যিলালিল কুরআন — যিলালিল কুরআন 21
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

(অবশ্য করণীয়) হিসেবে চালু করা হয়েছে। এই অনুভূতির প্রসার ঘটিয়ে ইসলামী সমাজ ও সভ্যতা দুঃস্থ ও অভাবগ্রস্তদের জন্যে এক রক্ষাকবচের করেছে। এই অনুভূতি মানুষের সুপ্ত বিবেককে জাগিয়ে তুলেছে। এদের সম্পর্কে আল্লাহর ঘোষণা হচ্ছে, ‘তারা বিচার দিনের সত্যতাকে স্বীকার করে ।' এই গুণটি সূরার মূল বিষয়বস্তুর সাথে সরাসরি সম্পৃক্ত । মোমেনের চরিত্রে এই গুণটি উল্লেখযোগ্যভাবে বর্তমানে থাকবে। হিসাব দিবসের ওপর ঈমান হচ্ছে গোটা ঈমানের অর্ধেক । এর অর্থ হচ্ছে আখেরাত বিশ্বাস । এই বিশ্বাসই মানুষের জীবনপথকে নিয়ন্ত্রণ করে, তার অনুভূতি ও চলার পথকে সঠিক গতি দান করে। রোজ হাশরের প্রতি বিশ্বাস হচ্ছে এমন এক পাল্লা, যার দ্বারা সে নিজেই নিজের কাজ কর্মের পরিমাপ করতে পারে। অপরদিকে যে ব্যক্তি রোজ-হাশর সংঘটিত হবে বলে বিশ্বাস করে না দুনিয়ার জীবন সম্পর্কে তার দৃষ্টিভংগি হবে সম্পূর্ণ ভিন্ন । সে দুনিয়ার চাওয়া ও পাওয়ার মাপকাঠিতেই সকল কিছুর পরিমাপ করে। যার মধ্যে আখেরাত সংঘটিত হওয়া সম্পর্কে সামান্যতম সন্দেহ আছে তার পরিমাপযন্ত্র৪ হবে একই রকম । দুনিয়ার স্বার্থের মাপকাঠিতেই সে জীবনের মূল্য নির্ধারণ করে, সেই মাপকাঠি দিয়েই সে তার বিভিন্ন কাজ ও ঘটনার পরিমাপ করে। আমানব্ব জীবনে পক্সক্কান্স বিশ্থাসেক্স সুফল পরকালে বিশ্বাসী ব্যক্তি কোনো কাজ করার সময় আকাশে রক্ষিত মাপ যন্ত্রের দিকে আগে তাকায়, পৃথিবীতে তার মূল্য কতটা সে বিচার করে না। তার কাছে আখেরাতের হিসাবটাই হচ্ছে আসল হিসাব, দুনিয়ার হিসাব তার কাছে সম্পূর্ণ গৌণ। আখেরাতের পরিণতির মানদড্ডে সে কোনো ঘটনার ভালো-মন্দ নির্ণয় করে। অর্থাৎ ঘটনা যাই ঘটুক না কেন যদি সে বুঝে আখেরাতে অবিচল থাকে। আবার আখেরাতে কর্মফল ভালো হবে না- কোনো কাজের ব্যাপারে এমন যদি সে বুঝে তাহলে সে আল্লাহর কাছে কেঁদে পেরেশান হয় এবং আখেরাতের বিচারে আশানুরূপ ফল লাভ করার জন্যে দৃঢ় সংকল্প হয়ে তখন চেষ্টায় লেগে যায় । অপরদিকে আখেরাতের জীবনের পরিণতিকে যারা বিশ্বাস করে না বা তাতে সন্দেহ করে তাদের চেষ্টা সাধনা হয় সম্পূর্ণ দুনিয়াকেন্দ্রিক ৷ অর্থাৎ সীমাবদ্ধ ও ক্ষণস্থায়ী এই দুনিয়ার মাপকাঠিতেই সে সবকিছুকে পরখ করতে থাকে দুনিয়ালোভী আখেরাতে অবিশ্বাসী সেই ব্যক্তির সব কিছুর সীমা হচ্ছে এই দুনিয়া এবং এই দুনিয়ার জীবন। এই কারণে তার হিসাবও হবে ভিন্ন ধরনের: এবং তার পরিমাপের ফলাফলও হবে বিভিন্ন। এর ফলে সর্বকালে ও সর্বদেশে সে অপরাধী বলেই বিবেচিত হবে, যদিও এই সময়কালটি একান্ত সীমাবদ্ধ ৷ সর্বত্রই সে সীমাহীন কষ্টের মধ্যে পতিত হবে, সর্বহারা এবং দিশেহারা হবে কারণ জীবনের দুটি ভাগের মধ্যে দ্বিতীয় ভাগ তথা পরপারের জন্যে যখন সে পাথেয় সঞ্চয় করতে পারতো তখন সে হিসাব করে চলেনি, যার ফলে দুনিয়ার জীবনে প্রকৃত সুখ বা শান্তি কোনোটাই সে লাভ করতে পারেনি । সে নিজের ওপর ইনসাফ করতে পারেনি- না অপর লোকদের মধ্যে ইনসাফ কায়েম করতে পেরেছে। না তার ব্যবহারগুলো যুক্তিসংগত বিবেচিত হয়েছে। এই অবস্থা চলতে থাকবে তার জীবনের অপর ভাগ না আসা পর্যন্ত, যখন তার কষ্ট আরও বহুগুণে বৃদ্ধি পাবে এবং তা আরও দীর্ঘায়িত হবে। www.botkitab. blogspot.com

— পৃষ্ঠা ১৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।