যিলালিল কুরআন — যিলালিল কুরআন 21
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

মানুষের সাথে চলতে পারে, কিন্তু আল্লাহর সাথে কখনো চলতে পারে না। এই জন্যেই বলা হয়েছে, ‘এই সীমারেখা অতিক্রম করে যারা অন্য কোনো পথ তালাশ করবে তারা সীমালংঘনারী হবে’ এভাবে যৌন সম্তোগের ঘৃণ্য সম্পর্ক স্থান করার অবক্কাশ কখনো ইসলাম দেয়নি। এটা যে কোলো দুদ বত সপন লোকই বুঝতে পরনে যে বু রর্তিরি ডাকেলাড়া দিয়ে কোনো মৃত্য ও বীকা পথে চলা মানুষের জন্যে ক্ষতিকর ৷ আমানত ও ওযফ্সাদা করূক্ষষ্ষা কন্না পরিচ্ছন্ন, মযবুত ও শাস্তি বিধানকারী সফলকাম ব্যক্তিদের মধ্যে যে গুণাবলী থাকা প্রয়োজন সেগুলোর অন্যতম প্রধান গুণ হচ্ছে আমানত ও ওয়াদা রক্ষা করা । এরশাদ হচ্ছে- I ‘যারা আমানতসমূহ রক্ষা করে এবং ওয়াদা ও চুক্তির হক আদায় করে। নৈতিক চরিত্রের এই প্রধান গুণগুলোর ওপরই ইসলামী সমাজ ব্যবস্থা গড়ে উঠেছে। এসব আমানত, ওয়াদা ও চুক্তি যা তারা অন্যদের সাথে সম্পন্ন করে সেগুলোর হক আদায় করা থেকেই ইসলামী সমাজ গড়ার কাজটি শুরু হয়। এই সবগুলোর ভিত্তি হচ্ছে সেই মহান আমানত রক্ষা করা যার দায়িত্ব আল্লাহ তায়ালা আকাশমন্ডলী ও পৃথিবীর কাছে পেশ করেছিলেন, কিন্তু তারা এ দায়িত্ব বহন করতে অপারগতা প্রকাশ করেছিলো। তারা এ দায়িত্বভার বহন করার কথা শুনে ভয় পেয়ে গিয়েছিলো, কিন্তু মানুষ এ দায়িত্বের বোঝা ঘাড়ে তুলে নিলো, আর সে আমানত হচ্ছে আকীদা-বিশ্বাসের আমানত যা মানুষ স্বেচ্ছায় গ্রহণ করার পর দৃঢ়তার সাথে তার ওপর টিকে তাকে। এই দৃঢ়তা সে স্বেচ্ছায় অবলম্বন করে- বাধ্য হয়ে নয়; (আল্লাহকে মেনে নেয়ার কাজটি তার নিজের ইচ্ছা অনুসারেই সম্পন্ন করে এবং এ ব্যাপারে দৃঢ়তা অবলম্বনও সে তার নিজ এখতিয়ারেই করতে থাকে) চুক্তির হক আদায় করা ও ওয়াদা পূরণ করার প্রবণতা মানব সৃষ্টির শুরু থেকেই তার মধ্যে মজ্জাগত হয়ে আছে। পরবর্তীকালে এ যোগ্যতা ও অনুভূতি বংশপরম্পরায় মানুষের মধ্যে ধারাবাহিকভাবে চলে আসছে; আল্লাহর সাথে সম্পাদিত এই চুক্তিটি হলো, সৃষ্টির সূচনাতে মানুষের কাছ থেকে আল্লাহ্‌ তায়ালা ওয়াদা নিয়েছিলেন যে একমাত্র তাকেই তারা রব বা প্রতিপালক বলে মানবে, একমাত্র তারই আইন কানুন তারা মেনে চলবে । সৃষ্টিগতভাবে এ চুক্তির ব্যাপারে তারা নিজেরাই নিজেদের ওপর সাক্ষী; অর্থাৎ তাদের সৃষ্টি যেমন আর কারো দ্বারা সম্ভব নয়, তেমনি অন্য কাউকে শক্তি সাক্ষী । এই আল্লাহ-বিশ্বাসের আমানত ও তাকে রব বলে মেনে নিয়ে তার আনুগত্য করার সে দুটো হক যে ব্যক্তি আদায় করতে পারে সে ব্যক্তি সমাজের সাথে চুক্তি ও ওয়াদা পূরণ করার ক্ষেত্রে সদা সজাগ থাকবে বলে অবশ্যই আশা করা যায়৷ ইসলাম এই জন্যেই আমানতের হক আদায় এবং ওয়াদা পূরণ করার ওপর কঠোর গুরুত্ব আরোপ করেছে, যাতে করে গোটা ইসলামী সমাজ মযবুত একটা বুনিয়াদের ওপর দাড়িয়ে থাকতে পারে, মানুষ মানুষের সাথে সুন্দর ব্যবহার করতে পারে, একে অপরকে বিশ্বাস করতে পারে এবং শাস্তি ও স্বস্তির সাথে তারা এই সমাজে জীবন যাপন করতে পারে। বিশ্বাস ঠিক রাখা ও ওয়াদা পূরণ করার গুণটিকে ইসলাম মোমেনের প্রধান গুণ বলে জানিয়েছে, যেমন করে মোনাফেকের ক্ষেত্রে আমানতের খেয়ানত ও ওয়াদা ভংগ করাকে তাদের বৈশিষ্ট বলে দেখানো হয়েছে। কোরআন ও হাদীসের বহু স্থানে এই দুটো গুন সম্পর্কে বিশদ আলোচনা এসেছে। ইসলামে এই বিষয় দুটোর গুরুত্ব সম্পর্কে কোনো সন্দেহের অবকাশ নেই । www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।