তারা হচ্ছে সেই সব ব্যক্তি, যারা নিয়মিতভাবে নামায পড়ে ৷’ নামাযীদের গুণের কথাটি বিশেষভাবে এখানে উল্লেখ করা হয়েছে। তারা কোনো সময়ের জন্যেও নামাযের সাথে সম্পর্ক-মুক্ত হয় না, অবহেলা বা ঢিলেমীও করে না। এইডাবে তারা আল্লাহর সাথে তাদের অবিচ্ছেদ্য সম্পর্ক কায়েম রাখে । রসূলুল্লাহ (স.) আনুষ্ঠানিক এবাদাতের কোনো একটি একবার করতে শুরু করলে তাকে স্থায়ীভাবে টিকিয়ে রাখতেন, অর্থাৎ একবার শুরু করলে তা আর ছাড়তেন না৷ তিনি বলতেন, আল্লাহর কাছে সেই কাজটিই অধিক প্রিয় যা অল্প, কিন্তু নিয়মিতভাবে তা পালন করা হয়। বিশেষভাবে খেয়াল করার জিনিস হচ্ছে, আল্লাহর সংগে সম্পর্কের ভিত্তিতেই নামাযের প্রতি ভালোবাসা গড়ে উঠে বলা বাহুল্য, আল্লাহর প্রতি শ্রদ্ধাবোধের কারণেই এই স্থায়িত্ব সম্ভব । এটা কোনো খেল-তামাশা নয় যে, ইচ্ছা হলো এই সম্পর্ক স্থাপন করলাম, আবার ভালো লাগলো না- সম্পর্ক ছিন্ন করে দিলাম! তাই মোমেনদের বৈশিষ্ট উল্লেখ করতে গিয়ে বলা হচ্ছে- উইসন্পামের যাকাত ব্যবস্হা ‘আর তাদের ধন সম্পদের মধ্যে অধিকার রয়েছে তাদের-যারা কৃপা প্রার্থী হয়ে হাত পাতে, আর যারা বঞ্চিত, একথা ওরা জানে ও মানে ।' যে সম্পদের দিকে এখানে ইংগীত দেয়া হয়েছে তা হচ্ছে যা সম্পদশালী ব্যক্তির ওপর ফরয এবং কোনো ব্যক্তির কাছে তা অজানাও নয়। নির্দিষ্ট পরিমাণ মাল-সম্পদ এক বছর যাবত হাতে থাকলে অথবা ব্যবসায় পুঁজি হিসেবে বিনিয়োগ করা থাকলে সেই মালের ওপর যাকাত ফরয হয়ে যায়। প্রত্যেক মোমেন ব্যক্তি এটা স্বীকারও করে। কিন্তু আয়াতের অর্থ আরও ব্যাপক হতে পারে। অর্থাৎ প্রত্যেক মোমেন ব্যক্তি জানে ও অনুভব করে যে, তার মালের মধ্যে নির্দিষ্ট পরিমাণ অর্থ অভাবগ্রস্ত ও বঞ্চিতদের জন্যে নির্ধারিত রয়েছে। এই অনুভূতিই তাকে সংকীর্ণতা ও অহংকার থেকে দূরে রাখে । ধন-সম্পদের আসল মালিক যিনি, তিনি এতে প্রার্থী ও বঞ্চিত অধিকার রেখে দিয়েছেন- এই বাণী মানুষকে উদার হতে টউদুদ্ধ করে। এ বাণী তাকে এ কথাও শেখায় যে, আল্লাহ তায়ালাই হচ্ছেন অভাবপূরণকারী । অভাবগ্রস্তদের আবার কয়েকটি শ্রেণী আছে। এক শ্রেণীর মানুষ আছে যারা নিজের অডাবের কথা নিজেই অন্যদের জানায়, আর এক শ্রেণীর অভাবগ্রস্ত আছে যারা আত্ম-সন্ত্রমবোধের কারণে চাইতে পারে না, দাতে দাত এঁটে পড়ে থাকে, কষ্ট হ্যম করে। কষ্ট তাদের চোখে মুখে ফুটে উঠুক, এরা তা চায় না- চাইতেও পারে না । মোমেনের দিল তাই এদের জন্যে করুণায় ভরে যায়, তার মন বলে অবশ্যই ওদের সাহায্য করা দরকার । সে ওদের এই অধিকার অন্তরের মধ্যে অনুভব করে। আসলে তার এই অনুভূতি হচ্ছে তার প্রতি আল্লাহর এক মহা মেহেরবানী, এই অনুভূতি তার মধ্যে এক দায়িত্ববোধ সৃষ্টি করে যার অপর নাম হচ্ছে মানবতাবোধ। এই অনুভূতি মজ্জাগত সংকীৰ্ণতা ও কৃপণতার বিপরীত ৷ ঈমানের কারণেই এই গুণটি তার মধ্যে সৃষ্টি হয়, আর এই জিনিসটাকেই বর্তমানে নাম দেয়া হয়েছে সামাজিক জামানত বা সোশ্যাল সিকিউরিটি । এই সামাজিক জামানতের অনুভুতি গোটা জাতির মধ্যে সাহায্য সহযোগিতা, সহানুভূতি ও অনুকম্পনার এক স্রোতধারা প্রবাহিত করে দেয়। এই কর্তব্যবোধকেই ইসলামী সমাজে ফরয www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।