যিলালিল কুরআন — যিলালিল কুরআন 21
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

‘সেই দিন কোনো বন্ধু তার বন্ধুর খোজ খবর নেবে না।' তাদেরকে সেই সময়কার সকল: দৃশ্যই দেখানো হবে। সেদিন প্রত্যেক অপরাধী ব্যক্তিই চাইবে নাজাত পেতে, তাতে যদি তার পুত্র-সন্তানকে মুক্তিপন দেয়ার প্রয়োজন হয় তাও দেয়ার জন্যে সে প্রস্তুত হয়ে যাবে, তার প্রিয়তমা জীবন সাথীকে দিয়ে দিতে রাযি হবে, তার গোষ্ঠির লোকজন যারা তাকে সারাটি জীবন আগলে রেখেছে তাদের সবাইকে পরিত্যাগ করতে রাযি হবে, এমনকি পৃথিবীর সমুদয় অর্থ সম্পদের মালিকও যদি সে হতো, তাও সেদিনের সে মহাবিপদ থেকে রক্ষা পাওয়ার জন্যে মুক্তিপন হিসেবে দিতে প্রত্নুত হয়ে যাবে। সব কিছুর বিনিময়েও যদি নাজাত লাভ করা যায় তাও সে পেতে চাইবে । গুরুত্ব সহকারে এগুলোর আলোচনা দ্বারা একথাই বুঝানো হয়েছে যে, সে সময়ের লোকদের মাঝে কৃপণতা, লালসা, কুফুরীর প্রতি ঝৌক প্রবণতার অভ্যাস বিদ্যমান ছিলো। আরো ছিলো ‘নবীকে উপেক্ষা ও মিথ্যাবাদী সাব্যস্ত করার প্রয়াস এবং গোমরাহীর প্রতি ঝুঁকে থাকার প্রবণতা, আর এ সকল অবস্থার মোকাবেলায় নবীকে ইসলামী দাওয়াত পেশ করার কাজ করতে হয়েছে। এই দাওয়াতের প্রসারকল্পে বারবার এক কথার পুনরাবৃত্তি করা হয়েছে। সময় থাকতেই তাদের শেষ পরিণতি সম্পর্কে সতর্ক ও ভীতি প্রদর্শন দ্বারা সাবধান হওয়ার জন্যে উদ্বুদ্ধ করা হয়েছে। কুফুরী ও আল্লাহর সাথে কারো শরীক করার পরিণামে তাদের জন্যে যে কঠিন শাস্তি অবধারিত রয়েছে তাও জানানো হয়েছে। হসশ্পামী দাওয়াত.অক্বীকারেকর ক্যার্সণ এই সূরার মধ্যে আরও কিছু ইশারা ইংগীত পাওয়া এগুলো সবই তৎকালীন মক্কার পরিবেশে মজুদ ছিলো। সেখানে সাধারণভাবে লোকেরা ব্যবসা-বাণিজ্য ও সূদী কারবার করে ধন সম্পদ সঞ্চয় করতো, আর কোরায়শদের দলপতিরাই ছিলো এর প্রধান হোতা । শীত ও গ্রীষ্তের দুটি মৌসুমে যে কাফেলাগুলো বাণিজ্য যাত্রা করতো তাদের মধ্যেও প্রধানত কোরায়শ সর্দার বা তাদের প্রতিনিধিরাই থাকতো বেশী । . সেখানে ধন সম্পদ বৃদ্ধির জন্যে তাদের মধ্যে প্রতিযোগিতা চলতো । সম্পদ বৃদ্ধির লোভ ও তাদের অস্তরের সংকীৰ্ণতা অভাবগ্রস্তদেরকে প্রতিটি ক্ষেত্রে বঞ্চিত করতো । এতীমদের সর্বনাশ সাধন করতো । এই কারণেই কোরআনে কারীমের বিভিন্ন স্থানে এই বিষয়টি বারবার উল্লেখ করে এর অশুভ পরিণতি সম্পর্কে সবাইকে সতর্ক করা হয়েছে। আল কোরআন এই লোভ ও লালসাকে দমন করার অনেক ব্যবস্থা নিয়েছে। মন্কা বিজয়ের আগে ও পরে লোভ-লালসার টানাপোড়েনে থাকার কারণে সত্যপথ গ্রহণ করতে মানুষ যে বিলম্ব করছিলো সে বিষয়েও কোরআনে পাক বিশদ আলোচনা করেছে। এগুলোর মধ্যে স্পষ্টভাবে যে জিনিসটি নযরে পড়ে তা হচ্ছে সূদী কারবার । সে বিষয়ে কোরআনের বহু সতর্কবাণী এসেছে। তৎকালীন আরব সমাজে মানুষের ধন-সম্পদ মেরে খাওয়ার প্রবণতা এবং বিশেষভাবে এতীমদের অসহায়ত্বের সুযোগ নিয়ে তাদেরকে সর্বশান্ত করে দেয়া ও তাদের ধন-সম্পদ দ্বারা নিজেদের পুঁজির পাহাড় গড়া ইত্যাদির আলোচনা এসেছে। এর পাশাপাশি এতীম মেয়েদের প্রতি যুলুম এবং তাদের সম্পদের লোভে তাদেরকে জোর করে বিয়ে করতে চাওয়া, দর্দ্র-অভাব্গ্রস্ত যারা অভাবে পড়ে হাত পাততে বাধ্য হয় তাদেরকে ধমক দেয়া, এতীমদের প্রতি নির্দয় ব্যবহার করা এবং বাস্তহারা নিস্ব ব্যক্তিদেরকে কিছু দিতে অস্বীকার করা ইত্যাদি নিষ্ঠুর আচরণ তৎকালীন আরব-পরিবেশকে বিষাক্ত করে ফেলেছিলো। সুতরাং তাদের মন মানসিকতার মধ্যে আমুল পরিবর্তন আনা এবং সকল পরিস্থিতিতে মানবতার যিলালশ ২১তম >৭ www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।