যিলালিল কুরআন — যিলালিল কুরআন 21
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

'আলোচ্য বিষয় একই । সূরা “মায়ারেজ’-এর এ বর্ণনায় বৈচিত্র রয়েছে, একটু খেয়াল করলেই দেখা যাবে যে, শুধু বাক্যের ছন্দের মিলই নয় বরং প্রতিটি শব্দও অত্যন্ত সামঞ্জস্যপূর্ণভাবে এখানে সজ্জিত রয়েছে। এখানে প্রতিটি বাক্যের মধ্যে যে ভারসাম্য পরিলক্ষিত হয় তা অন্য যে কোনো সূরার তুলনায় অনেক বেশী ব্যাপক । সূরাটির প্রথমার্ধে আরো কিছু বর্ণনা বৈচিত্র অত্যন্ত স্পষ্টভাবে ফুটে উঠেছে। প্রথমার্ধের শুরুর তিনটি বাক্যের দিকে তাকালে সূরাটির বর্ণনা বৈচিত্রের প্রথম বৈশিষ্ট্যটি বুঝা সহজ হবে। এখানে দেখা যায়, বাক্যের মধ্যে আলোচিত কথাগুলো তার সমাপনী কথার দৈর্ঘের সাথে ও নিম্ন বর্ণিত কিছু বিষয়ের সাথে পরিপূর্ণভাবে ভারসাম্যপূর্ণ । এরশাদ হচ্ছে, ‘জিজ্ঞাসা করলো এক ব্যক্তি সে আযাব সম্পর্কে যা কাফেরদের জন্যে নির্দিষ্ট রয়েছে এবং যাকে দূরে সরিয়ে দেয়ার মতো কেউ নেই ।' (আয়াত ১-২) পঞ্চম আয়াতের শেষে সবর-এর কথা বলতে গিয়ে দীর্ঘ টান দেয়ার মতো ‘আলিফ’ ব্যবহার করা হয়েছে। ‘ওরা তো দেখছে সে দিনটি অনেক দূরে, আর আমি দেখছি সে দিনটিকে অত্যন্ত কাছে।’ এখানেও দ্বিতীয় বারের মতো দীর্ঘ ‘আলিফ’ ব্যবহার হয়েছে। ‘সে দিন আকাশ হসে বিগলিত (তরল) তামার মতো, আর পাহাড়গুলো হবে ধুনা তুলার মতো এবং সে দিন কোনো অন্তরংগ বন্ধুই তার বন্ধু সম্পর্কে কিছু জিজ্ঞাসা করবে না-কেউ কারো খৌজ খবরও নেবে না ।’এখানেও তৃতীয়বারের মত দীর্ঘ ‘আলিফ’ দ্বারা বাক্য শেষ করা হয়েছে, আয়াতের অভ্যন্তরে কিন্তু একই ধরনের শব্দ বা বর্ণনাভংগী ব্যবহার করা হয়নি। আযাব সম্পর্কে বলা হয়েছে যে, সে আযাবের দৃশ্যগুলো যখন তাদেরকে দেখানো হবে তখন অপরাধী সেই কঠিন অবস্থা থেকে রেহাই পাওয়ার জন্যে নিজের ছেলেকে মুক্তিপন হিসেবে সোপর্দ করতেও প্রস্তুত হয়ে যাবে। এখানেও দেখা যায় প্রথম বারের মতো দীর্ঘায়িত ‘আলিফ’ দ্বারা বাক্যটি শেষ করা হয়েছে। ‘সে ভয়ানক আগুন ঝলসিয়ে দিয়ে শরীরের চামড়া ও রক্ত মাংসকে খসিয়ে দিতে থাকবে, ডাকতে থাকবে সে ব্যক্তিকে যে (সত্যকে) পেছন (ফেলে) চলে গিয়েছিলো এবং সত্য গ্রহণ করা থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলো ৷’ (আয়াত ১৫-১৭) এ সূরার মধ্যে যে পাচ জায়গায় দীর্ঘায়িত ‘আলিফ’ রয়েছে সেখানকার দুটি সমাপনী ‘আলিফ-এর' উচ্চারণ প্রথম তিনটি আয়াতের উচ্চারণ থেকে আবার একটু ভিন্ন। এরপর সূরার অবশিষ্ট আয়াতগুলোতে দেখা যায় ‘মীম’ এবং ‘নূন' দিয়ে শেষ করা হয়েছে এবং এগুলোর প্রায় সবগুলোর পূর্বেই ‘ওয়াও’ অথবা ইয়া’ এসেছে। আর একটি বৈশিষ্ট এ সূরার শুরুতে রয়েছে যা সূরাটিকে অত্যন্ত গোছালো এবং এর বর্ণনা পরস্পরাকে চমৎকারভাবে সামঞ্জস্যশীল বানিয়ে দিয়েছে এবং তা হচ্ছে, যে বিষয়টি সম্পর্কে জিজ্ঞাসা করা হচ্ছে, সে ঘটনা সংঘটিত হবেই । যে কোনো শ্রোতার মনে একথাটি দৃঢ় প্রত্যয় জাগায়। তৎকালীন আরব পরিবেশে যে ধর্ম-বিশ্বাস বিরাজ করছিলো তাতে পরকালের আযাবের কথা বলা যেমন কোনো পরিচিত বিষয় ছিলো না, তেমনি আরববাসীদের কানগুলোও এমন কোনো কথা শুনতে এবং তার প্রভাব গ্রহণ করতে মোটেই অভ্যস্থ ছিলো না। এ অবস্থায় (১) উৎসাহীদের এ ব্যাপারে ‘আত তাসওয়ীরুল ফারী ফিল কোরআন’ পুস্তকের ‘আত তানাসুকুল ফানী ফিল কেতাব' অধ্যায় দেখার জন্য অনুরোধ করছি। www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।