যিলালিল কুরআন — যিলালিল কুরআন 21
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

তার মালিককে মানতে গিয়ে নানা প্রকার সংশয় অনুভব করে। এই দুর্বিসহ সংশয়ে পতিত হতভাগ্য ব্যক্তিটি ঈমানের বর্ম ব্যতীত মুক্তির কোনো পথ খুঁজে পায় না। সমস্যা-পীড়িত এই ব্যক্তির সকল অস্থিরতা তখনই দূর হওয়া সম্ভব যখন সে ঈমানের বলে বলীয়ান হবে, আর তখনই সে অকল্যাণ ও সংকীর্ণতার ব্যাধি থেকে মুক্তি পেতে পারে। ‘অবশ্যই মানব জাতিকে ‘বে-সবর’ বা ধৈর্যহীন করে পয়দা করা হয়েছে। তার প্রকৃতিই হচ্ছে, যখন তাকে কোনো অকল্যাণ স্পর্শ করে তখন সে অস্থির হয়ে যায়। আবার কোনো কল্যাণ বা সাফল্য যখন সে পায় তখন এতো সংকীর্ণ হৃদয়ের হয়ে যায় যে, আর কাউকেই সে কিছু দিতে |: চায়না।' তখন এমন এক ভাবমূর্তি তার মধ্যে সৃষ্টি হয় যে, সে আরাম-আয়েশের স্পর্শে অন্যদের ভুলে যায়, যেখানেই সে একটু সুখ সম্পদের খোজ পায়, সেখানেই গিয়ে সে তা হাসিল করার জন্যে পাগল হয়ে উঠে । এ সময় তার মধ্যে প্রধানত তিনটি অবস্থা দেখা যায়, এক. অহংকারে সে তখন অন্যের সাথে বেশী কথা বলতে চায় না। দুই, আরাম-আয়েশের স্পর্শে জীবনের স্পন্দন তার গোটা সত্তাকে আন্দোলিত করতে থাকে, কিন্তু ফলে ফুলে শুশোভিত দেহ-অবয়ব নিয়ে থাকা সত্তেও তার মধ্যে সব সময় হাহাকার লেগেই থাকে এবং যখনই কোনো সামান্য সংকট এসে হাযির হয় তখন সে একেবারে অস্থির হয়ে যায়, সমস্যার জ্বালা তাকে দারুণভাবে পীড়া দিতে থাকে। কোনো দুর্ঘটনা ঘটে গেলে এমন ভাবে সে অস্থির হয়ে যায় যে মনে করতে থাকে এ সংকটের অবসান বুঝি আর কোনোদিন হবে না। সে এও ভাবতে থাকে যে, এই অবস্থাই তার স্থায়ী ভাগ্যলিপিতে পরিণত হয়ে গেছে, যার থেকে মুক্তি পাওয়ার আর কোনো রাস্তা নেই ৷ বিপদ বা দুঃখের সেই অবস্থায় তার মনের মধ্যে নানা প্রকার বদখেয়ালও জটলা পাকাতে থাকে। এর কোনো পরিবর্তন এবং এ দুঃখ বেদনা থেকে উদ্ধার পাওয়ার ব্যাপারে সে হতাশ হয়ে পড়ে। আল্লাহর পক্ষ থেকে এর কোনো সমাধান আসবে বলেও তার মনে বিশ্বাস আসতে চায় না, এইভাবে চরম এক অস্থিরতা তাকে গ্রাস করে ফেলে। সকল ধৈর্যের বাধ তার ভেংগে যায়। এমন কোনো অবলম্বন সে সামনে দেখতে পায় না, যা ধরে সে দাড়াতে পারে। হতাশার আঁধারে আশার আলোর ক্ষীণতম রেখাও সে দেখতে পায় না । আবার এই অবস্থা থেকে যখন সে উদ্ধার পেয়ে যায় সে মনে করতে থাকে, নিজ কৃতিত্ব বলেই সে এ মহাসংকট থেকে নাজাত লাভ করেছে, এতে কারো কোনো হাত বা অবদান নেই । এইভাবে যা কিছু সে লাভ করে তার মধ্যে তার মন-মগয, এমনকি তার গোটা সত্ত্বা আবদ্ধ হয়ে যায়, সে তখন লালসার পরিপূর্ণ দাসে পরিণত হয়। কেননা সে জানে না যে, জীবন ধারণের যাবতীয় উপায়- যা সে আজ লাভ করেছে এবং বিপদ-আপদ যা এখানে আসে তার আসল উৎস কোথায়? সে বুঝতে চায় না যে, এসব কিছুই তার মালিকের দান। কাজেই স্বচ্ছল ও অস্বচ্ছল উভয় অবস্থাই তার জন্যে এমন বিপর্যয় সৃষ্টিকারী হয়ে যায় যে, সে কখনও স্থির হয়ে বসতে পারে না । দুর্দিনে সে যেমন থাকে তেমনি সুদিনেও সে সুস্থির থাকে না । মূলত ঈমানের অভাবেই এই অস্বাভাবিক আচরণ করতে থাকে । এবার শুরু হচ্ছে ঈমান সম্পর্কিত আলোচনা মানুষের জীবনে ঈমানের প্রশ্নটি এতো বেশী গুরুত্বপূর্ণ যে এর সমকক্ষ অন্য কিছুই নেই । এই ঈমান একমাত্র হৃদয়ের অভ্যন্তরেই অনুভব করা www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।