে! ‘কাল্লা’' (কখনও নয়) শব্দটি এখানে ব্যবহার করা হয়েছে ঘৃণাভরে, তাদের কথাগুলোকে তাদের মুখের ওপরেই ছুঁড়ে মারার উদ্দেশ্যে ‘আমি কি দিয়ে তাদেরকে সৃষ্টি করেছি তা তারা জানে ৷' জানে তারা কোন সে (তুচ্ছ ও অপবিত্র) জিনিস দ্বারা তাদেরকে সৃষ্টি করা হয়েছে। সেই নাপাক পানি দ্বারাই তো! যা তাদের প্রত্যেকেরই জানা আছে। কোরআনের জীবন্ত ও সৃজনী ব্যাখ্যা তাদের অন্তরে কথাটা গভীরভাবে রেখাপাত করিয়ে দেয়, কিন্তু অহংকার ও আতবম্তরিতার কারণে তার প্রভাব অধিকক্ষণ স্থায়ী হয় না, আত্মকেন্দ্রিকতা ও স্বার্থান্বেষিতা তাদের অস্তর থেকে সঠিক চিন্তার রেখাপাত অচিরেই ধুয়ে মুছে সাফ করে দেয় । সৃষ্টির মূল রহস্যের কথা উল্লেখ করে আল্লাহ রব্বুল ইযযত তাদের বিবেককে জাগাতে চেয়েছেন, এ জন্যে এমন কিছু রহস্য তাদের সামনে তুলে ধরেছেন, যা যে কোনো মন মগযকে নাড়া দেবে। তবুও তারা বুঝে না, বুঝতে চায় না, এহেন সত্যবিরোধী মনোভাব ও দুষ্ধর্ম নিয়ে তারা কিভাবে জান্নাতে প্রবেশ করার আশা করে? www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।