জলদি নিয়ে এসো তা, কিন্তু তারা জানে না যে,) সে আযাব তাদের খুব কাছেই আছে। বরং সকল সত্যের বড় সত্য হচ্ছে যে আল্লাহর ফয়সালা বান্দার ফয়সালার চাইতে বড়, তাঁর মাপকাঠিও ওদের মাপকাঠি থেকে ভিন্ন । | একটি দিন হব্বে ৫০ ভহাজ্ঞার বছরের সমান ‘তাঁর কাছে ফেরেশতারা এবং পবিত্র আত্মা (রূহ-জিবরাঈল) উঠে যায় এমন একটি দিনে যার দৈৰ্ঘ পঞ্চাশ হাজার বছরের সমান । অতএব উত্তমভাবে সবর করো । সে আযাবকে তারা অনেক দুরে ভাবছে, কিন্তু আমি তো দেখছি তা খুব কাছে।' সর্বাধিক গ্রহণযোগ্য কথা এটাই যে, যে দিনের কথা এখানে বলা হয়েছে সেই দিনেই ফেরেশতারা ও পবিত্র রূহ, জিবরাঈল (আ.) উর্ধাকাশে মহান রাব্বুল আলামীনের দরবারে পৌছুবেন। এমন একটি দিন যার দৈর্ঘ হবে পঞ্চাশ হাজার বছরের সমান । রূহ বলতে এখানে জিবরাঈল (আ.)-কেই যে বুঝানো হয়েছে। সেই অর্থই অধিকতর গ্রহণযোগ্য, যেমন অন্যত্র এই নামেই তার কথা উল্লেখিত হয়েছে। প্রকৃতপক্ষে ফেরেশতাদের কথা বলার পর তীর কথা পৃথকভাবে বলায় তীর বিশেষ মর্যাদা সম্পর্কে জানা যায় । আবার সেই দিনে ফেরেশতাদের ও পবিত্র আত্মার আরোহন করার কথা আলাদা করে বলায় সেই দিনেরও আলাদা বৈশিষ্ট নিরূপিত হয়েছে। সেই দিনে তাদের উর্ধমূখে আরোহণ করাটাও সেই দিনের বিশেষ কাজগুলোর অন্যতম এবং গুরুত্বপূর্ণ বিষয়সমূহের মধ্যেও একটি । আসলে এই বিষয়টি সম্পর্কে আমরা সঠিকভাবে কিছুই জানিনা, আর তার গুরুত্ব সম্পর্কে না জানার জন্যে আমাদেরকে দায়ীও করা হবে না। ফেরেশতারা সেখানে কেমন করে উঠবেন এবং উঠে কোথায় পৌছুবেন তাও আমাদেরকে জিজ্ঞাসা করা হবেনা । এ সব বিষয় হচ্ছে গায়ব (অদেখা জিনিস)-এর ব্যাপার । এ ব্যাপারে আল্লাহর এ বাণীর মূল রহস্য আমাদের পক্ষে বুঝা সম্ভব নয়, আল্লাহর এসব জ্ঞানগর্ভ কথার রহস্য বুঝার কোনো উপায়ও আমাদের কাছে নেই । এসব বিষয়ের কোন দলীল প্রমাণও আমাদের হাতে নেই । সুতরাং এসব দৃশ্যের বর্ণনা থেকে আমরা সেই দিনের গুরুত্বই অনুধাবন করতে পারি মাত্র; যেহেতু সেই ফেরেশতারা এবং পবিত্র আত্মা (জিবরাঈল) উর্ধাকাশে আরোহণ করার ব্যাপারে সেদিন সক্রিয় হয়ে উঠবেন এবং তীদের এই ভুমিকাই এ মহান দিনের অন্যতম বৈশিষ্ট হবে। সেই দিনের বৈশিষ্ট জানাতে গিয়ে বলা হয়েছে, ‘দিনটি দৈর্ঘ্যে হবে পঞ্চাশ হাজার বছরের সমান ৷” একথা দ্বারা সেই দিনের দৈর্ঘের দিকে ইংগীত করা হয়েছে এবং আরবী ভাষায় সময়ের দৈর্ঘ্য বুঝানোর জন্যে এই ধরনের পরিভাষা ব্যবহার করার রীতি চালু আছে। এর দ্বারা একটি সুনির্দিষ্ট সত্যকে বুঝানো হয়েছে মাত্র । এদিনের পরিমান বা দৈর্ঘ্যের কথা উল্লেখ করতে গিয়ে পৃথিবীবাসীদের গণনা মতে ‘পঞ্চাশ হাজার বছর’ সংখ্যাটি একটি দীর্ঘ সময়ের জন্যেও ব্যবহার করা হতে পারে। আমরা পৃথিবীতে যে দিন গণনা করি তার দৈর্ঘ্য হচ্ছে চবিবশ ঘন্টা এবং এই চব্বিশ ঘন্টার দিনকেই মাপকাঠি হিসেবে এখানে ধরা হয়েছে। এইভাবে তারকারাজির আবর্তনের দৈর্ঘ্যের পরিমাণ নির্ণয় করতে গিয়েও আমাদের ব্যবহৃত হাজার হাজার ব্যবহার করা হয়েছে। সুতরাং একেবারে পঞ্চাশ হাজার বছর সুনির্দিষ্টভাবেই হতে হবে তা জরুরী নয় । এ সত্যটিকে আমি এই জন্যে উল্লেখ করলাম যে, এতে করে আজকের এক দিনের সাথে সেই দিনের একটা পার্থক্য স্পষ্টভাবে ধরা পড়বে। www.botkitab. blogspot.com
— পৃষ্ঠা ১২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।