যিলালিল কুরআন — যিলালিল কুরআন 21
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

সত্যের পশ্ষে সাক্ষ্য প্রদান একথা সত্য যে, সঠিকভাবে সাক্ষ্যদানের সাথে আরও অনেকেরই হক জড়িত থাকে। গভীরভাবে চিন্তা করলে বুঝা যায় যে, আল্লাহ তায়ালা প্রদত্ত যাবতীয় বিধানের সীমানা মূলত সঠিকভাবে সাক্ষ্যদানের মাধ্যমেই সংরক্ষিত হয়। অতএব সঠিক সাক্ষ্যদানের কথাটি আল্লাহ তায়ালা অত্যন্ত কড়াকড়িভাবে ঘোষণা করা জরুরী মনে করেছেন। জানা সত্তেও সাক্ষ্য দানে অস্বীকার করা বা সাক্ষ্যদানকালে কোনো কথা গোপন করাকে তিনি কঠোরভাবে মানা করেছেন। আর এ ব্যাপারে টালবাহানা করা, ঘুরিয়ে ফিরিয়ে কথা বলা এবং কারো প্রভাবে পড়ে সত্য কথা বলা থেকে বিরত থাকাকেও আল্লাহ তায়ালা কড়াকড়িভাবে নিষেধ করেছেন। আল্লাহ তায়ালা তারই সম্ভুষ্টির উদ্দেশ্যে প্রদত্ত এই সাক্ষ্যদানের কাজগুলোকে তার প্রতি আনুগত্যের একটি অংশ হিসেবেও ঘোষণা করেছেন। এ প্রসংগে আল্লাহর বাণী, ‘আল্লাহ তায়ালার জন্যে সাক্ষ্যদানের কাজটিকে সঠিকভাবে কায়েম করো ৷’ মোমেনের জীবনে চলার যতো পথ আছে সেগুলোর মধ্যে ‘সঠিক সান্ষ্য দেয়া একটি গুরুত্বপূর্ণ পথ’, অন্য কথায় বলতে গেলে যতো প্রকার আমানত বা বিশ্বাসের বিষয় আছে তন্ধ্যে সঠিক সাক্ষ্যদান একটি বড় গুণ। এ গুণটির কথা পৃথকভাবে কায়েম করার উদ্দেশ্য হচ্ছে গুণটির মহত্ব ও গুরুত্ব বিশেষভাবে পেশ করা । নামাযের সংরক্ষণ ‘আর যারা তাদের নামাযগুলোকে সংরক্ষণ করে।' এ গুণটি হচ্ছে কোরআনে বর্ণিত সকল গুণের সেরা গুণ, আর তখনই এটা সেরাগুণে পরিণত হয় যখন নামায, ফরয সুন্নাত সহ যথাসময়ে যথাযথভাবে আদায় করা হয়। যেভাবে ধীর স্থিরভাবে ভক্তি-নিষ্ঠার সাথে এবং ভীতিপূর্ণ হৃদয় নিয়ে নামায পড়া দরকার সেভাবে নামায আদায় করলেই নামাযগুলোর হেফাযত করার হক আদায় হয়। এভাবে যে ব্যক্তি নামায আদায় করতে পারে সে কখনও অবহেলা করে বা অলসতা করে কোনো নামাযকে নষ্ট হতে দেয় না। শুধু ব্যক্তি জীবনেই নয়, পরিবার ও পরিবেশের মধ্যেও নামাযের ব্যবস্থা চালু করার ব্যাপারে সে নিজ কর্তব্য পালন করে এবং কোনো সময়ই সে এই বিষয়ে উদাসীনতা প্রদর্শন করে না। সূরাটি শুরু হয়েছে মোমেনের গুণাবলীর মধ্য থেকে নামাযের গুণ বর্ণনার মধ্যে দিয়ে । মোমেনের অপরিহার্য সকল গুণের বর্ণনা সমাপ্তও করা হয়েছে সার্বিকভাবে এই নামায সংরক্ষণ করার কথা বলে। জামায়াতের সাথে ও সযত্নে এই নামায আদায় করার নির্দেশ এসেছে। মোমেনদের মধ্যে বাঞ্চনীয় গুণাবলীর মধ্যে নামাযের সংরক্ষণই সেরা গুণ এ কথার উল্লেখ করেই এ প্রসংগের ইতিটানা হয়েছে। সীমালংঘনকারীদের পরিণতি বর্ণনা করার পর নামায সংরক্ষণকারীদের প্রত্যাবর্তন স্থলের ঘোষণা দেয়া হয়েছে। বলা হয়েছে, ‘তারাই হবে বাগ বাগিচায় ভরা জান্নাতসমূহের অধিবাসী ৷’ কোরআনে কারীমের এই সংক্ষিপ্ত বর্ণনার মধ্যে যেমন বাহ্যিক অনুভূতির সাথে সম্পৃক্ত নেয়ামতের বর্ণনা পাওয়া যায়, তেমনি যেসব নেয়ামত আত্মার গভীরে প্রশান্তি আনে তার বৰ্ণনাও পাওয়া যায়। বলা হয়েছে, ওরা জান্নাতসমূহে বসবাস করবে। সেই ফুল ফলের বাগিচায় তারা হবে সম্মানিত মেহমান । অতএব যাবতীয় নেয়ামতের স্বাদ গ্রহণ করার সাথে সাথে তারা সেখানে অভূতপূর্ণ সম্মানও লাভ করবে । মহৎ গুণের প্রতিদানস্বরূপ মোমেন এই পুরস্কার লাভ করবে, কেননা এসব গুণই তাকে বৈশিষ্টমন্ডিত করেছে। www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।